Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

০০০০০ সে রাতেই তিন বাতিনী সাবেক ফৌজের ছাউনির আশে পাশে ঘাপটি মেরে রইলো। পর পর তিন জন সৈন্য প্রত্রাব করতে তীবু থেকে বের হলো এবং এঁ তিন বাতিনীর হাতে খুন হয়ে গেলো। খুনের কাজ শেষ করে এরা তিনজন আবাদীর মধ্যে এক বাড়ির দরজায় গিয়ে টোকা দিলো এবং বিড়াল আওয়াজে মিয়াও করলো । ভেতর থেকেও এক লোক মিয়াও করে দরজা খুললো এবং ওদেরকে ঘরের ভেতর নিয়ে গেলো । “তোমাদের কাপড় বলছে তোমরা কাজ করেই এসেছো । কত জন?'-সে লোক জিজ্ঞেস করলো । “তিন। আজ রাতে এই যথেষ্ট'-একজন জবাব দিলো । “হ্যা ইমামের নামে আজ রাতে তিনজনই যথেষ্ট । এখন বিশৃংখলা আর রক্তপাত ওরা নিজেরাই শুরু করে দেবে... তোমরা শুয়ে পড়ো । পরের কাজ যারা করবে তারা তাড়াতাড়িই উঠে পড়বে'-সে লোক বললো। এ ছিলো সেই ডাক্তারের ঘর যিনি খুব অল্প সময়েই শহরে এসে প্রসার জমিয়ে ফেলেছেন। পরদিন ভোরে সাবেক ফৌজি ছাউনিতে বিরাট উত্তেজনা ছড়িয়ে পড়লো । এক আওয়াজ উঠলো । সরকারী ফৌজ তাদের ফৌজি কর্মকর্তা খুনের বদলা নিতে গিয়ে এই তিনজনকে খুন করেছে। বাতাসে ভেসে এই আওয়াজ শহরের সবার কানে গিয়ে বাড়ি খেলো । যে কারো মুখে ঘুরতে লাগলো এক কথা-সরকারী ফৌজ সাবেক ফৌজের তিনজনকে হত্যা করেছে। সিপাহসালার হিজাধী খবর পেয়ে ঘোড়া দৌড়ে ঘটনাস্থলে পৌছলেন। সাবেক ফৌজের সবাই তাকে ঘিরে ধরে হাঙ্গামা শুরু করে দিলো। কে কি বলছে কিছুই বুঝা যাচ্ছিলো না । হিজাযী বহু কষ্টে ওদেরকে চুপ করিয়ে বললেন, দায়িত্বান কেউ কথা বলুক । “আমি কথা বলছি'-ছাটাইকৃত এক নায়েবে সালার বললো- “সরকারী ফৌজের এক কর্মকর্তা খুন হলে আমাদের দুই লোককে অন্যায়ভাবে ধরে নেয়া হয়েছিলো । এখন আমাদের তিনজন খুন হয়েছে। তাই সরকারী ফৌজের ছয়জনকে ধরে আমাদের সামনে জন্লাদের হাতে তুলে দিন।' হিজাহী তাদেরকে বহু কষ্টে বুঝাতে সক্ষম হলেন যে, তিনি সুলতানের কাছে যাচ্ছেন। সেখান থেকে হুকুম নিয়ে ফিরে আসবেন। হিজাষী একা সুলতানের কাছে গেলেন না। ওযীরে আজম আবদুর রহমান সামিরীকে নিয়ে সুলতানের কাছে গিয়ে সব শোনালেন । “মহামান্য সুলতান! আমার মনে হয় বর্তমান ও সাবেক ফৌজের মধ্যে শক্রতা সৃষ্টি হয়ে গেছে। আমার পরামর্শ হলো, সাবেক ফৌজকে হিসাব কিতাব চুকিয়ে দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হোক'-হিজাধী বললেন । ১৩১ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।