মুহাম্মদ ও সাঞ্জার একটু পর জানতে পারে ওদের মা বাইরে কোথাও চলে গেছেন। অনেক খোজাখুঁজির পর জানা গেলো, তার মা এক ঘোড়া নিয়ে হাতে করে ঝাণ্ত উচিয়ে কোথায় যেন গায়েব হয়ে গেছেন । সবার ধারণা তিনি বাজারের চকে চলে গেছেন। মুহাম্মদ ও সাঞ্জার ঘোড়া দৌড়ে বাজারে গিয়ে দেখলো এক অভাবিত দৃশ্য । তাদের মা এক উচু টেবিলের ওপর দাড়িয়ে আছেন। আর লোকেরা তাকে ঘিরে শ্লোগান দিচ্ছে। দুই ভাই টেবিলে চড়ে মাকে সেখান থেকে চলে আসতে বললো । “দেখো সংগ্রামী জনতা!-মা তার দু' পাশে দুই ভাইকে দীড় করিয়ে তাদের কীধে হাত রেখে বললেন- 'আমার এই দুই ছেলেকে ইসলামী সালতানাতের জন্য উৎসর্গ করে দেবো ।' মুহাম্মদ লোকদেরকে শান্ত সুরে বললো, আপনারা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করুন। আপনারা শান্ত হোন। আমরা হাসান ইবনে সবাকে খতম করার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু অবস্থা দাড়িয়ে গেছে এমন যে, হাসান ইবনে সবা আমাদেরকেই খতম করার বন্দোবস্ত করছে। মুহাম্মদের কথা শুনে লোকেরা শান্ত হয়ে ফিরে গেলো । হিজাযী ছুটতে ছুটতে বার কয়েক পেছন ফিরে তাকিয়ে দেখলো, কেউ ধাওয়া করে আসছে কি না। না কেউ আসছে না। কাফেলা এক জঙ্গলে গিয়ে ঢুকলো । শিকলে বাধা আওরিজী এক মুহাফিজের সামনে ঘোড়ার পিঠে বসে জঙ্গুলে পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছেন। তার চেহারায় কোন উদ্বেগ উৎ্কণ্ঠার ছাপ নেই। কাফেলা একটু পর আকাবীকা টিলা টক্করের এলাকায় গিয়ে পড়লো । হঠাৎ দু'দিক থেকে অসংখ্য সশস্ত্র মানুষ এই কাফেলার ওপর হামলে পড়লো । হামলাকারীরা প্রথমেই দু' তিনজন মুহাফিজকে ঘোড়া থেকে ফেলে দিলো । মুহাফিজরাও রুখে দীড়ালো। কিন্তু সেখানে লড়াইয়ের মতো যথেষ্ট জায়গা না থাকায় মুহাফিজরা বেশ মুশকিলে পড়লো । তারা ঘোড়া নিয়ে দ্রন্ত স্থান বদল করতে পারছিলো না। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা হলে মুহাফিজরা ঘোড়া থেকে নেমে লড়াই করতে লাগলো । “বীর যোদ্ধারা'-সিপাহসালার হিজাযী মুহাফিজদের উদ্দেশ্যে গর্জে উঠলো- “কয়েদীকে কোনক্রমে হাত থেকে ছাড়বে না। তাকে কয়েদখানায় পৌছে দাও। ঝুলি ভরে পুরস্কার দেবো তোমাদের । লড়তে লড়তে মরে যাও। কয়দী তোমাদের হাত থেকে যদি ছুটে যায় সুলতান সব কটাকে শৃলে চড়াবেন ।” মুহাফিজরা হামলাকারীদের ওপর টুটে পড়লো । কিন্তু হামলাকারীরা হঠাৎ পিছু হটতে হটতে অদৃশ্য হয়ে গেলো। হিজাযী মুহাফিজদের একত্রিত করে গুণে দেখলেন পাঁচজন মুহাফিজ কম । হামলাকারীদেরও কয়েকজন মারা পড়ে । হিজাযীর নির্দেশে মুহাফিজরা তাদের বিক্ষিপ্ত হয়ে থাকা ঘোড়াগুলো ধরে এনে তাতে সওয়ার হতে লাগলো । আচমকা এক দিক থেকে পাচজন হামলাকারী দৌড়ে আসতে লাগলো । মুহাফিজরা ঘোড়াগুলো ছেড়ে হামলাকারীদের মোকাবেলায় সামনে এগিয়ে গেলো । হামলাকারীরা লড়তে লড়তে এমনভাবে পিছু হটতে লাগলো, যেন মুহাফিজদের ওরা ভয় পাচ্ছে। পিছু হটতে হটতে হামলাকারীরা টিলার প্রান্তরে একটি ১২০ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।