দেখেছিলো, আওরিজীর কারণে দুই নিরপরাধী সিপাহী বেঁচে গেছে। এতে লোকদের মনে সালার আওরিজীর জন্য বেশ শ্রদ্ধা ও সহানুভূতি জন্মে। সেই আওরিজীকে এখন তারা এই শিকলে বাধা অবস্থা দেখে এবং নেপথ্যে সেই সিপাহসালার হিজাযীকে দেখতে পেয়ে বেশ অসহিষ্ণু হয়ে উঠলো। কিন্তু তারা ছিলো সম্পূর্ণই অপারগ । হিজাযী তার দু" হাত উপরে উঠাতেই লোকজন নীরব হয়ে গেলো । “এই লোককে ভালো করে চিনে নাও'_হিজাধী আওরিজীর দিকে ইর্ধগিত করে বললেন- “একে সুলতানে মুহতারাম যাবজ্জীবন কারাদন্ডের শাস্তি দিয়েছেন...জানো কেন?...সে সুলতানের সঙ্গে গাদ্দারী করেছে...এ লোক খুনীদের সঙ্গী। দুই খুনীকে সে মৃত্যুদণ্ড দিতে না দিয়ে দুই জল্লাদকে খুন করিয়েছে, আর ফৌজের মধ্যে সে বিদ্রোহ সৃষ্টি করছে।' “আর আমার সঙ্গে এই সিপাহসালারকেও চিনে নাও'-আওরিজী হাসতে হাসতে বললেন- “এ ভোগে মত্ত সুলতানের পদলেহী । সুলতান নয় আমাকে গাদ্দার বানিয়েছে তার বিবি । এই সিপাহসালার হিজাযী সুলতানের বাতিনী স্ত্রীর সামনে সিজদা করে ।” “খামোশ গাদ্দার-হিজাধী ধমকে উঠলেন- নিজের পাপ ঢাকতে যেয়ো না। না হয় এখানেই মুখ বন্ধ করে দেবো ।” “বলতে দিন তাকে'-ভীড় থেকে কয়েকটি আওয়াজ উঠলো- “কি হয়েছে জানতে চাই আমরা ।' হিজাধী লোকদের আওরিজীর প্রতি সহমর্মী দেখে একটু দমে গেলেন। “আজ সকালে আমি দুই নিরপরাধ লোককে জল্লাদের হাতে খুন হওয়া থেকে বাচিয়েছি'-আওরিজী উচু গলায় বললেন- “এ কর্মকর্তার খুনের খুনী না পাওয়াতে সুলতানের বাতিনী বিবি হুকুম দিয়েছে, সাবেক ফৌজের মধ্য থেকে যে কোন দু'জনকে পাকড়াও করে তাদের গর্দান উড়িয়ে দাও আর লোকদেরকে বলো, এই দু'জনই সেই খুনী।" “হে শহরবাসী!'-হিজাযী বললেন-“ওর কথা শুন না তোমরা । সে এক জঘন্য অপরাধী । লোকজন এবার সবাই এক সঙ্গে শোরগোল করে উঠলো । হিজাষী চুপ মেরে গেলেন। 'হে ইসলামের সেবকরা!'-আওরিজী লোকদেরকে থামিয়ে বললেন- “এই ইসলামী সালতানাতের হেফাজতের জন্য সবসময় সজাগ সতর্ক থাকো । হাসান ইবনে সবা আসছে। বাতিনীরা এই শহরকে গ্রাস করতে আসছে। এক বাতিনী মহিলা এখন তোমাদের শীসক । বরকিয়ারক তো নামে মাত্র সুলতান!” একটু আগে মাত্র বরকিয়ারকের মা ও মুহাম্মদ, সাঞ্জার জানতে পেরেছেন, সালার আওরিজীকে বাজারের চকে হেনস্তা করা হচ্ছে। মুহাম্মদ ও সাঞ্জার বহু কষ্টে নিজেদেরকে সামলালো। কিন্তু মাকে সামলানো গেলো না। তিনি ক্রুদ্ধ হয়ে বাইরে বেরিয়ে এলেন। এক খাদেম সুলতানের মাকে আসতে দেখে দীড়িয়ে গেলো । “মাদারে সুলতান!'-এ খাদেম বললো- “আমি বাজার থেকে আসছি। সালার আওরিজীকে সিপাহসালার হিজাযী চকে দীড় করিয়ে রেখেছেন। আর লোকে তামাশা দেখছে।' ১১৫ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।