Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হারিয়ে ফেলে তাহলে কমপক্ষে এই সালতানাতকে যেন বিপদমুক্ত করে। আর তা সম্ভব না হলে সে যেন সুলতানী পদ থেকে পদত্যাগ করে বা তার বাতিনী স্ত্রীকে পরিত্যাগ করে । তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে । মুহাম্মদ তখনই ওযীরে আজম সামিরীর কাছে গিয়ে রাজীর মৌখিক পয়গামটি শোনায়। ওযীরে আজম বলেন, “আমি তার এমন একটি পয়গামেরই আশা করছিলাম । এ পয়গাম তোমার ভাইয়ের কাছে তোমারই নিয়ে যেতে হবে । আমি তো প্রকাশ্যে তার ও তার বেগমের লোক। তবে তোমাকে এও বলে দিচ্ছি, এ পয়গাম তার ওপর মোটেও প্রভাব বিস্তার করবে না। উল্টো তোমাকে শাসাবে। যা হোক আমাদের কর্তব্য আমাদের পালন করতে হবে ।' একটুপর মুহাম্মদ বরকিয়ারককে ঘটনাক্রমে একা পেয়ে গেলো । তাকে দেখেই বরকিয়ারক বলে উঠলো- “দেখেছো মুহাম্মদ! কী খুন খারাবি শুরু হয়েছে? তুমি তো এও জানো, মা যদি লোকদের না ভড়কাতো তাহলে ওরা আওরিজীকে উদ্ধার করতো না। এসব খুন খারাবি তখন থেকেই শুরু হয়েছে। “আমার সুলতান ভাই!'-মুহাম্মম বললো- “আজ আমি শেষ কথাটি বলতে এসেছি... চোখ খুলে দেখুন এখানে কি হচ্ছে এসব... গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলে এই খুন খারাবি বন্ধ করতে পারেন ইচ্ছে করলে অব্যাহত রাখতে পারেন বা তা আরো বৃদ্ধি করতে পারেন।” তুমি ভেবো না মুহাম্মদ! আমি ফৌজ মোতায়েন করেছি। কয়েক দিনের মধ্যে বিদ্বোহীদের পাকড়াও করা হবে বা ফৌজ ওখানেই তাদেরকে খতম করে দিবে ।” সুলতানে আলী মাকাম! আপনার ফৌজ একজন বিদ্বোহীও ধরতে পারবে না। আমি তো দেখছি প্রতিদিন আমাদের বিশ পঁচিশজন লোক মারা যাচ্ছে। আপনাকে আমি পরিষ্কার করে বলছি, যদি আপনি আন্তরিক হয়ে যান এই রক্তপাত বন্ধ হোক, ইসলামের ঝাপ্তা সুউচ্চ হোক এবং এই সালতানাতের সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকুক তাহলে সুলতানী ছেড়ে দিন বা এ বাতিনী মেয়ে রুজিনাকে পরিত্যাগ করুন। কে না জানে, আপনার মুখের সব হুকুমই আপনার বেগমের । এখন সুলতানী পরিত্যাগ বা বেগম পরিত্যাগ ছাড়া আর কোন পথ আপনার সামনে খোলা নেই।” “সাবধানে কথা বলো মুহাম্মদ! আমার মাকে আমি নজরবন্দি করেছি। এখন যেন আমার ভাইকে কয়েদখানায় ভরতে না হয়। আমি তোমাকে ও সাঞ্জারকে ত্যাগ করতে পারবো কিন্তু আমার বিবিকে ছাড়তে পারবো না... আর সুলতানী? সে তো আমার মা চান তোমাকে গদিতে বসাতে... “ঠিক আছে সুলতানে মুহতারাম! আপনার বিবেক বুদ্ধি এখন আর আপনার হাতে নেই। আপনি আমাকে কয়েদখানায় পাঠান বা জল্লাদের হাতে সোপর্দ করুন কোন ১৩৭ ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।