'সুলতানে মুহতারাম! আমাদের ছাড়া এ হুকুম একমাত্র আপনার বেগম সাহেবাই জানতেন । কিন্তু তার ওপর সন্দেহ করার দুঃসাহস আমার নেই ।" 'না তার ওপর সন্দেহ করা যাবে না। “আরেকজন আছে। আওরিজী । সে হয়তো জেনে ফেলেছিলো'-হিজাধী বললেন। কিন্তু ওর কাছেই কি করে এ খবর পৌছলো? এ প্রশ্নের উত্তর আমাকে পেতে হবে সবার আগে"_সুলতান বললো । এ প্রশ্নের উত্তর পাওয়া একেবারেই অসম্ভব । রুজিনা এজন্য দারুণ খুশি । হাসান ইবনে সবা যা চেয়েছে তাই এখানে ঘটে চলেছে। সে সুলতানকে বললো, আপনার হুকুম কি করে তীবুপল্লীতে পৌছলো সেটা খুজতে গেলে এখন সময় নষ্ট ছাড়া আর কিছু হবে না। এখন এ সব লোকদের পেছনে ফৌজ লাগাতে হবে । যেখানেই পাওয়া যাবে ওদের জোর হামলা চালিয়ে নিশ্চিহ করে দিতে হবে ওদের। হ্যা, আমাদের এখন এটাই করতে হবে। আমরা যদি এখানে চিন্তাভাবনা আর কথাবার্তায় লেগে যাই, আমাদের শক্ররা নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারবে । তখন কোথায় পাবো আমরা ওদের? দ্রুত ওদেরকে পাকড়াও করে শাস্তি দিতে হবে ।” 'হ্যা আমাদের এটাই করা উচিত। হিজাযী! আপনি এখন থেকেই এ হুকুম কার্যকরী শুরু করুন'-বরকিয়ারক হুকুম দিলো । এদিকে হাসান ইবনে সবার মার শহরের মিশন প্রধান যে ডাক্তার ছিলো, তার লোকজন সারা শহরে খবর ছড়িয়ে দিলো যে, রাতে সরকারি ফৌজ সেই নিরন্তর ছাটাই করা ফৌজের ওপর তাদের ঘ্বুমন্ত অবস্থায় হামলা চালিয়েছে । এই গুজবের কারণে শহরবাসীর মধ্যে সুলতানের ফৌজের বিরুদ্ধে ঘৃণা সঞ্চার হতে লাগলো । লোকজনও দলে দলে তাবু পল্লীতে গিয়ে দেখে এলো, সেখানে তাবুর জুলত্ত ছাই ও রক্ত ছাড়া কিছুই নেই। অন্য দিকে একই উদ্দেশ্যে- সুলতানের ফৌজের প্রতি যাতে লোকজন ক্ষেপে উঠে এজন্য ওযীরে আজম সামিরী ও তার লোকদের মাধ্যমে একই গুজব শহরময় ছড়িয়ে দেন যে, সরকারি ফৌজ অন্যায়ভাবে এতগুলো নিরন্ত্র নিরপরাধ লোককে হত্যা করেছে। এতে বাতিনীদের ময়দান আরো শক্তিশালী হয়। কিন্তু ওযীরে আজম চাচ্ছিলেন, বাতিনীদের হাতের পুতুল বরকিয়ারককে গদি থেকে সরিয়ে মুহাম্মমকে সুলতান বানানো । তাই এই পথ অবলম্বন ছাড়া তার আর কিছুই করার ছিলো না। ০০০ মুযাম্মিল সময় মতোই রায়ের হাকিম আবু মুসলিম রাজীর কাছে পৌছে যায়। তাকে মারুর পূর্ণ সংবাদ শোনায়। “আমি সম্পূর্ণ প্রস্তুত'-আবু মুসলিম রাজী বললেন- “আমার কাছে অবশ্য কিছু ফৌজ আছে। সংখ্যায় তা যথেষ্ট না হলেও বেশ অভিজ্ঞ ও জযবাদীপ্ত। এছাড়া কিছু শহরবাসীকেও প্রস্তুত করে রেখেছি। যখনই প্রয়োজন হবে প্রয়োজনীয় লশকর রওয়ানা করিয়ে দেবো । দরকার হলে আমিও যাবো ।” ১৩৪ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।