Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

এ হুকুম দিয়ে তিনি ওযীরে আজম সামিরী যেখানে থাকার কথা সেখানে গিয়ে ওযীরে আজমকে তীবুপল্লীতে কি ঘটছে তা জানালেন। “তাহলে আমাদের এ পরিকল্পনার কথা নিশ্চয় ফাস হয়ে গেছে'-ওযীরে আজম বললেন। ওযীরে আজম সিপাহসালারকে নিয়ে তাবুপল্লীতে গিয়ে দেখলেন পুরো তীবুপন্লী দাউ দাউ করে জ্বলছে । তার পাশে রীতিমতো যুদ্ধের ময়দানের মতো লড়াই চলছে। এদিকে সরকারী ফৌজের পক্ষে একটু পর অতিরিক্ত সৈন্য পৌছলো। কিন্তু ততক্ষণে লড়াই খতম হয়ে গেছে এবং কয়েকজনকে জঙ্গলের দিকে দৌড়ে যেতে দেখা গেলো এবং মুহূর্তের মধ্যেই তারা অদৃশ্য হয়ে গেলো । কোন ফৌজ তাদের পিছু ধাওয়া করলো না। ওযীরে আজম ও সিপাহসালার তাবুপল্লীর সবটা ঘুরে দেখেন, এদিক ওদিক যখমীরা মৃত লাশের পাশে পড়ে কাতরাচ্ছে। কোথাও কোথাও তাবুর ধ্বংসস্তূপ থেকে কালো ধোয়ার ফ্যাকাসে কুভুলি উঠে যাচ্ছে আকাশের দিকে । ০০০ সাহায্যকারী হিসেবে যেসব ফৌজ এসেছিলো তারা যখমী ও মৃতদের উদ্ধার করতে লাগলো । সিপাহসালার হিজাষী বার বার ওযীরে আজম সামিরীকে জিজ্ঞেস করছেন কিভাবে এটা সম্ভব হলোঃ ওযীরে আজমও দু'দিকে মাথা নেড়ে হতাশা প্রকাশ করছেন। সকাল হতেই হিজাযী ও সামিরী সুলতান বরকিয়ারকের কাছে ছুটে যান। বরকিয়ারকের জাগার অপেক্ষায় অনেকক্ষণ তাদের বসে থাকতে হলো । তারপর তাদেরকে ভেতরে ডেকে পাঠালো । 'রাতের কাজ ঠিকঠাক হয়েছে তো? কাউকে শনাক্ত করা হয়েছে'_সুলতান জিজ্ঞেস করলো । সুলতানে মুহতারাম! সেখানে তো অন্য ঘটনা ঘটেছে'-ওযীরে আজম বললেন- আমাদের ফৌজ সেখানে গিয়ে দেখে সমস্ত তাবুপন্লী খালি। তারপর কেউ কিছু বুঝে উঠার আগেই ফৌজের ওপর আচমকা হামলা হয়ে গেলো ।' বরকিয়ারক এতক্ষণ ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলছিলো । একথা শুনতেই প্রায় লাফিয়ে উঠে বললো, “কি বলছেন আপনারা? নাকি আমি এখনো ঘুমিয়ে আছি আর আপনাদের কথা বুঝতে পারছি না!” না সুলতানে মুহতারাম! আপনি ঠিকই শুনেছেন। কষ্ট না হলে তীবুপন্লীতে গিয়ে দেখতে পারেন। রক্ত আর তাবুর জলন্ত ছাই ছাড়া সেখানে আর কিছুই দেখবেন না আপনি । যখমীদের ক্ষতে ব্যান্ডেজ বাধা চলছে এখনো ।' কিন্তু এসব হলো কি করে? আমার নির্দেশ কি আপনারা জানতেন না। এখন বুঝতে পারছি ওরা আগ থেকেই আমার নির্দেশ জেনে যায়৷ এজন্যই ওরা ওখান থেকে বেরিয়ে যায় এবং সময় মতো পেছন থেকে জবাবী হামলা করে। আমাকে বলুন ওদেরকে কে এই তথ্য দিলো? ১৩৩ দড$/৬$.2110001109.0011

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।