Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

মোড় পেয়ে উর্ধশ্বাসে পালাতে লাগলো । মুহাফিজরা তাদের পিছু ধাওয়া করলো। কিন্তু একটু পর তারা তাদের ভুল বুঝতে পারলো । তারা চেয়ে দেখলো হামরাকারীরা ওদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে । অল্প সময়ের মধ্যেই এই মুহাফিজরা হামলাকারীদের হাতে মারা পড়লো । দু" একজন খালি পালিয়ে বাচতে পারলো। এদিকে এক মুহাফিজকে নিয়ে সিপাহসালার হিজাযী সালার আওরিজীকে পাহারা দিচ্ছিলেন । তিনি তার মুহাফিজকে বললেন- “ওকে কোনভাবেই ছাড়বো না আমি । ওরা যদি আমাদের পিছু না ছাড়ে তাহলে এই কয়দীকে আমরা এখানেই কতল করে রেখে যাবো । সুলতান দারুণ খুশী হবেন ।' আওরিজী মুচকি মুচকি হাসছিলেন। তার এই নির্লিপ্ত হাসি দেখে হিজাযী পিত্তজুলা মুখে বললেন- হ্যা আওরিজী!' এমন দেঁতো হাসি নিয়ে মরতে পারলে দারুণ হবে । আচমকা পীচ-ছয় জন লোক হিজাযী ও তার মুহাফিজের ওপর প্রায় আছড়ে পড়লো । হিজাযী প্রথমে একটু লড়াইয়ের চেষ্টা করলেও অবস্থা বেগতিক দেখে এক লাফে ঘোড়ায় চড়ে চোখের নিমিষে সেখান থেকে পালিয়ে গেলেন। আর সঙ্গের মুহাফিজটি দ্বিখগ্তিত হয়ে গেলো। সালার আওরিজীকে তারা উদ্ধার করলো অক্ষত অবস্থায় । ০০০০৫ সুলতান বরকিয়ারক সিপাহসালার হিজাধীকে দেখে হেসে বললো- “আপনি তো এত বুড়ো ছিলেন না। ক্লান্তি আপনার বয়স কয়েক বছর বাড়িয়ে দিয়েছে । এক কয়েদীকে কয়েদখানা পর্যন্ত পৌছাতে কি লড়াইয়ের চেয়ে বেশি কষ্ট করতে হয়? “মহামান্য সুলতান! লড়াই থেকেই এসেছি আমি' হিজাষী ক্লান্তিতে বসে যাওয়া কণ্ঠে বললেন। “কিসের লড়াই? কয়েদখানার কর্মকর্তাদের সাথে লড়াই... তারা কি কয়েদীকে নিতে চাচ্ছিলো না?...! হিজাধী বরকিয়ারককে পুরো ঘটনা শোনালেন । “আমাকে শুধু বলুন, আওরিজীকে এ কুঠরীতে বন্দী করে এসেছেন কি না?' বরকিয়ারক জিজ্ঞেস করলো । হিজাযী কিছু বলতে পারলেন না। তার মাথা হেলে পড়লো। “তাহলে আওরিজী কোথায়? জঙ্গলে ফেলে এসেছেন?'_রুজিনা কেনকেনিয়ে উঠলো। না, হামলাকারীরা ওকে ছিনিয়ে নিয়ে গেছে।' “তাহলে আপনি জীবিত আমার কাছে এলেন কেন? বাকী মুহাফিজ কোথায়?'-বরকিয়ারক গর্জে উঠলো। শুধু একজন এসেছে আমার সঙ্গে । অন্যরা সম্ভবতঃ বেঁচে নেই”-হিজাধী বললেন। “হামলাকারী কারা ছিলো? আপনি কি তাদের কাউকে চিনতে পেরেছেন? -বরকিয়ারক জিজ্ঞেস করলো । ১২১ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।