Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

ভুলুগ্ঠিত হতে দেবো না। এই ঝাণ্ডা ইসলামী বিশ্বের গর্বের ধন। তিনি আরো বলেছেন, এই শহর বাতিনী সন্ত্রাসীতে ভরে যাচ্ছে।' “ঠিক আছে। কিন্তু মা ও তুমি এটা তো দেখলে না যে, লোকেরা উত্তেজিত হয়ে যাচ্ছে। তাদের মধ্যে প্রতিশোধ স্পৃহা জ্বলে উঠছে। ওখানে সাবেক ফৌজও ছিলো । তোমাদের দ্বারা উত্তেজিত হয়ে তারা এই ফৌজি হামলা করেছে । এখন বলো আমি কি করবো? ভাইদের মধ্যে তর্ক বিতর্ক ও তিক্ত কথাবার্তা চলতে লাগলো । হঠাৎ রুজিনা বরকিয়ারকের পক্ষে কিছু একটা বলে বসলো। সঙ্গে সঙ্গে মুহাম্মদ ধমকে উঠলো- তুমি চুপ থাকো মেয়ে । সুলতান আমাদের ভাই। তোমার অধিকার তো শুধু একজন স্ত্রীর । আগ বেড়ে আমাকে কিছু বলতে যেয়ো না।” “এখন আমার ফয়সালা শোন মুহাম্মদ ও সাঞ্জার! আমি আমার মাকে তার কামরায় গৃহবন্দী করে দিচ্ছি। তোমরা আমার হুকুম তাকে পৌছে দাও। তিনি যেন কামরা থেকে বের না হন। কামরার বাইরে দু'জন প্রহরী বসানো হবে । আমি জানি আমার ফয়সালা না তোমাদের ভালো লাগবে না মার ভালো লাগবে । তিনি বরং চিৎকার চেচামেচি করবেন। কিন্তু আমাকে আমার সালতানাতও দেখতে হবে এবং মা যেন বিশৃংখলা সৃষ্টি না করেন তাও। তার বর্তমান আচরণ তার ব্যক্তিত্ব পরিপন্থী । আমার তো আশংকা, তিনি যেভাবে বলেন এই শহরে বাতিনীরা জমা হচ্ছে, একদিন না আবার কোন বাতিনী তাকে কতল করে ফেলে!” “বাতিনীরাই আমাদের মাকে গৃহবন্দী করছে'-মুহাম্মদ উঠতে উঠতে বললো- “আমরা আপনার হুকুম মার কাছে পৌছে দেবো । তিনি চিৎকার করবেন না, কিছু বলবেনও না। কিন্তু আমি শেষবারের মতো বলে দিচ্ছি, যে বাতিনীদের ব্যাপারে আপনি আশংকা করেছেন যে, আমাদের মাকে কতল করবে, সেই বাতিনীরাই এখন সালতানাতের ওপর হুকুমত করছে। নিজের মাকে গৃহবন্দী করার হুকুম আপনি নয় হাসান ইবনে সবা দিয়েছে । আমাদের বড় ভাইয়ের ছ্বীন ঈমান বাতিনীদের হাতে কতল হয়ে গেছে। এখন আমাদের সামনে যেটা চলাফেরা করে সেটা আপনার দেহ। ভাবে অন্য কেউ আর বাস্তবায়ন করে আপনার দেহ। আজকের পর আপনি আমাকে আর দেখবেন না।' “ভাইজান! আমি বলে দিচ্ছি আপনাকে'-সাঞ্জার বললো- “ভবিষ্যতে আপনার কোন হুকুম যেন আমাদের কাছে না পৌছে। অন্যথায় আমরা সে পর্যন্ত পৌছে যাবো যেখানে আপনার ফেরেশতারাও পৌছতে পারবে না। আমরা পালিয়ে যাবো না, মরেও যাবো না। আমাদের মহান পিতার এই সালতানাতকে সমুন্নত রাখার জন্য সব কিছু করবো আমরা । প্রাণ দিতে হলে তাও দেবো আমরা ।' দুই ভাই কামরা থেকে বেরিয়ে গেলো। আর বরকিয়ারক আহমকের মতো হা করে তাদের গমন পথের দিকে তাকিয়ে রইলো । তার হুশ ফিরলো তখন রুজিনার গাল যখন তার সঙ্গে লেপ্টে গেলো। ১২৪ ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।