নেমে গেলো জঙ্গলের দিকে । অলৌকিক কোন কিছু দেখার উত্তেজিত স্বাযু নিয়ে দীড়িয়ে থাকা মেহদীর পূর্ণ মনোযোগের কেন্দ্র অলৌকিক পুরুষ হাসান ইবনে সবার দিকে তখন। এ অবস্থায় কবুতরের বিধিমালার কথা তো মেহদীর বুঝার কথা নয়। হাসান ইবনে সবার এক চ্যালা মেহদী উলবীর তাবুর বাইরে থেকে শুধু পানি সরবরাহ করতো । পানির সঙ্গে থাকতো হাশীষ। প্রথম দিনের পর সেই হাশীষের মাত্রা আরো বাড়তে লাগলো। দুদিন যাওয়ার পর হাসান ইবনে সবা তাকে উটের দুধ পানের অনুমতি দিলো, তবে শুধু দুধই, অন্য কিছু নয়। আর গোসল ও অন্যান্য প্রয়োজনে কাছের নদীতে যেতে পারবে । চিল্লার সপ্তম দিনে হাসান ইবনে সবা মেহদীর কাছে সংবাদ পাঠালো আজ প্রায় মধ্য রাতের দিকে একটা পেচা ডেকে উঠবে । পেচার ডাক শোনার সঙ্গে সঙ্গে জায়নামায থেকে উঠে জায়নামায উল্টিয়ে সেখানে মাটি খুড়বে। মাটি খুড়ে আল্লাহর পক্ষ থেকে লিখিত কিছু পাওয়া যেতে পারে বা অন্য কিছুও পাওয়া যেতে পারে। মধ্যরাত । মেহদী উলবী জায়নামাষে বসা । তার কানে হঠাৎ পেচার ডাক পৌঁছলে তাবুর বাইরে থেকে খাদেমটি দৌড়ে এলো। সেও জানতো আজ রাতে কি হবে? মেহদী উলবী সাথে সাথে জায়নামা সরালেন। খাদেম এসে সেখান থেকে সামান্য মাটি সরাতেই তার হাতে কী একটা যেন ঠেকলো। সে মেহেদীকে বললো, এটা গায়েবের থেকে এসেছে, আপনার হাতেই উঠান। আমার মতো নগণ্যের নাপাক হাত লাগানো ঠিক হবে না। মেহদী খনন করা গর্তে হাত ঢুকিয়ে দিলেন। তার হাতে উঠে এলো তিনটি চৌকোণ স্বর্ণের টুকরা । এক একটার ওজন প্রায় এক পোয়া হতে পারে। মেহদী উলবী বিস্ময়াভিভূত হয়ে গেলেন। তিনি নিশ্চিত হলেন এগুলো বেহেশতের গায়েবী খাজানা থেকে এসেছে । এর অর্থ হলো তার এই চিল্লা-সাধনা সফল হতে চলেছে । তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। হাসান ইবনে সবার নির্দেশমতে গর্তটি ভরাট করে আবার জায়নামায বিছানো হলো । মেহদী খাদেমকে বললেন, সকাল হতেই সে যেন এগুলো ইমামের দরবারে পেশ করে । সেদিন দুপুরেই মেহদী নদীতে গা ধুতে গিয়েছিলেন। এই ফাকে খাদেম মেহেদীর জায়নামাযের নিচের মাটি খুড়ে স্বর্ণের সেই টুকরোগুলো রেখে দেয়। আর মধ্যরাতের পেচার ডাক ডেকেছিল এই খাদেমই। সেই ডাক এতই নিখুঁত হয়েছিলো, মেহদী উলবী ডাক শুনেই চমকে উঠেন। পরদিন সেই খাদেম স্বর্ণের টুকরোগুলো নিয়ে হাসান ইবনে সবার কাছে গেলো। ইয়া ইমাম! এই যে নিন! এই কাজেও আমরা সফল। এই যে সোনার টুকরো'- খাদেম বললো । হাসান ইবনে সবার ঠোটে বিদ্রপের হাসি খেলে গেলো । মুখের হাসিটা আরো কটু ১১ ফ্/.211000119.0010)
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.