“আওরিজী ভাই! আল্লাহর ওয়াস্তে এটা মেনে নাও। এ সাধারণ দুই সৈন্যের মাথা আমরা না কাটলে আমাদের মাথা কাটা হবে ।” “এ সাধারণ সিপাহীদের জন্য আমি আমার মাথা কাটতে তৈরী আছি। আমার মনে হয় আপনাকে অযথাই এসব বলছি আমি । আমাকে বলুন, সত্যিই কি ওদেরকে আপনি হত্যা করবেনঃ “তাহলে ওদেরকে বন্দী করলাম কেন? কাল সবার সামনে ওদের গর্দান কাটা হবে ।' “আপনাকে আমি একটা পরামর্শ দিচ্ছি। এটাই আমার আপনার সঙ্গে শেষ কথা। এরপর অবস্থা কোন দিকে যাবে আমি বলতে পারবো না। আপনি এক কাজ করুন, কাল এঁ দুই সিপাহীকে কয়েদখানা থেকে গোপনে ঘরে পাঠিয়ে দিন। আপনার সঙ্গে আমি সুলতানের কাছে গিয়ে বলবো, আমাদের দু'জনের সামনে কয়েদখানায় ওদেরকে কতল করে ওখানেই দাফন করে দেয়া হয়েছে ।' “তারপর সুলতান কি বলবেন জানো? বলবেন, আমার হুকুম মতো সমস্ত ফৌজের সামনে কেন ওদেরকে কতল করা হলো না?' “এর জবাব আমি দেবো । বলবো, সবার সামনে ওদেরকে কতল করা হলে দুদিকের ফৌজের মধ্যে ফ্যাসাদ বেঁধে যেতো । কারণ, সবাই জানে ওরা নিরপরাধ ।' “ভাই আওরিজী! হুকুম সুলতানের নয়। সুলতানের বেগমের । এ মহিলা কয়েদখানা থেকে জেনে নেবে তার হুকুম পালন করা হয়েছে কি না। তুমি চুপ থাকো। তাহলে আমাদের দু'জনের জন্যই ভালো হবে।' আওরিজী কিছু বললেন না। মাথা নামিয়ে গভীর চিন্তায় ডুবে গেলেন। অনেকক্ষণ পর একেবারে বদলে যাওয়া কন্ঠে বললেন-_ কাল ওদেরকে কোথায় এবং কখন মৃত্যুদণ্ড দেয়া হবেঃ আপনার সঙ্গে আমাকে থাকতে হবে । না হয় আপনি মারা পড়বেন।' জিন্দাবাদ আওরিজী!'_হিজাযী খুশী হয়ে বললেন- “তোমার কাছে এটাই আমি আশা করছিলাম । তোমার এই সহযোগিতার জন্য সারা জীবন তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো । আমি তো জানি আমার হাত দিয়ে কি পাপ করানো হচ্ছে “আল্দাহ ক্ষমাকারী । আপনি অপারগ । আল্লাহ আপনাকে মাফ করে দেবেন...ওদেরকে মৃত্যুদর্ড কোথায় দেয়া হবে? “সময় ও স্থান তুমি নিজেই ঠিক করে দাও"_হিজাধী প্রত্যয়ের গলায় বললেন- তুমি যে স্থান নির্ধারণ করবে আমি তা মেনে নেবো ।' আওরিজী তারপর সিপাহসালার হিজাযীর সঙ্গে করমর্দন করে সেখান থেকে বের হয়ে এলেন। পরদিন সকালের সূর্য উঠলো এক অমানবিক দৃশ্যপটের সাক্ষী হওয়ার জন্য। বিশাল এক ময়দানের এক দিকে ছাটাইকৃত পনের ষোল হাজার ফৌজ দাড়ানো । আরেক দিকে দীড়ানো বর্তমান ফৌজের সারি। তাদের মাঝখানে এক প্রৌট আরেক ১০৯ ফড/.2110001179.0010)
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।