“এ বেচারাকে অপদস্থও করা হচ্ছে? এই বলে তিনি বরকিয়ারকের কামরার দিকে লম্বা লম্বা পা ফেললেন। আর চিৎকার করে বলতে লাগলেন, হায় কোথায় আমার বেমরদূ বেটা! আমি তো ওকে বৈধভাবে জন্ম দিয়েছিলাম । ওর বাপকে ধোকা দেইনি। আমি তো আমার সন্তানের রক্তে কোন কিছু মিশাইনি। সে নাকি আওরিজীকে গ্রেফতার করেছে...এটা এ পেতীর কাজ'। রুজিনা নিজ কামরা থেকে তার আওয়াজ শুনতে পেয়ে জানালার পর্দা সরিয়ে দেখতে পেলো বরকিয়ারকের মা এদিকে আসছেন । সে দ্রুত আরেক দিক দিয়ে কামরা থেকে বের হয়ে দারোয়ানকে ডেকে বললো, “উনাকে রোখ! বলবে সুলতান শুয়ে আছেন... ভেতরে ঢুকতে দেবে না তাকে ।' দারোয়ান মার পথ রোধ করে রুজিনার নির্দেশিত বাক্য আওড়ালো । কিন্তু মা দারোয়ানকে ধাক্কা দিয়ে একদিকে সরিয়ে সামনে এগিয়ে গেলেন। রুজিনা যখন দেখলো, মাকে রোখা যায়নি সে দৌড়ে বাইরে এসে গলায় মায়া মিশিয়ে জিজ্ঞেস করলো, তিনি এত ক্ষুব্ধ কেন? “তোমাদের দারোয়ান কি আমাকে আবার বাধা দেবে?'-মা চোখ লাল করে বললেন। করুজিনা দারোয়ানকে কপট ধমকে বললো, সে কেন তাকে বাধা দিয়েছে? সে কি ভুলে গেছে এই মহান নারী কে?... দারোয়ান হতভম্ব হয়ে তাকিয়ে রইলো রুজিনার দিকে । “বরকিয়ারক কি শুয়ে আছে?'_মা রুজিনাকে জিজ্ঞেস করলো। “তিনি শুয়ে থাকলেও আপনার জন্য জেগে উঠবেন। আপনি আমার কামরায় এসে বসুন। আমি তাকে উঠিয়ে এখানে নিয়ে আসছি'-রুজিনা বললো । মা একটু শান্ত হয়ে রুজিনার কামরায় গিয়ে বসলেন। রুজিনা বরকিয়ারকের কাছে এসে জানালো, তার মা উল্টাপাল্টা বকে যাচ্ছে। “তাহলে আমি এর কি করতে পারি?'-বরকিয়ারক বিরক্ত হয়ে বললো । “সে তো মা'_রুজিনা বললো- “তার সম্মান করা ফরজ। কিন্তু সে এক দেশদ্রোহী ও গান্দারের পক্ষ নিচ্ছে । আপনি কি সালতানাতের স্বার্থ দেখবেন না মার স্বার্থ? “আমি প্রথমে সালতানাতের স্বার্থ দেখবো। তুমি আমায় বলো, মার কাছে যাবো নাকি যাবো না? “আপনি এখন এখান থেকে সরে গেলে ভালো হয় ।' ওদিকে মুহাম্মদ ও সাঞ্জার যখন জানতে পারলো, তাদের মা রাগে পাগল হয়ে বরকিয়ারকের ওদিকে গিয়েছেন, তারা পেরেশান হয়ে মার পেছন পেছন দৌড়ালো-বরকিয়ারক না আবার মার সঙ্গে অজদ্র কিছু করে বসে! তাদেরকে জানানো হলো, মা অমুক কামরায় । তারা গিয়ে দেখলো, মা ক্ষুব্ধ পায়ে টহল দিচ্ছে কামরায়। চলুন মা!'মুহাম্মদ তার হাত ধরে বললো- আপনি এখানে কি নিতে এসেছেন? আপনার এই ছেলের মাথা ঠিক নেই।” ১১৬ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।