Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“শোনো হিজাযী'-বরকিয়ারক এই প্রথম তাকে “তুমি' করে বললো- “আজ থেকে ঘিরে ফেলবে । আগেই ওদেরকে সশস্ত্র করে রাখবে । একটি সংকেতে যেন মাঝরাতে সৈন্যরা নিঃশব্দে এবং দ্রুত উঠে এ ছাউনি ঘিরে ফেলে । রাতে কোন কিছু করা যাবে না। সকালে ওরা জাগতেই সব কটাকে ধরে আলাদা আলাদা করে দীড় করাবে । এ মুহাফিজ সেই তিন হামলাকারীকে খুঁজে বের করবে । কিছু হামলাকারীকে মুহাফিজরা আহত করে। তাই আহত যাকেই পাবে তাকেই চিহিত করবে । এটা করতে গিয়ে কাউকে যদি প্রাণে মারতে হয় সেই অনুমতিও আছে। এখন তুমি দুই তিন দিন এমনভাবে থাকো যেন তুমি ভয় পেয়ে গেছো । আর আমার মা ও ভাইদের ব্যবস্থা আমি নিজেই করবো ।' কথা শেষ হলে হিজাযী প্রায় রুকুতে চলে গেলেন এবং সে অবস্থাতেই পিছু হটতে হটতে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। হিজাযী বেরিয়ে গেলে রুজিনা বরকিয়ারকের দিকে এগিয়ে গেলো । তারপর তাকে জড়িয়ে ধরে বললো- “আপনাকে এরা বেঁচে থাকতে দিবে না... দিন, মাথাটা আমার কোলে রাখুন। আপনাকে ওরা পাগল করে ফেলবে । অন্য কেউ হলে কথা ছিলো...আপন মা ও আপন ভাইয়েরা আপনাকে কি করে জাহান্নামে ঠেলে দিচ্ছে ভেবে দেখুনঃ... “মাকে কি ডেকে কিছু বলবো?-বরকিয়ারক জিজ্ঞেস করলো । “মুহাম্মদ ও সাঞ্জারকে ডাকুন। ওদেরকে বলুন, মাকে তার কামরায় গৃহবন্দী করা হচ্ছে। ওদেরকে ভালো করে বুঝিয়ে দিন যাতে ওরা দায়িত্হীন কিছু করে না বসে।' বরকিয়ারক তখন রুজিনার যৌবনের জাদুতে নেশাতুর। সে অবস্থাতে সে তার ভাইদের ডেকে আনালো। “আমার প্রিয় ভাইয়েরা!'-বরকিয়ারক বললো- “কল্পনা করে দেখো, আমার স্থলে তোমরা কোন হুকুম দিয়েছো এবং কিছু লোক সেই হুকুম পালনের পথে সেভাবে বাধা দিয়েছে যেভাবে আমার মুহাফিজদের ওপর হামলা হয়েছে-সত্যি করে বলো তখন তোমরা কি ব্যবস্থা নিবে এর বিরুদ্ধে? এটা বলো না যে, আমার হুকুম ভুল ও ইসলাম পরিপন্থী ছিলো । আমি মানুষ বলে নিশ্চয় ভুল করতে পারি। কিন্তু কোন সুলতান বিদ্রোহ ও গাদ্দারী বরদাশত করতে পারে না। তুমি মুহাম্মদ! মাকে সঙ্গে নিয়ে আমার বিরুদ্ধে বিদ্রোহ করে বসেছো। এ কারণেই আওরিজীকে যে মুহাফিজরা কয়েদখানায় নিয়ে যাচ্ছিলো তাদের ওপর হামলা হয়েছে । আমার জায়গায় হলে তোমরা কি করতে? হামলাকারীদের গ্রেফতার করে শাস্তি দিতাম'_মুহাম্মদ বললো । “আমি যদি বলি তুমি ও মা মিলে এই হামলা করিয়েছো, তুমি কি বলবে তখন? ভিত্তিহীন অপবাদ বলবো আমি । এটা ঠিক যে, মা ওখানে গিয়ে লোকদেরকে যে কথা বলেছেন তা সালার আওরিজী ও সালতানাতের পক্ষে যাচ্ছিলো । তিনি বার বার বলেছেন, আমি আমার ছেলেদের কুরবান করে দেবো তবুও সালতানাতের এই ঝাণ্তা ১২৩ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।