৮ মুহাম্মদ ও সাঞ্জার বরকিয়ারকের কাছ থেকে বের হয়ে রুজিনার ঘরে বসে থাকা তাদের মাকে নিজ ঘরে পৌছে দিলো । একটু পরই দু'জন সশস্ত্র লোক দরজার সামনে এসে দীড়ালো। “এরা কেন এসেছে?'-মা কপাল কুচকে জিজ্ঞেস করলেন। “আপনার সুলতান ছেলে আপনাকে গৃহবন্দী করেছেন। আর আমাদেরকে এই নির্দেশ আপনার কাছে পৌছে দেয়ার হুকুম করেছেন"-মুহাম্মদ বললো । মা নির্বাক হয়ে গেলেন। শুধু তার ঠোট দুটি একটু কাপলো! মুখ দিয়ে কোন শব্দ বের হলো না। দু'গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। “আপনি এত পেরেশান কেন হচ্ছেন? আমরা তো তার গোলাম নই । আর গোলামী বা আযাদীর সঙ্গে আমাদের কোন সম্পর্কও নেই। এই সালতানাতকে আমরা আযাদ করতে চাই। হাসান ইবনে সবার কজায় চলে গেছে সালতানাত। হুকুমত চালাচ্ছে রুজিনা। আমরা দু" ভাই সালতানাতের হুকুমত চাই না। বরং ইসলামী হুকুমত চাই আমরা । আপনি একদম চুপ থাকুন। বরকিয়ারকের সামনে এখন আর যাবেন না। আমরা মেনে নিচ্ছি, আমাদেব বড় ভাইকে এই সালতানাতের জন্য কুরবান করে দিয়েছি। এখন আমাদেরকে অনুমতি দিন, কুফরের এই ধ্বংসলীলার সামনে আমরা যেন বুক পেতে দীড়াতে পারি ।' 'দুঃখিনী মা!'-সাঞ্জার বললো- “আপনি শুধু আমাদের জন্য দুআ করুন। আপনার দুআ আমাদের জন্য মজবুত ঢাল বনে যাবে। লড়তে আমাদের হবেই । তাই আজকের পর থেকে সেলজুকি সালতানাতের ইতিহাস রক্ত দিয়ে লেখা হবে।' “আমার মুজাহিদরা! আমার দুআ তোমাদের সঙ্গে সবসময় থাকবে । তোমাদের মতো আমার বিশটি সন্তান থাকলেও আমি এই ইসলামী সালতানাতের জন্য কুরবান করে দিতাম । লড়তে হলে মেধা খাটিয়ে লড়ো। আবু মুসলিম রাজীকে খবর দাও। তিনি খুবই বিচক্ষণ লোক। তিনি সবরকম সহযোগিতা করবেন । “মুযাম্মিল আফেন্দী এসেছেন'_-পাহারাদার এসে বললো- “ তিনি তো ভেতরে আসতে পারবেন না। কারণ আমাদেরকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। মুহতারাম মুহম্মদ ও সাঞ্জার দেখা করতে পারবেন তবে অন্য কামরায়...আমার জন্য এখন কি হুকুম? “তোমার জন্য হুকুম হলো, তুমি এ মুহূর্তে এই কামরা থেকে বেরিয়ে যাও এবং কুকুরের মতো বাইরে দীড়িয়ে থাকো”-মা বলে উঠলেন। পাহারাদার বিস্ফারিত চোখে মুহাম্মদের দিকে তাকিয়ে রইলো। “মুযাম্মিল আফেন্দীকে অন্য কামরায় বসাও । আমরা আসছি।" শ্রদ্ধেয় আম্মীজান!'-পাহারাদার মার সামনে মাথা নামিয়ে বললো- “আমরা হুকুমের গোলাম । আমাদেরকে আপনার বিরুদ্ধে হুকুম দিতে পারবে; কিন্তু আমাদের হৃদয় থেকে আপনার ভালোবাসা ছিনিয়ে নিতে পারবে না ।' মা একটু আগের কথার জন্য অনুতপ্ত হলেন। পাহারাদার পূর্ণ পম্মান দেখিয়ে কামরা থেকে বেরিয়ে গেলো । ১২৬ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।