'এ লোকের চিল্লা তো সফল হবে। কিন্তু এ লোক সফল হবে না। সে চিল্লার সাধনা যেদিন শেষ করে সেদিনই আলমোত নামক দুর্গ-শহরটি হবে আমাদের । তুমি ফিরে যাও তার পরবর্তী ধ্যানজপ শুরু করতে বলো। ০০০০০০৪০ বড় একটি মসজিদ আছে আলমোত শহরে । লোকেরা এ মসজিদেই নামায পড়ে থাকে । মসজিদের খতীব যিনি তাকে সবাই ডাকে ইমাম শামী বলে। দূরদূরাত্ত পর্যন্ত লোকেরা ইমাম শামীকে স্মরণ করে শ্রদ্ধাভরে । যান। একদিনের জন্যও লোকেরা তাকে ভুলতে পারে নি। তাদের ধারণা, তারা ইমাম শামীর মতে এত বড় একজন আলেমের সংস্পর্শ থেকে বঞ্চিত। মসজিদে আরেকজন খতীব আছেন। কিন্তু অশীতিপর বৃদ্ধ ইমাম শামীর সিকিভাগ জনপ্রিয়তাও তিনি পাননি। যে রাতে মেহদী উলবীর পেচার ডাক শুনে স্বর্ণ আবিষ্কারের ঘটনা ঘটে সে রাতে হঠাৎ ইমাম শামী আলমোত পৌঁছেন। ফজরের সময় শহরের লোকেরা ইমাম শামীকে মসজিদে দেখে প্রকাশ্যেই উল্লাসবোধ করে । লোকেরা তো তাকে নিজেদের পীরের চেয়েও বেশি আস্থাভাজন মনে করতো ৷ শুধু সিজদা ছাড়া সবকিছুই করতো তাকে ্রদ্ধাস্বরূপ। সূর্য উঠার আগেই সারা শহর ছড়িয়ে পড়লো তাদের প্রিয় ইমাম এসেছেন। দেখে ততটাই বিমর্ষিত হলেন। ফজরের সময় মসজিদে লোকদের উপস্থিতির সংখ্যা দেখেই তার মনে প্রথম খটকাটা লাগে । নামাযের পর তার সঙ্গে সাক্ষাতের জন্য লোকেরা ভীড় জমালো। তিনি তখন শীর্ষস্থানীয় দু'জন মুসল্লীকে জিজ্ঞেস করলেন, মুস্লী এত কম দেখছি কেন? জবাবে তিনি বেশি কিছু জানতে পারলেন না। শুধু এটুকু জানলেন, শহরে আরেকজন ইমাম এসেছেন । যিনি কখনো মসজিদে আসে না। তবে শোনা যায়, ঘরে সব সময় ইবাদতে মগ্ন থাকেন। আর লোকে তাকে শুধু ইমামই নয় নবীও মানতে শুরু করেছে। ইমাম শামী নীরব রইলেন । কাউকে কিছু জিজ্ঞেস করলেন না। কোন অনুসন্ধানে গেলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন শহরপ্রধান মেহদী উলবীর কাছে যাবেন, তাকেই জিজ্ঞেস করবেন মসজিদকে পরিত্যক্ত করে কোন মুসলমান কি আল্লাহ ওয়ালা হতে পারে? শহরে এসব কী হচ্ছে? মেহদী উলবী বিশেষ ইবাদতগুজার না হলেও ইমাম শামীকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করতেন । প্রশাসনের যে কোন ব্যাপারে তার কাছ থেকে পরামর্শ নিতেন। সাক্ষাতপ্রার্থীরা বিদায় নিলে তিনি মেহদী উলবীর বাড়ির দিকে রওয়ানা দিলেন, মেহদী উলবীর দুই স্ত্রী। ছেলে দু'জন মেয়ে তিনজন। ছেলে-মেয়েগুলো ছোট ছোট, এই ঘরে তার বেশ কদর রয়েছে । ইমাম শামীকে দেখে মেহদীর স্ত্রীরা খুব খুশি হলো। ১. দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।