Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

০০০০ বরকিয়ারক সিপাহসালার হিজাযীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে বিদায় করার পর রুজিনা তাকে বললো, ওযীরে আজমকে ডেকে যেন এসব নির্দেশাবলি লিখিয়ে দেয়। “সব সমস্যাই আপনি নিজের মাথায় নিয়ে নেন*-রুজিনা বলে- “আপনি তো একটা মানুষ । সারা সালতানাতের সমস্যা মনে পুষে রাখলে আপনি বাচবেন কি করে? আপনার মনের শান্তি তো আপনার মা ও ভাইয়েরা মিলে ধ্বংস করে দিয়েছে । ওদেরকে আমি বলতে চাই, তোমরা এসে দুদিন সুলতানী চালিয়ে দেখো । এটা আপনার সততা ও দৃঢ়তা যে, আপনি এঁ পাহাড়গুলোর সঙ্গে একা লড়ে যাচ্ছেন ।” বরকিয়ারকের ভেতরটা জুড়িয়ে গেলো । রুজিনাকে এক হাতে তার দিকে টেনে নিলো। একটু পর রুজিনা ওধীরে আজমকে ডেকে পাঠালো । ওযীরে আজম আবদুর রহমান সামিরী এলে বরকিয়ারক আজ যা কিছু হয়েছে এবং যে হুকুম জারী করা হয়েছে সব তাকে জানালো । 'এসব বিষয়ের তত্বাবধান আপনাকেই করতে হবে । এসব হুকুম পালনের ব্যাপারে এটা দেখা যাবে না যে, একি আমার মা না ভাই'-বরকিয়ারক বললো । 'সুলতানে মুহতারাম! আমি শুধু আপনাকেই জানি । আপনি যদি হুকুম করেন আপনার এক ছেলের মাথা কেটে আপনার সামনে পেশ করতে বিনা আপত্তিতে তা পালন করবো আমি'-সামিরী বললেন। “আপনি দেখতেই পাচ্ছেন সুলতানকে কেমন ক্লান্ত শ্রান্ত দেখাচ্ছে'-রুজিনা বললো- “তার মুখ কেমন বসে গেছে। তার আর কিছু বলা উচিত নয়। যা হয়েছে তা আমি বুঝিয়ে বলছি। আর আপনি তো সালার আওরিজীর ফেরার ও মুহাফিজদের হত্যার কথা শুনেছেন!” হ্যা শুনেছি। জানিনা সুলতানে মুহতারাম এ ব্যাপারে কি ফয়সালা দিয়েছেন। তবে আমি হলে আওরিজী ও তার সাঙ্গপাঙ্গদের মৃত্যুদণ্ড দিতাম । এ তো গাদ্দারী।' ফৌজ ঘিরে ফেলবে'-রুজিনা বরকিয়ারকের পুরো হুকুম শোনালো। তারপর বললো- “এই অভিযান ব্যর্থ হওয়া চলবে না। আওরিজীকেও এর মধ্যে খুজতে হবে। আপনার কাছে গুপ্তচর আছে। আপনি জানেন, কি করে ফেরারি আসামী বের করতে হয় ।' “মহামান্য সুলতান! এসব আপনি আমার ওপর ছেড়ে দিন। আমি এই গাদ্দারকে সপ্তম স্তর যমীনের নিচ থেকে হলেও ধরে আনবো'_সামিরী বললেন। “আমার মাকে নজরবন্দী করে দিয়েছি। মা-ই তো লোকদেরকে ক্ষেপিয়ে তুলেছে যে, আওরিজীকে অন্যায়ভাবে কয়েদ করা হচ্ছে। সে আমার মা না হলে জল্লাদ দিয়ে তাকে হত্যা করাতাম। আপনি দেখবেন তার কাছে যেন আমার দু' ভাই ছাড়া আর কেউ না যায়।”-বরকিয়ারক বললো । 'এটা আপনার মহত্পাণের নজির সুলতানে মুহতারাম! আপনি এ ধরনের মাকেও এত সম্মান করেন। গোস্তাথী না নিলে বলবো আমি যে, আপনার মরহুম বাবার যে ১২৭ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।