মুযাম্মিল সেদিনই আবার মারুর দিকে রওয়ানা করে । আবু মুসলিম তার কাছে ওযীরে আজম সামিরী ও মুহাম্মদের জন্য জরুরী একটি পয়গাম দিয়ে দেন। পথে মুযাম্মিলের এক বন্ধুর সঙ্গে দেখা হয় । আবু মুসলিম রাজীর কাছে সে এক পয়গাম নিয়ে যাচ্ছিলো । মুযাম্মিলকে সে জানালো, মারতে ভয়ংকর এক লড়াই হয়ে গেছে। এতে সরকারি ও ছাটাইকৃত ফৌজের অনেকে নিহত হয়েছে। এখন ছাটাইকৃত ফৌজকে সরকারি ফৌজ খুঁজে বেড়াচ্ছে। মুযাম্মিল আবার তার সঙ্গে রায়ের দিকে রখ করে। এরা দু'জন রাতে আবু মুসলিম রাজীর কাছে পৌছে। কাসেদের মুখে মারুর ঘটনা শুনে রাজী বেশ চিন্তিত হয়ে পড়েন। পরদিন সকালে আবু মুসলিম রাজী তার ফৌজ ও শহরবাসীকে এক ময়দানে একত্রিত করে তিনি ঘোড়ায় চড়ে উচ্চ কণ্ঠে ভাষণ দেন- “ইসলামের বীর সেনানীরা! তোমাদের আজ ত্যাগ ও পরীক্ষায় দাড়ানোর সময় এসে গেছে। মারুতে সুলতানের ফৌজ নিরস্ত্র নিরপরাধ লোকদের ওপর হামলা চালিয়ে পাইকারী হত্যাকাণ্ড ঘটিয়েছে । এর পেছনে ছিলো হাসান ইবনে সবার বাতিনীদের নোংরা হাত। সুলতান বরকিয়ারকের স্ত্রীকে পাঠিয়েছে হাসান ইবনে সবা। সুলতানকে মরণ নেশা পান করিয়ে তার বুদ্ধি বিবেচনা কেড়ে নিয়েছে সে। সুলতান যে হুকুমই জারি করে তার সব তার বিবির মুখ দিয়ে বের হয়। সেখানে ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লড়ানো হচ্ছে। সেখানে এখন পঙ্গপালের মতো বাতিনীরা গিজ গিজ করছে। আমাদের এই দেশ এখন বাতিনীদের কজায়। এখানে প্রশ্ন শুধু সালতানাত নয় আমাদের দ্বীনের অস্তিত্রে প্রশ্ন। ইসলামের শাশ্বত আলোকে চিরদিনের জন্য নিভিয়ে দেয়া হচ্ছে। যদি ইসলাম তোমাদের প্রাণাধিক প্রিয় হয় তাহলে ঘুম থেকে উঠো এবং বাতিলের এই অশুভ শক্তিকে এমনভাবে নিশ্চিহ্ন করে দাও যেমন আমাদের পূর্বপুরুষরা রোম পারস্যের ভয়াবহ শক্তিকে তুলোধুনো করে ছেড়েছে । মনে রেখো, হাসান ইবনে সবা যদি আমাদের এই প্রিয় সালতানাত কজা করতে পারে তাহলে তোমাদের বোন ও নিষ্পাপ কন্যাদের ভোগে নিয়ে নেবে বাতিনীরা। তোমাদের মধ্যে যদি আত্মমর্যাদাবোধ থাকে সশস্ত্র হয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে বাইরে বেরিয়ে এসো । মারুতে আমি এক শক্তিশালী লশকর পাঠাতে চাই । আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ফৌজ নেই। তাই স্বেচ্ছাসেবক হিসেবে যারা ফৌজে যোগ দিতে চায় তারা একদিকে সরে এসো । হাতিয়ার ও অন্যান্য সুযোগ সুবিধা তাদেরকে দেয়া হবে । তবে ঘোড়া নিজেদের আনতে হবে ।" আবু মুসলিম রাজীর জোশদীপ্ত ও দরদভরা কণ্ঠের এই বক্তৃতা নিমিষেই সবার মধ্যে ছুয়ে গেলো । দেখতে দেখতে অর্ধেক শহর এক দিকে হয়ে গেলো । তাদের থেকে গগনবিদারী কণ্ঠে বিক্ষোভ উঠতে লাগলো হাসান ইবনে সবার বিরুদ্ধে। চারদিক মুখরিত হতে লাগলো জিহাদ জিহাদ শব্দে। আশপাশের দালানের ছাদ থেকে নারীরাও পুরুষদের উৎসাহ দিতে লাগলো। “আমীরে শহর!'-এক দালানের ছাদ থেকে এক মহিলার উচ্চকিত আওয়াজ উঠলো- “যদি লড়াইয়ের ব্যাপার হয় তাহলে নারীদেরও প্রয়োজন আছে। যখমীদের চা য় দিন!” ১৩৫ ফ্ড/.2110001179.0010)
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।