Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“আপনার চোখ তখন খুলবে যখন বাতিনীরা সেলজুকি সালতানাত দখল করে নিবে'-সারঞ্জার বললো । “আপনার জায়গায় বসবে হাসান ইবনে সবা। আপনার লাশও পাওয়া যাবে না। আপনাকে শাসন করবে আপনার এই বেগম'-মুহাম্মদ বললো । “আমি এখান থেকে চলে যাচ্ছি। এরা আমার অস্তিত্ব সহ্য করতে পারছে না'_রুজিনা মুখ কালো করে কামরা থেকে বেরিয়ে গেলো। বরকিয়ারক তার পেছন পেছন রুজিনার কামরায় গিয়ে দেখলো, রুজিনা খাটের ওপর উপুড় হয়ে ভ্যা ভ্যা করে কাদছে। বরকিয়ারক রুজিনার হাতে পায়ে ধরে তার কান্না থামালো। “আমার কারণে আপনার মা আপনার বিরুদ্ধে চলে গেছে। আপনার ভাইয়েরা আপনার দুশমন হয়ে গেছে । আপনার ও এই সালতানাতের ভালোর জন্য আমি কোন নির্জন পাহাড়ে চলে যাবো । সেখানে গিয়ে আপনার জন্য দুআ করতে থাকবো'-রুজিনা ফুঁপিয়ে ফুঁপিয়ে বললো । “তুমি বলো আমি কি করবো? যে ফয়সালা তুমি করবে আমি আমার মা ও ভাইদের শুনিয়ে দেবো'-অনুগত ভূত্যের মতো বললো বরকিয়ারক। “আমার নিজের কোন কামনা বাসনা নেই। আমি চাই শুধু, সালতানাতের প্রতি আপনার পূর্ণ মনোযোগ নিবিষ্ট হোক এবং সালার আওরিজীর ব্যাপারে যেমন ফয়সালা করেছেন তেমন ফয়সালা করুন। আমি তো আপনাকে মানসিক প্রশান্তি দিচ্ছি। কিন্তু আপনার মা ভাইরা তা বরবাদ করে দিচ্ছে'-রুজিনা বললো । “তাহলে তুমি চুপ করে থাকো । আমার মার মুখ বন্ধ না হলে তাকে আমি নজরবন্দী করে রাখবো ।' রুজিনার মুখে হাসি ফিরে এলো এবং বরকিযারকেরও ফিরে এলো প্রাণ। “আপনার ভাইদের বলুন, তারা যেন এক গাদ্দারের পক্ষ না নেয়। না হলে তোমাদেরকেও এ গাদ্দারের জায়গায় পৌছে দেবো'-রুজিনা বললো । বরকিয়ারক গট গট করে সেই কামরায় গিয়ে হাজির হলো যেখানে তার ভাইয়েরা বসেছিলো। কিন্তু ভাইয়েরা সেখানে ছিলো না তখন। তারপর অন্য কামরায় গিয়ে দেখলো তার মাও চলে গেছে। ০০০ সিপাহসালার হিজাযী সালার আওরিজীকে বাজারের চকে দীড় করিয়ে অপদস্থ করার কোন চেষ্টাই বাদ রাখেননি । কিন্তু লোকজনের ভিড় থেকে বিভিন্ন উত্তেজিত আওয়াজ উঠতে লাগলো- “সিপাহসালার হিজাযী মিথ্যা বলছেন।' 'সিপাহসালার নিজেই গাদ্দার।' “আমরা ইনসাফ চাই ।" ১১৮ ফড/.2110001179.0010)

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।