Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

তিনি জিজ্ঞেস করলেন মেহদী উলবী কোথায়? তাদের চেহারা নিমিষেই কালো হয়ে গেলো, তাদের মুখ দিয়ে কথা বের হলো না।কি হলো? ব্যাপার কি?'_ ইমাম শামীর গলায় পেরেশানী । মেহদীর স্ত্রীরা ইমাম শামীকে যত্ব করে বসার ঘরে বসালো। “আমীরে শহর ঘর-দোড় ছেড়ে জঙ্গল বাস নিয়েছেন”- মেহদীর বড় স্ত্রী বললো- “সাত দিন হয়ে গেছে। শুনেছি চন্রিশ দিন পূর্ণ করবেন ।' “এই পথে তাকে কে নিয়ে গেলো'_ ইমাম শামী ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করলেন। “শহরে একজন ইমাম এসেছে, লোকেরা দিন দিন তার শিষ্য বনে যাচ্ছে। তার সঙ্গে অসম্ভব সুন্দরী কিছু মেয়ে এসেছে। এদেরকে মনে হয় বেহেশতী হুর'- বড় স্ত্রী বললো। “মুহতারাম খতীব! ছোট স্ত্রী বললো, আমীরে শহরও তার শিষ্য বনে গেছেন। এটা আর গোপন নেই যে, এ হুরের মতো এক মেয়ের জাদুতে পড়েছেন তিনি । তার কথা শুনলে বলবেন যে, আল্লাহ-খোদা তিনি ভুলে গেছেন। এ লোক যার নাম হাসান ইবনে সবা তাকে তিনি শুধু ইমামই নয়, নবী বলেও মেনে নিয়েছেন। “হাসান ইবনে সবা?_ ইমাম শামী চমকে উঠে বললেন” এ লোক এখানে পৌঁছে গেছে? মদীনায় শুনেছিলাম তার কথা । কিন্তু সে এত বড় বুযুর্গ বলে তো শুনিনি। শুনেছি, দুনিয়ায় আরেকবার মানুষরূপী সাক্ষাত শয়তান এসেছে । মেহদী উলবীর মতো বুদ্ধিমান এক লোককে এই শয়তানই পারে ইবাদতের নামে জঙ্গলে চিন্লা-সাধনা করতে পাঠাতে । ইসলাম ইবাদতের নির্দেশ দিয়েছে, সন্াসবাদ বা বনবাসের নয়। এসব করা হয় নিজের কু-বাসনাকে চাঙ্গা করার জন্য ।” “আমীরে শহর বুদ্ধিমান বা পরহেজগার যাই হোক, হাসান ইবনে সবাই তাকে চিল্লা-সাধনার মতো বিপথে পাঠিয়েছে'- বড় স্ত্রী বললো । না, শুধু হাসান ইবনে সবাই নয়। তার নিজের প্রবৃত্তিই তাকে বিপথে নিয়ে গেছে। মানুষ যখন প্রবৃত্তির দাস হয়ে যায় তখন সে এধরনের মিথ্যা অবলম্বনই তালাশ করে। যা হোক, আমি ওখানে যাচ্ছি। আমীরে শহরকে ফিরিয়ে আনার চেষ্টা করবো ।' “না না, আপনি সেখানে যাবেন না'- সেখানে প্রহরা নিয়োজিত আছে । আমীরে শহরও নির্দেশ দিয়ে রেখেছেন, যেখানে তিনি সাধনা করছেন সেখানে কেউ যেন না যায়। কেউ গেলে দূর থেকেই যেন তাকে তীর মারা হয়।' “আমীরে শহর আরো দু'জন রূপসী মেয়ে আনতে চাচ্ছেন'- মেহদীর ছোট স্ত্রী বললো- “এটা তো দোষের কিছু না। তিনি আরো দু'জন স্ত্রী আনতে পারবেন । ফুল চন্দন দিয়ে দু'জনকে বরণ করবো । কিন্তু তিনি যে এঁ নতুন ইমামের ধোকায় পড়েছেন। নইলে শহরে কি আমীরে শহরের জন্য সুন্দরী মেয়ের অভাব পড়েছে? “মুহতারাম ইমাম!'- মেহদীর বড় স্ত্রী বললো” উনাকে ফিরিয়ে নিয়ে আসুন। আমরা ধন-সম্পদ চাই না, আমাদের স্বামীকে দেখতে চাই ।' “আমি হাসান ইবনে সবার ওখানে যাচ্ছি, প্রথম দেখবো এলোক আসলে কি এবং কাজ কি তার। তারপর দেখবো, তার বিদ্যার দৌড় কতটুক'- ইমাম শামী বললেন দৃঢ় গলায়। ১৩ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।