Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

০০০০০ সিপাহসালার হিজাযী সেখান থেকে সোজা চলে গেলেন সুলতান বরকিয়ারকের কাছে। নায়েবে সিপাহসালার আওরিজীর এই দ্রোহমূলক আচরণে খুশিই হলেন। কারণ সালার আওরিজীকে এই উপলক্ষে তার পদ থেকে বরখাস্ত করার জন্য সুলতান বরকিয়ারককে তিনি বুক ফুলিয়ে বলতে পারবেন। “কাজ শেষ করে এসেছেন হিজাযী?-_সুলতান বরকিয়ারক হিজাধীকে দেখে বললো- “দর্শকদের মধ্যে ভীতি তো ছড়িয়ে গেছে... এখন আর কেউ কাউকে কতল করবে না। “গোস্তাথী মাফ সুলতানে মুহতারাম!'-সিপাহসালার হিজাষী সুলতানের ইশারায় বসতে বসতে বললেন- “আপনার হুকুম পালন করা যায়নি ।” 'কেন?'-সুলতান যেন লাফিয়ে উঠলো- “কেন হুকুম পালন করা যায়নি?” “তীর মেরে দুই জল্লাদকে মারা হয়েছে।' “কে মেরেছে? তীরন্দায কে ছিলো । আপনি কি তাকে পাকড়াও করেননি? সিপাহসালার হিজাযী সুলতানকে পুরো ঘটনা শুনিয়ে সালার আওরিজীকে সবচেয়ে বড় দেশদ্বোহী ও গাদ্দার হিসেবে সাব্যস্ত করেন। “মহামান্য সুলতান!'-হিজাধী বললেন- “সে অনেক করে আমাকে প্ররোচিত করেছে আমি যেন সুলতানের হুকুম না মানি এবং এ দুই সিপাহীকে ঘরে পাঠিয়ে দিই।' “এত বড় দুঃসাহস'?-সুলতান অগ্নিশর্মা হয়ে বললো- “ওকে কয়েদখানার ভূতলের সেই কামরায় নিক্ষেপ করো যেখানে বিষাক্ত সব পোকামাকড় রয়েছে।' 'সে সুলতানকে অপদস্থ করেছে'-রুজিনা চড়বড়িয়ে বলে উঠলো- '্ষ্টাত্তমূলক শাস্তি দাও ওকে... এখানে ডেকে আনো । তার হাতে পায়ে শেকল পরিয়ে বাজারে বাজারে ঘুরিয়ে ঘোষণা করা হোক সে সুলতানের সাথে গাদ্দারী করেছে।' হ্যা তাকে এখানেই ডেকে আনুন"-_সুলতান তার স্ত্রীর হুকুম পুনরাবৃত্তি করলো । সিপাহসালার হিজাধী যখন বরকিয়ারকের কাছে যাওয়ার জন্য রওয়ানা দেন আওরিজী তখন তার ডেরায় ফিরে আসেন। তার সঙ্গে তখন সাবেক ফৌজের কয়েকজন সেনা কর্মকর্তা ছিলো। “বন্ধুরা!'-সালার আওরিজী তার ডেরায় ঢুকে সেই চার পাচজনকে বললেন- “আমি জানি হয় আমাকে জল্লাদের হাতে তুলে দেয়া হবে না হয় আজীবন কারাদন্ড দেয়া হবে। যাই হোক আমাকে আগে কয়েদখানায় নিয়ে যাবে । আমি তাই তোমাদেরকে বলে দিচ্ছি আমার অনুপস্থিতিতে তোমাদের কি করতে হবে । আমরা তো বেশ এগিয়েই গিয়েছি। কিন্তু ভয় পাচ্ছি তোমরা আমার নেতৃত্‌ থেকে বঞ্চিত হয়ে হতাশ হয়ে পড়ো কিনা ।' “আমরা আপনার নেতৃত্ থেকে বঞ্চিত হবো'না'-এক প্রৌঢ় ফৌজি কর্মকর্তা বললো- 'পুরো আশাবাদী আমরা যে, আপনাকে জল্লাদ পর্যন্ত পৌছতে দেবো না আমরা ।' ১১১ ফ্/.2110001179.0010)

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।