Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“লোকবল কম হলে আমরাও লড়তে পারবো'-আরেক নারী কণ্ঠের আওয়াজ উঠলো । “না, এখন নয়'-রাজী সেই ছাদের কাছে তার ঘোড়া দৌড়ে নিয়ে গিয়ে উচু আওয়াজে বললেন- “যে পর্যন্ত পুরুষরা জীবিত থাকবে নারীদের ঘর থেকে বের করা হবে না সে পর্যন্ত। তোমরা নিজেদের সন্তানদের শেখাও ইসলাম কি এবং ইসলামের দুশমন কারা? আমি এটা দেখে পরম আনন্দিত, আমার মা বোনদের মধ্যেও জিহাদের তাজা আবেগ উদ্বেলিত হচ্ছে । তোমরা ঘরে থেকে মুজাহিদদের জন্য দুআ করতে থাকো ।' দু' তিন দিন পর রায় শহর থেকে শাহরিক স্বেচ্ছাসেবকসহ মোটামুটি উল্লেখযোগ্য সংখ্যক এক লশকর রওয়ানা হলো । তাদের গন্তব্য মারু নয়, মারুর কাছের এক পাহাড়ি দুর্গম অঞ্চল । মুযাম্মিলও এই লশকরের সঙ্গে রওয়ানা দেয়। পরে মুযাম্মিল মারুতে গিয়ে সোজা মুহাম্মদের কাছে যায় ৷ ওযীরে আজম সামিরীর কাছে তখনই যাওয়াটা নিরাপদ ছিলো না। সে মুহাম্মদকে রায়ের আগত লশকর সম্পর্কে অবহিত করে। “ওযীরে আজম সব ব্যবস্থাপনা এত সংগোপনে করেছেন যে, আগত লশকর পর্যন্ত তার নির্দেশাবলি যাতে পৌছে দ্রুতই । রাজীর লশকর পাঠানোর অপেক্ষাতেই ছিলাম আমি । জানিনা তিনি হাতিয়ারের অতিরিক্ত মজুদ পাঠিয়েছেন কি না*_মুহাম্মদ বললো। 'পাঠিয়েছেন। অসংখ্য উটের ওপর বর্শা, তলোয়ার, তীর ও ধনুকের বিশাল এক মজুদ এসেছে' মুযাম্মিল বললো। “এসব হাতিয়ারের বড় প্রয়োজন ছিলো। ছাটাইকৃত ফৌজের কাছে এগুলো পৌছাতে হবে এখন । সরকারি ফৌজ ছাটাইকৃত ফৌজকে তল্লাশি চালিয়ে যাচ্ছে। কিন্তু ফৌজ যখন অভিযান করে পাহাড়ের বেষ্টনীতে এসে যায় তখন তারা আচমকা হামলার শিকার হয়। এভাবে প্রতিদিনই তাদের বেশ ক্ষতির সম্মুখীন হতে হয়। কয়েকজনের লাশ পেছনে রেখে রাজধানীতে ফিরে যেতে হয়। এসব গেরিলা হামলা হতো আওরিজীর নেতৃতে এবং এ কৌশল তারই আবিষ্কার । এজন্য তিনি ছাটাইকৃত সমস্ত ফৌজকে পুরো পাহাড়ি ও জঙ্গুলে এলাকায় ছড়িয়ে দেন। তাই সরকারি ফৌজ যেদিকেই রুখ করতে চাইতো সেখান থেকেই গেরিলা হামলার শিকার হতো। সুলতান বরকিয়ারক প্রতি দিনই সিপাহসালার হিজাীকে ডেকে জিজ্ঞেস করে, বিদ্রোহী ফৌজের কোন হদিস মিলেছে কি না। হিজাধী ঝুলে পড়া চোয়ালে একই জবাব দেন যে, না কোন হদিস মিলেনি । তৰে আজ অমুক অমুক খণ্ড দলের এতজন আহত ও এতজন নিহত হয়েছে। একদিন মুহাম্মদ আবু মুসলিম রাজীর এক মৌখিক পয়গাম পেলো যে, তিনি অত্যন্ত ভরাক্রান্ত হয়ে আছেন। কারণ, এক মুসলমান আরেক মুসলমানের রক্ত ঝরাচ্ছে। এখন যদিও তা সুলতানের পক্ষের ক্ষতি। কিন্তু আসলে তো তা ইসলাম ও মুসলমানদেরই অপূরণীয় ক্ষতি । তাই মুহাম্মদ যেন তার ভাই বরকিয়ারককে ইসলাম ও সালতানাতের দোহাই দিয়ে বুঝায় যে, সে যদি ইসলাম ও মুসলমানের ব্যাপারে আগ্রহ ১৩৬ ছ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।