Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“সালার আওরিজীর কথা বলছিলাম । মুযাম্মিল এজন্যই এসেছে । আপনি আসাতে আরো ভালো হলো। না এলে আপনার কাছে যেতাম আমরা*-মুহাম্মদ বললো। ওযীরে আজম সামিরী বললেন, তিনি সুলতান বরকিয়ারকের ওখান থেকে এসেছেন। সেখানে রুজিনা ও বরকিয়ারকের সঙ্গে তার কি কথা হয়েছে তার সব তিনি ওদেরকে জানালেন। তারপর বললেন, সুলতান তোমাদের দু' ভাই ও গৃহবন্দী তোমাদের মাকে বুঝানোর জন্য আমাকে পাঠিয়েছেন । “আজ নিজের মাকে নজরবন্দী করেছে। কয়েক দিন পর দুই ভাইকে দেবে মৃত্যুদণ্' -মুযাম্মিল বললো । “সে সুযোগ হবে না'-ওযীরে আজম বললেন- “আমি এখনো জীবিত আছি । আমি সুলতান ও সালতানাতের শিকড়ে বসে আছি এখন। সেখানে আমি যেভাবে কথা বলেছি, যে ভঙ্গিতে তাদের কথা শুনেছি তোমরা দেখলে আমাকে বলতে, এ এক খান্দানী গোলাম ও চাটুকার। কিন্তু আমি ওদের দু'জনকে মুঠোয় পুরে নিয়েছি। রুজিনা তো আমার মুরিদ হয়ে গেছে। এখন করণীয় নিয়ে ভাবতে হবে আমাদের । আওরিজীর মুক্তি একটা বড় সফলতা ।' “আওরিজী কোথায় আছে তা জানতে হবে। তার দিকনির্দেশনাও দরকার" _মুযাম্মিল বললো। “আজ রাতে না হয় কাল রাতে জেনে যাবো । তবে তোমরা তাকে খুঁজতে যেয়ো না। সরকারী গোয়েন্দারা দেখবে তোমাদের পিছু নিয়ে আওরিজী পর্যন্ত পৌছে গেছে। তোমাদের যা দিক নির্দেশনা দরকার তা আমি দেবো'_সামিরী বললেন। “বাতিনীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী কিছু একটা করতে মুযাম্মিল ব্যাকুল হয়ে আছে এখন- মুহাম্মদ বললো । ব্যাকুল হয়ো না মুযাম্মিল! আবেগকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরী এখন । মন দিয়ে শোন আমার একটি কথা । তোমার স্মৃতি এখনো রাসূলুল্লাহ সে) এর রক্তমাখা লড়াই, খালিদ ইবনে ওয়ালীদ রো) ও সাদ ইবনে ওয়াক্কাস (রা) এর মতো পৃথিবী-বিখ্যাত বীরদের লড়াই তোলপার করছে। সেসব দিপ্বিজয়ী রণাঙ্গনের অতুলনীয় দৃশ্যপট তো আমাদের মনকে সতেজ করবেই । কিন্তু আজ আমরা যে লড়াইয়ের সম্মুখীন তা সেসব লড়াই থেকে সম্পূর্ণ ভিন্ন। আমাদের শক্ররা রণাঙ্গনের যোদ্ধা নয়। তারা মাটির নিচে সিদ কেটে এগুচ্ছে। মুসলমান এ ধরনের যুদ্ধের সম্মুখীন হয়নি কখনো । আমাদের এখন যমিনের ওপরেও লড়তে হবে নিচে গিয়েও লড়তে হবে ।” “আমিও তো এই চিন্তাই করছি'_মুযাম্মিল বললো- “হাসান ইবনে সবা যেমন ক্ুজিনাকে বড় সুন্দর বিষধর নাগিনা বানিয়ে সালতানাতের বুকে সওয়ার করিয়ে দিয়েছে, আমিও এমন একটি নাগিনাকে পাঠাতে চাই যে রুজিনাকে দংশন করতে পারবে ।” “কোথেকে আনবে এই নাগিন? “আমার কাছে আছে। সে হলো সুমনা । মুহাম্মদ ও সাঞ্জার তাকে ভালো করে চিনে । সুখের কথা হলো বরকিয়ারক তাকে দেখেনি । সে হাসান ইবনে সবার শয়তানের বেহেশৃত-৯ ১২৯ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।