পবিত্র জযবা ছিলো আপনার শ্রদ্ধেয় মার মধ্যে তার ছিটে ফোটাও নেই। তা আছে শুধু আপনার মধ্যে ৷” 'আপনি অত্যন্ত বুদ্ধিমান। আমি জানি আমার মা আপনাকে অনেক তাজীম করেন। আপনি উনার কাছে যেয়ে উনাকে ও আমার দুই ভাইকে আপনি কিছু ভালো মন্দ বলে বুঝিয়ে দিন। ওরা যেন আমার জন্য জটিলতা সৃষ্টি না করে । আমাকে সাহায্য করে'-বরকিয়ারক বললো । “আসল কথা ভিন্ন। সুলতান আমাকে অসহায় দেখে বিয়ে করাতে তার মা এই ফয়সালা মানতে পারেননি । তারা তো এটা বুঝছে না যে, আমি সুলতানের স্ত্রীর চেয়ে দাসী থাকতেই বেশি পছন্দ করি। তার সেবা ও শান্তির জন্য আমার জীবন আমি উৎসর্গ করে দিয়েছি'-রুজিনা বললো। হ্যা আমি জানি আপনি সুলতানের জন্য অনেক ত্যাগ স্বীকার করছেন। আমি সুলতানের মা ও ভাইদের সুপথে আনার সবরকম চেষ্টা করবো । আশা করি ওরা আমার কথা মেনে নিবে । ওযীরে আজম সামিরী সেখান থেকে বেরিয়ে আসার সময় রুজিনাকে চোখের ইশারায় বাইরে ডাকলো । “বিশেষ কোন কথা আছে?'_রুজিনা চাপা গলায় সামিরীকে জিজ্ঞেস করলো। “সুলতান অত্যন্ত পেরেশান! আমি জানি, সবসময় আপনি তার প্রতি খেয়াল রাখেন। কিন্তু তার আরো অনেক বেশি প্রশান্তি দরকার। আমি আপনার ত্যাগের প্রশংসা না করে পারছি না। তবুও বলবো, সুলতানের আপনার পক্ষ থেকে আরো বেশি সঙ্গ প্রয়োজন । আমি সুলতানের বিভিন্ন দায়িত্ব পালন করে যাবো । কিন্তু ঘরে আপনিই তার একমাত্র অবলম্বন হয়ে থাকবেন... ব্যস এতটুকুই'-সামিরী বললেন। “আয়ি আপনার কাছে এই সহযোগিতাটুকুই চেয়েছিলাম'-রুজিনা কৃতজ্ঞতার সুরে বললো। ০০০০০ “বরকিয়ারক বলো না'-মুযাম্মিল আফেন্দী মুহাম্মদ ও সার্জারের মুখে সব শুনে বললো- “রুজিনা বলো... বরকিয়ারক শুধু এখন মুখের সুলতান। ফয়সালা রুজিনাই করে ।... এ কোন নতুন কথাও নয়। আমি বলতে এসেছি, সালার আওরিজীর মুক্তি আমাদের জন্য অনেক বড় খুশির কথা । এতে প্রমাণিত হয়, আমাদের অবস্থান অনেক মজবুত । এখন সামনের করণীয় নিয়ে ভাবতে হবে । সালার আওরিজীর খোঁজ পেলেই তার কাছে চলে যাবো । তাকে জিজ্ঞেস করবো, এখানে আমরা কী করবো এখন ।' এ সময় কামরায় ওযীরে আজম সামিরী ঢুকলেন । তিনজন দীড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলো । “এই যে ছেলেরা! কি কথা হচ্ছিলো... মুযাম্মিল! তোমাকে অনেক দিন পর দেখলাম'-সামিরী কৌতুক করলেন। ১২৮ ফডড/.211000119.0010)
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।