“আমি তার মাথা ঠিক করতে এসেছি । আমি ঠিক না করলে তো কে ঠিক করবে? 'আমরা দুই ভাই করবো । ব্যবস্থা করেছি আমরা । আপনি চলুন এখান থেকে ।” মা যেতে রাজী হচ্ছিলেন না। অনেক কষ্টে মুহাম্মদ ও সার্জার তাকে রাজী করালো যে, তিনি এই কামরায় বসে থাকবেন । আর তারা দু" ভাই বরকিয়ারকের কাছে যাবে । “আমি কেন যাবো না তার কাছে? -মার কণ্ঠে জিদ। “আপনি কেন যাবেন না আমি বলছি। যদি বড় ভাই বরকিয়ারক আমাদের সামনে আপনার সাথে কোন বদতমিধী করেন তাকে আমরা এখানেই শেষ করে দেবো । আপনি কি ভাইয়ে ভাইয়ে এমন রক্তারক্তি পছন্দ করবেন? মা চমকে উঠলেন এ কথায়। আস্তে আস্তে মাথা নুইয়ে এলো । তিনি ইংগিত করলেন, আমি এখানে বসছি, তোমরা যাও। “এসো...বসো'-বরকিয়ারক তার ভাইদের দেখে বললো এবং জিজ্ঞেস করলো- “মার কি হয়েছে? তিনি নাকি চিত্কার করতে করতে এখানে এসেছেন। পাগল হয়ে যাননি তো তিনি? “এখনো হননি তবে হয়ে যাবে'-মুহাম্মদ বললো । “খুব তাড়াতাড়িই হয়ে যাবেন'-সার্জার বললো। “অথচ আমাকে এখন তিনি পাগল মনে করেন। তিনি কি বলতে এসেছেন? “তিনি সালতানাতের ধ্বংসযজ্ঞ সহ্য করতে পারছেন না। সালার আওরিজীকে আপনি এই শাস্তি দিয়ে ভালো করেননি'-মুহাম্মদ বিদ্রুপাত্মক কণ্ঠে বললো । “কি রুজিনা! ওদেরকে বলো আওরিজী কি অপরাধ করেছে'-বরকিয়ারক বললো । “আমরা আপনার সঙ্গে কথা বলতে এসেছি ভাইজান!'-সাঞ্জার বললো। “তুমি এখনো অনেক ছোট সাঞ্জার! সালতানাতের এসব কিছু বুঝার উপযুক্ত হওনি তুমি।' কিন্তু একটা কথা আমি বুঝি- যে পুরুষ তার স্ত্রীর গোলাম হয়ে তার ঘরের সব কিছুর ফয়সালা তার হাতে তুলে দেয় তার ঘরে লাঞ্চুনা অপদস্থৃতা আর ধ্বংস ছাড়া কিছুই থাকবে না। আপনি শুধু ঘরেরই নয়; এত বড় সালতানাতের ফয়সালাও আপনার বিবির হাতে দিয়ে দিয়েছেন। এর পরিণতিতে আজ শ্রেষ্ঠ এক সালারকে অপমান করা হচ্ছে, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে'-সাঞ্জার উত্তেজিত হয়ে বললো। “তোমরা দু'জন আমার একটা কথা মন দিয়ে শোন। রুজিনা আমার দেমাগ । আমার কান...চোখ...সব।' সুলতানে মুহতারাম! এটা গর্বের বিষয় নয়। বরং বলুন, আল্লাহ আপনার মস্তিষ্কে মোহর মেরে দিয়েছেন এবং এক মেয়ের মাধ্যমে আপনার চিন্তাশক্তি ছিনিয়ে নিয়েছেন। আপনার চোখে পর্দা পড়ে গেছে'_মুহাম্মদ বললো । “কি বাজে বকছো মুহাম্মদ!'-বরকিয়ারক ধমকে উঠলো । “আমি বকছিনা। আমি পবিত্র কুরআনের কথা বলছি। আল্লাহ বলেছেন, যারা নিজেদের পাপকর্ম নিয়ে গর্ব করে তাদের ওপর এই অভিসম্পাত যে, তাদের মস্তিষ্ক কানে ও চোখে মোহর মেরে দেয়া হয়েছে...নিজের ওপর শয়তানের কর্তৃত্ প্রতিষ্ঠিত করেছে"_মুহাম্মদ বললো । ১১৭ ছডড/.211000119.0010)
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।