“এখানে শুধু আমার হুকুমই চলে ।” “আর আমি এক মুসলমান হিসেবে শুধু আল্লাহর হুকুমই মানি... এই সালতানাত আপনার নয়, আল্লাহ প্রদত্ত সালতানাত। ইসলামী সালতানাতে শুধু ইসলামী বিধানই চলবে । আপনি আমাকে হুকুম দিন যে, তোমার পেটে তলোয়ার ঢুকিয়ে দাও। তাহলে এই সালতানাতের কল্যাণ হবে- আমি তখন এক মুহূর্তও বিলম্ব না করে হুকুম পালন করবো ।' “তোমার মুখ বড় লম্বা'-রুজিনা বলে উঠলো- “এই সালতানাতে এমন দরাজ যবানের কারো জায়গা নেই। তুমি সালারের উপযুক্ত নও ।” “মুহতারামা!'-আওরিজী কাষ্ঠ হেসে বললেন- “এটা আলমোত নয়, মারু। বাতিনীদের নয় এটা মুসলমানদের সালতানাত। হাসান ইবনে সবার হুকুম তো এখানে চলবে না।' 'খামোশ বদতমিয!'_-বরকিয়ারক খেউ খেউ করে উঠলো- “এই গোস্তাথীর জন্য এমন শাস্তি দেবো তোমাকে, যে দেখবে শিউরে উঠবে সে ।” “কান খুলে শুনে নাও সুলতান'-আওরিজী বললেন- “আমি জানি আজকের দিন আমার শেষ দিন। আমি শুধু ভয় পাই আল্লাহকে । তোমার জল্লাদের হাতে আমার মাথা কাটলে তা আল্লাহর কাছে গিয়েই হাজির হবে ।' “এই বেয়াদবকে সালারের পদ থেকে হটিয়ে দিন'_রুজিনা বললো । “না রুজিনা! ওকে শুধু পদচ্যুতই করবো না, আরো শাস্তি দেবো তাকে' বরকিয়ারক বললো । “আমার সালারের পদ তুমি দাওনি, তোমার বাপ দিয়েছিলেন'-আওরিজী বললেন- “তুমি আমার সালারী ছিনিয়ে নিলেও আমার জাতির সালার থাকবো আমি। এই সালতানাতের অস্তিত্ টিকিয়ে রাখার জন্য আমি আমার দায়িত্ পালন করে যাবো। এঁ শহীদদের আত্মার কাছে আমি দায়বদ্ধ যাদের তপ্ত খুন এখনো এই সালতানাতের শিকড়ে লেগে আছে।' “আমি এর চেয়ে বেশি অপমান সহ্য করতে পারবো না । শুনে নাও আওরিজী. “এই মহিলা”-আওরিজী বরকিয়ারককে থামিয়ে দিয়ে বললেন- “এই মহিলা সুলতানের জন্য সবচেয়ে বড় অপদস্থের বিষয়'-“এ জামার হাতার সাপ'-তারপর তিনি হিজাধীর দিকে ইংগিত করে বললেন- “আর সুলতানের আরেক হাতার সাপ হলো এই লোক । শিগগিরই তুমি তা জানতে পারবে ।” “মহামান্য সুলতান! ওকে এখনই শাস্তির কথা শুনিয়ে দিন'-হিজাধী তড়পে উঠে বললেন। “ওকে মৃত্যুদণ্ড দেবেন না'-রুজিনা বললো- “সে কয়েদখানায় পচে গলে মরুক। মরার আগে ওকে মাঝে মধ্যে শিকল-সুদ্ধ শহরে বের করে লোকদের সামনে দাড় করিয়ে বলা হবে, এ হলো বিদ্রোহ ও গাদ্দারীর শাস্তি ।” বরকিয়ারক আওরিজীকে এই শাস্তিই শুনিয়ে দিলো এবং বললো, ওর তলোয়ার ছিনিয়ে নাও।” শয়তানের বেহেশৃত-৮ ১১৩ ফ্ড/.2110001179.0010)
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।