লোকদের মধ্যে আরেকবার শোরগোল শুরু হয়ে গেলো। হিজাযী ঘাবড়ে গিয়ে তার সামনে পেছনে তাকাতে লাগলেন। হঠাৎ সবাই দেখলো, এক মহিলা ঘোড়সওয়ার উর্ধবস্বাসে এদিকে ছুটে আসছে। তার হাতে সালতানাতে সেলজুকির ঝাণ্ডা। লোকেরা ঘোড়সওয়ারকে জমায়েতের মাঝখানে পথ করে দিলো । সওয়ার একেবারে হিজাধী ও আওরিজীর সামনে গিয়ে তার গতিরোধ করলো এবং মুখের নেকাব সরিয়ে দিলো... সবাই হতভম্ব হয়ে দেখলো, তিনি বরকিয়ারকের মা! প্রিয় দেশবাসী!” -বরকিয়ারকের মা গলায় সমস্ত শক্তি একীভূত করে বললেন- “এই ঝাণ্তার দিকে তাকাও । তোমাদের দ্বীন ও ঈমানের প্রতীক এটা । তোমাদের মা- বোন ও কন্যা সন্তানদের আবরু রক্ষার নিশান । এই ঝাণ্তা ইসলামী বিশ্বের গগনস্পর্শী গর্বের ধন। মুসলমানদের জুলজ্বলে অস্তিত্ব রক্ষার অনির্বাণ শিখা চিহ্ন । এই অবিনাশী ঝাণ্ডা ভূলুষ্ঠিত করার জন্য বাতিনীরা আজ তোমাদের মধ্যে মিশে যাচ্ছে। ওদেরকে চিনে নাও । ভালো মন্দকে চিনে নাও... আমাকে চিনে নাও... আমি তোমাদের মা। সুলতান মালিক শাহকে, তার জীবন উৎসর্গী ঈমান ও জযবাকে স্মরণ করো । ভুলে যাও সুলতান আমার ছেলে । ওকে আমার ছেলে বলতে আমি লজ্জাবোধ করি। তোমরা আমার ছেলে । আমার ছেলে বলে যাকে তোমরা চেনো সে এক বাতিনী পেতীর কজায়...সেলজুকিদের যে ফৌজ নিয়ে তোমরা গর্বিত ছিলে সেই ফৌজি শক্তিকে বাতিনীরা গুড়িয়ে দিচ্ছে। তোমাদের সালার আওরিজী বাতিনীদের প্রতিরোধ করে ফৌজি শক্তি আরো বাড়াতে চেয়েছিলো । এই অপরাধে তাকে বন্দী করা হয়েছে। বন্দী করা উচিত তো এই হিজাযীকে.... “মুহতারাম মা!'-হিজাযী বরকিয়ারকের মার বাহু ধরে বললেন- “সুলতানের হুকুম বড় শক্ত । আপনি খামোশ..." “ছেড়ে দাও আমাকে তোষামুদে গোলাম'-মা তার হাত ছাড়িয়ে নিয়ে বললেন- “প্রিয় শহরবাসী! তোমাদের মধ্যে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। হাসান ইবনে সবা আলমোতে বসে তোমাদের পরস্পরকে লড়াইয়ে নামাচ্ছে...তোমরা চোখ না খুললে বুদ্ধি না খাটালে দেখবে এক ভাই আরেক ভাইয়ের গর্দান কেটে ফেলেছো। আওরিজী অপরাধী নয়। এ দেশের শ্রেষ্ঠ একজন সালার... ৷” বরকিয়ারকের মা বলে যেতে লাগলেন । কিন্তু জনতার উত্তেজিত শ্লোগানে তার কথা চাপা পড়ে গেলো । ভয়ে হিজাযী তার দুই মুহাফিজকে কিছু একটা বললো। এক মুহাফিজ কাছে দীড়িয়ে থাকা এক ঘোড়ায় আওরিজীকে জাপ্টে ধরে উঠালো এবং নিজেও পেছনে বসে ঘোড়া ছুটিয়ে দিলো । হিজাযীও টেবিল থেকে লাফিয়ে আরেকটি ঘোড়ায় চড়লেন এবং ঘোড়া ছুটাতে ছুটাতে মুহাফিজদেরকে কিছু একটা নির্দেশ দিলেন। মুহাফিজরা সামনে পেছনে বর্শা উচিয়ে তাদের ঘোড়া ছোটালো । ছুটন্ত ঘোড়া আর উদ্যত বর্শার সামনে নিরস্ত্র জনতা কিছুই করতে পারলো না। হিজাধীর এই পলায়ন উদ্যোগ দারুণ সফল হলো । ১১৯ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।