Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

যুবককে দাড় করিয়ে রাখা হয়েছে। তাদের হাত পিছমোড়া করে বাধা । দু'জনের কাছ ঘেষে খোলা তলোয়ার নিয়ে দুই জল্লাদ দাড়িয়ে আছে। এদের দু'জনকে একটু পর হত্যা করা হবে। ফৌজি সারির পেছনে ভিড় করে আছে শহরের লোকেরা । আসামী দু'জনের মধ্যে যে প্রৌটু তার স্ত্রী ও ছোট ছোট দুটি বাচ্চা দূরে দীড়িয়ে আছে। তারা গলা ছেড়ে কাদছে। সিপাহসালার হিজাধী ঘোড়ায় করে নিরপরাধ দুই আসামীর কাছে গিয়ে ঘোষণা করলেন, ফৌজের যে একজন কর্মকর্তা খুন হয়েছে, তার খুনী হিসেবে উপযুক্ত সাক্ষ্য প্রমাণে এ দুজন সাব্যস্ত হয়েছে। সবার সামনে এদের মৃত্যুদন্ড কার্যকরী করা হচ্ছে। 'সিপাহসালার মিথ্যা বলছেন'-প্রৌটু সিপাহিটি চিৎকার করে বলে উঠলো- “তাকে জিজ্ঞেস করো কোন বিচারক এই রায় দিয়েছেন ।” এক জল্লাদ তার কথা শেষ হতেই তার মুখ চেপে ধরলো । আর কোন উচ্চবাচ্য হলো না। সিপাহসালার এক দিকে চলে গেলেন। দুই জল্লাদ দুই সিপাহীকে কাঠের পাল্লায় মাথা রেখে আসন করে বসালো। আর মাত্র কয়েক মুহূর্ত পর এই নিরপরাধ প্রাণ দুটি দুনিয়া ছেড়ে চলে যাবে । হঠাৎ দুই জল্লাদের হাতের দুই তলোয়ার তাদের মাথার ওপর উঠলো । হাজার হাজার ফৌজসহ লক্ষাধিক মানুষের মধ্যে যে ফিস ফিস গুঞ্জন চলছিলো তা থেমে গেলো । এক ভূতুড়ে নিস্তব্ধতা নেমে এলো । তখনই শো শৌ আওয়াজে দুটি তীর ছুটে এলো । পরসুহূর্তেই হাজার হাজার হতভম্ব চোখ দেখলো দুই জল্লাদ বিদ্ধ তীর নিয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। “কে? কে তীর ছুঁড়লো?_হিজাধীর ভয় ও ঘাবড়ে যাওয়া গলা ভেসে এলো- “এখনি ওকে পাকড়াও করো ।' ফৌজের মধ্যে সামান্য তৎপরতা দেখা গেলো। এক কোণ থেকে নায়েবে সিপাহসালার আওরিজী ঘোড়া ছুটিয়ে সেই দুই সিপাহী ও দুই মৃত জল্লাদের কাছে এসে থামলেন। “খবরদার! আওরিজী উচু কণ্ঠে বললেন- “কেউ নড়বে না। আল্লাহ তাআলা ন্যায় বিচার করে দিয়েছেন। এরা দু'জন নিরপরাধ লোক । সিপাহসালারকে জিজ্ঞেস করো ওদের মৃত্যুদন্ড কোন বিচারক দিয়েছেন? কার সাক্ষ্য প্রমাণে এই রায় দিয়েছেন...? তোমরা কি মুসলমান? যাকে ইচ্ছা তাকে ধরে খুনের অপবাদ দিয়ে তাকে হত্যা করার অনুমতি কি ইসলাম দেয়? তোমরা কি সবাই কাফের হয়ে মরতে চাও?” চারদিক আবার নীরব হয়ে গেলো। “কয়েকজন এসে তোমাদের এই মাজলুম দুই সঙ্গীকে নিয়ে যাও'-আওরিজী ছাটাইকৃত ফৌজকে লক্ষ্য করে বললেন। ১১০ ফ্ড/.2110001179.0010)

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।