০০০ হামলাকারীরা মুহাফিজদের থেকে আওরিজিকে ছিনিয়ে নিয়ে এক বিজন পাহাড়ী এলাকায় নিয়ে যায়। তারা ঘন ঝাড়ে আচ্ছাদিত এক পাহাড়ি গুহায় তাদের নতুন আস্তানা তৈরি করে । এসব ব্যবস্থা সব আওরিজীই করে রেখেছেন । আওরিজী সেখানে পৌছেই সঙ্গীদের হুকুম দিলেন, হামলাকারীদের যেসব লাশ ওখানে পড়ে আছে সরকারী ফৌজ আসার আগেই সেগুলো উঠিয়ে আনো এবং যখমীদের উদ্ধার করে নিয়ে এসো। আওরিজী তার সঙ্গে মাত্র চারজন রেখে অন্যদের গুপ্তচরবৃত্তিতে পাঠিয়ে দিলেন। ওদেরকে বলে দিলেন, সামান্য ঘটনাও যাতে এ গুহা পর্যস্ত পৌছে। “সাবেক ফৌজকে এখন প্রস্তুত থাকতে বলবে'-আওরিজী তার লোকদের বলে গেলেন- “এ কথাও ফৌজকে বলবে, খুব দ্রুতই তারা হাতিয়ার পেয়ে যাবে। এখন সরকারী ফৌজের সঙ্গে আমাদের লড়াই হবে । এর একমাত্র উদ্দেশ্য হলো, বরকিয়ারককে হটিয়ে তার স্থানে মুহাম্মদকে সুলতান বানানো । এরপর ফৌজ তৈরী অতিক্রম করতে হবে। চেষ্টা তো থাকবে, ভাই ভাইয়ে যেন লড়াই না হয়। কিন্তু এটা সম্ভব হবে না মনে হয়। গৃহযুদ্ধ হবেই। পাচ সাতদিন পর পরবর্তী পদক্ষেপ জানতে পারবে । মাটির নিচে এখন আমাদের আত্মগোপন করে থাকতে হবে।' চার পাচ মাস ধরে বাইরে থেকে এক ডাক্তার এসে একটি ডাক্তারখানা খুলেছে। সারা শহরে তার প্রসার ছড়িয়ে পড়েছে । অনেক পুরাতন ও দুরারোগ্য রুগী তার কাছে এসে জাদুমন্ত্রের মতো সুস্থ হয়ে গেছে। লোকে তাকে দারুণ শ্রদ্ধার চোখে দেখে। আওরিজীর সেই ঘটনার দুই তিন দিন পরের এক রাতের ঘটনা । সেই ডাক্তার রোগী তখন চারজন লোক বসা। “এখানে যা কিছু হচ্ছে সব আমাদের পক্ষেই যাচ্ছে'_ডাক্তার লোকগুলোকে বললেন- “আওরিজীর ফেরারও আমাদের পক্ষে যায়। জানি, সাবেক ফৌজরাই তাকে ফেরার করিয়েছে। রুজিনা মহল থেকে আমার কাছে খবর পাঠিয়েছে, সুলতান তার মাকে গৃহবন্দী করেছেন। সিপাহসালার হিজাধী বলেছেন, হামলাকারীদের তিনি খুঁজে খুঁজে পাকড়াও করবেন। এসব খেলায় আমাদের লোকেরাই সক্রিয় ছিলো বেশি । আর আওরিজীর ফেরার বর্তমান ও সাবেক ফৌজের মধ্যে সংঘর্ষ বাধার কারণ হয়ে দীড়াবে... “আলমোত থেকে ইমাম হাসান ইবনে সবার হুকুম এসেছে, মারু শহর খুনের গঙ্গায় ডুবিয়ে দাও। আর নিজেদের লোককে এমনভাবে ব্যবহার করবে যাতে অধিকাংশই অক্ষত থাকে । ভাইয়ের সঙ্গে ভাইকে লাগিয়ে দাও। সুলতানের ফৌজকে দু' ভাগে কেটে ফেলো । ইমামের হুকুম হলো, প্রতিদিন তিন চারজন করে এই শহরে খুন হতে হবে... ইমামের এই হুকুম বাস্তবায়ন এখনই শুরু করতে হবে আমাদের... ৷ “তোমরা দুই তিন দিন পর রাতে সাবেক ফৌজদের দু" তিনজনকে খুন করে গুজব ছড়িয়ে দাও, সরকারী ফৌজ তাদের মুহাফিজ হত্যার প্রতিশোধ নিয়েছে। এরপর দু" একদিন বিরতি দিয়ে সরকারী ফৌজের আরো কয়েকজনকে কতল করে দাও ।” ১২৫ ফ্ড/.2110001179.0010)
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।