Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

'এটা কখনো করবেন না। এখানে ওরা নিরন্ত্র। এখান থেকে বের হতে পারলে হাতে তারা অস্ত্র উঠিয়ে নিবে । তখন বড় এক হাঙ্গামা বেঁধে যাবে'-ওযীরে আজম শক্ত গলায় বাধা দিলেন। তারপর কিছু বাকবিতপ্তার পর বৈঠক ভেঙ্গে গেলো। ওদিকে সাবেক ফৌজের মধ্যে শ্লোগান উঠলো, ওরা এই খুনের বদলা নিবে। শহরেও ছড়িয়ে পড়লো সরকারী ফৌজ সাবেক ফৌজের তিন সৈন্যকে হত্যা করেছে। এ অবস্থায় হিজাধীকে নিয়ে ওযীরে আজম সাবেক ফৌজের ছাউনিতে গেলেন। তিনি দীর্ঘ বক্তৃতার পর ওদেরকে ক্ষণিকের জন্য শান্ত করলেন। আর বললেন, খুনীকে ছাড়া হবেনা। তারপর সেই নির্ধারিত রাতে ওযীরে আজম সামিরী ও সিপাহসালার হিজাধী সরকারী ফৌজের ছাউনিতে পৌছলেন। আজ তারা সাবেক ফৌজের ছাউনি ঘেরাও করবে। নির্বাচিত সরকারী ফৌজ কিছুক্ষণ পর হিজাযী ও সামিরীর নেতৃতে সশস্ত্র হয়ে পায়দল রওয়ানা হলো । হিজাধী ওদেরকে বলে দিলেন । সাবেক ফৌজের সবাই যেহেতু নিরস্ত্র তাই ওদের ওপর কোন হামলা করা যাবে না। সেখানে যাওয়া হচ্ছে শুধু ছাউনি ঘেরাও করার জন্য । কিছু পথ যাওয়ার পর ওযীরে আজম সামিরী ফিরে এলেন। তার ওপর নির্দেশ ছিলো মূল সেনা দপ্তর থেকে এই অবরোধ কর্মের তন্বাবধান করা । সরকারী সেনারা সাবেক সেনাদের ছাউনিতে পৌছলো খুব সন্তর্পণে । কেউ কোন শব্দ করলো না। মশালও জ্বালালো না কেউ । হিজাযীর নির্দেশে মশালধারীরা সবাই এক সঙ্গে মশাল জবালালো। পুরো তাবুর এলাকা দিনের মতো আলোকিত হয়ে উঠলো । সামনে এগুনোর ইংগিত পেয়েই সবাই এগুতে লাগলো ধীরে ধীরে । সবার তলোয়ার কোষবদ্ধ। বর্ষার ফলা নতমুখী ৷ এ মুহুর্তে সেগুলো উদ্যত করার অনুমতি ছিলো না ওদের । প্রথমে একটি তীবুর পর্দা উঠিয়ে মশালের আলোয় ভেতরটা দেখা হলো । না, সেখানে কেউ নেই । কোন তীবুতেই কেউ নেই। পুরো তাবু-পল্লী জনশূন্য । আচমকা সবাই এক পাশে লোকের দৌড়ে আসার আওয়াজ শুনলো । যেন তুফান ছুটে আসছে। সরকারী ফৌজ কিছু বুঝে উঠার আগেই ওদের ওপর হামলা হয়ে গেলো । তবে হামলাকারীদের হাতে হাতিয়ার ছিলো না। লাঠিসোটা, বাশ, কঞ্চি ও ইটপাথর দিয়ে ওরা হামলা চালায় । তাই হামলাকারীরা প্রথমে মনোযোগ দেয় সরকারী ফৌজ থেকে হাতিয়ার ছিনিয়ে নেয়ার দিকে । এবং ঝটপট বেশ কিছু হাতিয়ার ওরা কেড়ে নিতে সক্ষম হয়। সরকারী ফৌজও সামান্য সময়ের মধ্যেই সামলে উঠে পাল্টা হামলা শুরু করে। এরপরই শুরু হয় তুমুল লড়াই। কিছু কিছু হামলাকারী সরকারী ফৌজ থেকে জলন্ত মশাল কেড়ে নিয়ে ফৌজের মধ্যখানে ছুঁড়ে মারে । এতে কয়েকজন জীবন্ত দগ্ধ হয়। এই নির্মম দৃশ্য দেখে অন্যরাও ভয়ে পালাতে শুরু করে। সিপাহসালার হিজাী এ অবস্থা দেখে দিশাহারা হয়ে যান। তিনি তার দুই মুহাফিজ হন্তদন্ত হয়ে হুকুম দিলেন, এখনই সেনা ব্যারাক থেকে সৈন্যদের তৈরী হয়ে আসতে বলো। ১৩২ ছড/.2110001179.0010)

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।