Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“এই নাও তলোয়ার সুলতান*!-আওরিজী তার তরবারি বরকিয়ারকের দিকে নিক্ষেপ করে বললেন- আমি যখন জিহাদের ময়দানে পা দিই তুমি তখন মায়ের দুধ পান করতে । এ হাত তলোয়ার থেকে কখনো শূন্য থাকবে না। আল্লাহই এ হাতে তলোয়ার ফিরিয়ে দেবেন।' বরকিয়ারক অক্টরহাসিতে ফেটে পড়লো । দেখাদেখি রুজিনাও । 'এর বুদ্ধি লোপ পেয়ে গেছে'-বরকিয়ারক বললো- “ওকে আমি কালো কুঠরীতে পাঠাচ্ছি। যেখানে কেউ এক বছরও জীবিত থাকে না। আল্লাহ নাকি ওর হাতে তলোয়ার দেবে...আরে দুর্ভাগা! তলোয়ার এলেও তোমার হাতে আসবে না, তা থাকবে জল্লাদের হাতে এবং তোমার মাথা...নিয়ে যাও ওকে' । 'দাড়াও'-রুজিনা বললো- “আমাদের সামনেই ওর হাত পিছমোড়া করে বাধো। বাইরে নিয়ে পায়ে শিকল দেবে । আর ঘোড়ায় করে নয় পায়দল নিয়ে যাবে ওকে। এমন ধীরে ধীরে হাটবে যাতে লোকদের বিরাট এক ভিড় তোমাদের পেছনে লেগে যায়। এরপর বাজারের খোলা জায়গায় নিয়ে দাড় করিয়ে লোকদেরকে বলবে, ওকে গাদ্দারী আর বিদ্রোহের শাস্তি দেয়া হচ্ছে।" “নিয়ে যাও ওকে'-বরকিয়ারক বললো- “সুলতান!'-সালার আওরিজী মুচকি হেসে বললেন-_ “আমি ফিরে আসবো... ইনশাআল্লাহ... তখন তুমি সুলতান থাকবে না।' ০০০০ আওরিজীকে যখন বাইরে বের করা হলো তখন তার মুহাফিজরা তাকে শিকলে বাধা দেখে বুঝে গেলো তাকে বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছে। তারা সেখান থেকে তাদের গন্তব্যের দিকে ঘোড়া ছুটালো । হিজাী বারজন ঘোড়সওয়ার মুহাফিজ নিয়ে শিকলে বাধা আওরিজীকে নিয়ে পথে নেমে পড়লো । শিকলের মাথা বাধা হয়েছে হিজাধীর ঘোড়ার জিনের সঙ্গে । আওরিজীকে নিয়ে যাওয়া হচ্ছে পায়ে হাটিয়ে। পথচারীদের মধ্যে যারা আওরিজীকে চিনতে পারলো তারা তার এ অবস্থা দেখে প্রথমে একদম হতভম্ব হয়ে গেলো । তারপর পেছন পেছন আসতে লাগলো আর মুহাফিজদেরকে জিজ্ঞেস করতে লাগলো তার কি অপরাধ? মুহাফিজরা একটাই উত্তর দিচ্ছে। সালার আওরিজী বিদ্রোহ ও গাদ্দারী করেছে। বাজারে খোলা চকে পৌছতে পৌছতে বাজারের লোকসহ শহরের হাজার হাজার হতভম্ব লোক সেখানে জুটে গেলো । সিপাহসালার হেজাধী লোকদের কাছে বিরাট একটি টেবিল চেয়ে নিলেন। বাজারের চকের মাঝখানে তা রাখা হলো। সেটার ওপর তিনি আওঁরিজীকে নিয়ে উঠলেন । ঘোড়সওয়ার মুহাফিজরা তাদেরকে ঘিরে সতর্ক হয়ে রইলো। মাত্র ঘন্টা দুয়েক আগে শহরের আরেক ময়দানে সেই দুই সিপাহীর মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সিপাহসালার হিজাষী দুই জল্লাদ নিয়ে এসেছিলেন । শহরের লোকেরা তখন ১১৪ ফ্/.2110001179.0010)

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।