“আমি শুধু সন্দেহের কথা বলতে পারি সুলতানে মুহতারাম! আমার মনে হয় সাবেক ফৌজদের কাজ এটা । আমার সঙ্গে যে মুহাফিজ এসেছে এ ব্যাপারে তার ধারণা একটু শক্ত । আপনি অনুমতি দিলে... ৷ বরকিয়ারকের ইধগিতে হিজাযী বাইরে গিয়ে সেই মুহাফিজকে ভেতরে নিয়ে এলেন। “তুমি কি হামলাকারীদের চিনেছিলেঃ-বরকিয়ারক মুহাফিজকে জিজ্ঞেস করলো । “হ্যা আলীজাহ!'_মুহাফিজ বললো- “ওরা আমাদের সাবেক ফৌজের সঙ্গী...তিনজন ফৌজকে আমি তখনই চিনতে পেরেছিলাম ।' তারপর হিজাযী মুহাফিজকে বিদায় করে দিয়ে বললেন- 'সুলতানে আলী মাকাম! আপনি আমাকে সাজা দিন বা যাই দিন তবুও একটা কথা বলতে চাই। কিন্তু এর সম্পর্ক যেহেতু আপনার শ্রদ্ধেয়া মা ও ভাইদের সঙ্গে তাই ভয় হয়...। “যা বলার পরিষ্কার করে বলুন। আমি শুনবো । আমার সম্পর্ক সালতানাতের সঙ্গে। মা ভাইদের কথা এর পর। তাদের ব্যাপারে চরম অপমানকর কিছু বললেও শুনবো আমি'_-বরকিয়ারক বললো । “সুলতানে মুহতারাম! আপনি দীর্ঘজীবি হোন'-হিজাধী বললেন- “আমাদের ওপর হামলা করার দুঃসাহস কারোরই হতো না। কিন্তু এ হামলা করিয়েছে আপনার মা ও ভাইয়েরা'-একথা বলে হিজাযী বরকিয়ারকের মা ও ভাইদের বাজারে যাওয়া ও লোকদের উত্তেজিত করে বক্তৃতা দেয়ার পুরো ঘটনা খুলে বললেন । বরকিয়ারকের চেহারা অস্বাভাবিক হয়ে উঠলো । রুজিনার দিকে তার চোখ গেলো । রুজিনা দাতে দাত পিষছিলো। হিস হিস করে বলে উঠলো রুজিনা- “তিনি যদি আমার মা হতেন তাহলে জানি না কি করতাম! তিনি আপনার মা বলে আমি কিছু করতে পারছি না। মার এতটুকু খেয়ালও নেই, তিনি সালতানাতকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন... আর আপনার ভাই মুহাম্মদ... এক বেওকুফও। সে আপনার সিংহাসন উল্টাতে চায় । তার মাথায় সওয়ার হয়েছে সুলতানী |" “আমি আপনাকে কোন শাস্তি দিচ্ছি না হিজাধী! আপনাকে এঁ হামলাকারীদের ধরার জন্য আবার সুযোগ দিচ্ছি। তারপর দেখবেন আমি কেমন শাস্তি দিই ওদেরকে-, বরকিয়ারক বললো । “গোস্তাখী মাফ সুলতানে মুহতারাম!'-হিজাধী বললেন- “আমি তো এ সব বিশ্বাসঘাতকদের ধরতে রাত দিন একাকার করে দেবো । কিন্তু আপনার মা ও ভাইয়েরা আমার জন্য অনেক বড় বাঁধা হয়ে দাড়াবেন। ওদেরকে যদি আপনি বন্দী বা...। “মা কে গৃহবন্দী করে দিন*-রুজিনা বরকিয়ারককে বললো- “নিজ মাকে কয়েদখানায় বন্দী করা খুবই খারাপ কাজ। তাকে গৃহবন্দী করে রাখুন। ভাইদের বুঝাতে চেষ্টা করুন, ওরা যেন লোকদেরকে আপনার বিরুদ্ধে খেপিয়ে না তোলে। তাদেরকে মনে করিয়ে দিন, হাসান ইবনে সবা সেই দিগন্ত থেকে কালো মেঘ হয়ে আসছে। ভাইদের মধ্যে যদি এখন এমন বিরোধ থাকে তাহলে সালতানাতকে তা ধ্বংস করে দেবে ।' ১২২ ফডড/.211000119.0010)
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।