Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“তোমাদেরকে আমি আরেকটি গোপন কথা বলছি'-আওরিজী বললেন- “সুলতান মালিক শাহর দ্বিতীয় ছেলে মুহাম্মদ ও ছোট ছেলে সাঞ্জার আমাদের সঙ্গে আছে। আমার গ্েফতারীর পর যা কিছুই হবে তার সব কিছু মুহাম্মদ রায়ের আমীর আবু মুসলিম রাজীর কাছে পৌছে দেবে । আমার অনুপস্থিতিতে আবু মুসলিম রাজীই হবেন তোমাদের সালার ও নেতা । আওরিজীর কথা শেষ হওয়ার একটু পরেই বরকিয়ারকের লোক এলো তাকে ডেকে নিয়ে যেতে। “আমি যাচ্ছি এখন'-আওরিজী তার লোকদেরকে বললেন- “ঘোড়া তৈরি করো। আর আমার মুহাফিজ হিসেবে দু'জন আমার সাথে চলো। যে কোন সালার তার মুহাফিজ নিজের সঙ্গে রাখতে পারে । আমাকে যে শাস্তি-দন্ড দেয়া হবে দুই মুহাফিজ সেখান থেকেই জানতে পারবে । তারা এসে এখানে শাস্তির কথা শোনাবে । তারপর তোমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ।... আমি যাচ্ছি। তোমাদের সাহায্যকারী আল্লাহ।' আওরিজী যখন ঘোড়ায় চড়ে হাবেলির দরজা দিয়ে বের হতে যাবেন এমন সময় তার স্ত্রী ও মেয়ে পথরোধ করে দীড়ালো। “যাবেন না'-মেয়ে তার ঘোড়ার লাগাম ধরে কান্নাচাপা কণ্ঠে বললো- “আপনি যা করেছেন সুলতান তার জন্য আপনাকে জীবিত রাখবেন না। যে কোন ভাবেই হোক পালিয়ে যান এখান থেকে । আমরা আপনার পেছন পেছন পৌছে যাবো ।” “আমি পালানোর পথ করে দিচ্ছি'_তার স্ত্রী এগিয়ে এসে বললেন- “সুলতানের সামনে যাবেন না। সে আপনার ধড় দেহ থেকে আলাদা করে ফেলবে 1” “পেরেশান হয়োনা বেটি! আমি জানি তুমি দৃঢ়চেতা এক নারী। আমি যা করছি আল্লাহকে ভরসা করে এবং বুঝে শুনে করছি। ভেতরে যাও এবং আমার জন্য দুআ করো”-একথা বলে তিনি ঘোড়া নিয়ে বেরিয়ে গেলেন। সালার আওরিজী সুলতান বরকিয়ারকের কামরায় ঢুকলেন খজু ভঙ্গিতে । মাথা নত করলেন না। স্পষ্ট স্বরে শুধু সালাম দিলেন। বরকিয়ারক তার সালামের জবাবও দিলো না এবং বসতেও বললো না। 'একি সত্য যে, তুমি দুই জল্লাদকে তীরন্দায দিয়ে মেরে ফেলেছো?'_সুলতান তাকে জিজ্ঞেস করলো। “হ্যা সুলতানে মুহতারাম! জল্লাদকে আমি মারিয়েছি'-আওরিজী আস্থাপূর্ণ গলায় বললেন। “তুমি কি জানতে না আমার হুকুমে এঁ দুই সিপাহীর মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছিলো?” “জানতাম সুলতানে মুহতারাম!' “তারপরও তুমি কেন আমার হুকুম পালনের সময় বাধা দিলে?'-বরকিয়ারক হুংকার ছাড়লো । কারণ মৃত্যুদণ্ড দেয়ার যে শর্ত আল্লাহ তাআলা আরোপ করেছেন তা আপনি পূরণ করেননি... আপনি শুধু এ নিরপরাধ দুই সিপাহীকেই নয় আল্লাহ ও তার রাসূলের হুকুম হত্যা করছিলেন ।” ১১২ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।