প্রশিক্ষণপ্রাপ্ত মেয়ে! সবচেয়ে বড় যে জিনিসটা ওর মধ্যে আছে তা হলো হাসান ইবনে সবা ও বাতিনীদের বিরুদ্ধে প্রতিশোধের আগুন ।” “আমি ওকে দেখেছি'-ওযীরে আজম বললেন- “তার শারীরিক গঠন ও রূপ সৌন্দর্যে সেই উপযুক্ত মেয়ে । তবে এজন্য আমাদের আরো ভাবতে হবে ।" “আপনি তো শুধু দেখেছেন ওকে । ওর প্রতিশোধ স্পৃহার অদম্যতা অনুভব করতে পারবেন এ থেকে যে, আমরা পরস্পরকে পাগলের মতো ভালবাসি এবং সে সিদ্ধান্ত নিয়েছে, বিয়ে আমার সঙ্গেই হবে । ওর মাও তাই চান। কিন্তু সুমনা বলে, হাসান ইবনে সবাকে সে যে পর্যন্ত শেষ না করতে পারবে বিয়ে করবে না। সে তো নির্িধায় রুজিনাকে শায়েস্তা করতে পারবে ।' “তবুও বলবো, ওকে ব্যবহার করো; কিন্তু ভেবে চিন্তে'-ওযীরে আজম বললেন- “তোমাদেরকে আমি আরেকটা গোপন তথ্য দিচ্ছি, বর্তমান ফৌজ দ্বারা সাবেক ফৌজের ছাউনি ঘেরাও সম্পর্কে বরকিয়ারক হিজাধী ও ওযীরে আজমকে যে নির্দেশ দিয়েছেন তা ওদেরকে উজিরে আজম জানালেন এবং বললেন- “যাদেরকে পাকড়াও করা হবে পরের দিন তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এমন কাউকে যেন পাকড়াও না করা হয় সেটাই আমাকে ব্যবস্থা করতে হবে । “সিপাহসালার হিজাধী এমন বদ লোক যে, তিনি এমনি পনের বিশজন লোক পাকড়াও করে বলবে এরাই হামলাকারী, আগামীকাল ওদের হত্যা করা হবে... ওদেরকে বাচানোর কোন ক্ষমতা নেই আমাদের-মুহাম্মদ বললো । “একটা না একটা ব্যবস্থা করে ফেলবো । যদি তাতে ব্যর্থ হই তাহলে এমন গোপন বন্দোবস্ত করবো যে, ওদেরকে যখন হত্যার জন্য নিয়ে যাওয়া হবে তখন উদ্ধার করা হবে...যা হোক রক্তপাত ঘটবেই'-ওযীরে আজম বললেন। “এখানকার পরিস্থিতি রায়-এ পৌছানো উচিত । আঘু মুসলিম রাজী আমাকে বলে দিয়েছেন, সামান্য ঘটনাও যেন তৎক্ষণাত তাকে জানানো হয়*-মুহম্মদ বললো । “হ্যা জরুরী কথাই বলেছো । আচ্ছা তাহলে মুযাম্মিলের এখনই রওয়ানা হয়ে যাওয়া ভালো হয় না? আমার খাস লোকেরা অন্য কাজে ব্যস্ত এখন। তাই ওদেরকে পাঠানো যাবে না'_ওযীরে আজম বললেন। “আমি এখনই রওয়ানা হয়ে যাচ্ছি। সেখানে কি বলতে হবে না হবে তা আমি জানি। এও জানি যে, আমাদের ফৌজের ঘোড়া ও হাতিয়ার দরকার । আমাদের এই প্রয়োজন আবু মুসলিম রাজীই পূরণ করতে পারবেন ।' “তিনি সবরকম সহযোগিতার ওয়াদা করেছেন। এমনকি তিনি তার পুরো ফৌজ পাঠিয়ে দেয়ার কথা বলেছেন"-মুহাম্মদ বললো । “আমি যাচ্ছি। আপনি সুমনার ব্যাপারে ভেবে দেখবেন, কি করে ওকে সুলতান ও রুজিনার কাছে পাঠানো যায়'-মুযাম্মিল বললো। তুমি ফিরে এসো। তারপর এ নিয়ে কথা হবে... এখন রওয়ানা হয়ে যাও...খালি হাতে যেয়ো না'-ওযীরে আজম বললেন। ১৩০ ফড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।