Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“কোন দুর্ভাগা খুন হয়েছে'?-বরকিয়ারক জড়ানো গলায় জিজ্ঞেস করলো। “আমাদের এক সেনা কর্মকর্তা মুহতারাম সুলতান!"_হিজাযী বিস্তারিত জানালো । “তাহলে খুনিকে বের করে তার গর্দান উড়িয়ে দিন “মহামান্য সুলতান! ছাটাইকৃত ফৌজেরই কেউ খুনী'-হিজাযী বললেন। “সুলতানে মুহতারাম!-আওরিজী বলে উঠলেন- “এটা বাতিনীদের মিথ্যা গুজব। আমাকে অনুমতি দেয়া হলে আমি বলতে পারি, এ মুহুর্তে উভয় ভাগের ফৌজের মধ্যে কেমন উত্তেজনা বিরাজ করছে এবং শহরবাসীও দু'ভাগে ভাগ হয়ে যাচ্ছে।' এতে হিজাধী আওরিজীর বিরুদ্ধাচরণ শুরু করলেন। এদের তর্কবিতর্কে বরকিয়ারকের মুখে বিরক্তি ফুটে উঠলো । দু'জনের কেউ কারো কথা শুনতে চাচ্ছিলেন না। সুলতান'!-রুজিনা হঠাৎ দু'জনের ঝগড়ার মাঝখানে বলে উঠলো- এই দু'জনের কথায় আপনি কোন সিদ্ধান্তে পৌছতে পারবেন না। একমাত্র পথ হলো, হয় খুনীকে পাকড়াও করা হোক যা প্রায় অসম্ভব অথবা ছাটাইকৃত ফৌজ থেকে দু'জনকে ধরে সমস্ত ফৌজের সামনে জল্লাদের মাধ্যমে তাদের গর্দান উড়িয়ে দেয়া হোক । আর ঘোষণা করে দেয়া হোক এ দু'জন অমুক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। তখন আর ভবিষ্যতে কেউ এমন কাজের দুঃসাহস দেখাবে না। “শুনেছেন আপনারা! এই নির্দেশ পালন করুন*_সুলতান বরকিয়ারক বললো । “খুব সুন্দর ফয়সালা সুলতানে মুহতারাম!'-হিজাধী বললেন- “আজ আমি দু'জনকে ধরে কয়েদখানায় ভরে রাখবো । কাল সকালে জল্লাদ দিয়ে ওদেরকে হত্যা করাবো।” নায়েবে সিপাহসালার আওরিজী কিছুই বললেন না। তার কথা শোনার মতো এখানে কেউ নেই। এরা শুধু সেলজুকি সালতানাতের কপালে ধ্বংস তিলক এঁকে দিচ্ছে। ০০০ পরদিন সিপাহসালার হিজাধী পনের ষোলজন সশস্ত্র সিপাহী নিয়ে সেনাছাউনি থেকে দু'জন নিরপরাধ সিপাহীকে ধরে নিয়ে কয়েদখানায় বন্দী করলো। চাকরিচ্যুত সমস্ত ফৌজের কানে এ খবর যেতে সময় লাগলো না। পনের ষোল হাজার এই সাবেক ফৌজের মধ্যে যেন আগুনে ঝড় উঠলো । সেখান থেকে দু" তিনজন সাবেক সেনা কর্মকর্তা আওরিজীর কাছে গিয়ে এই সংবাদ দিলো। আওরিজী তখনই সিপাহসালার হিজাধীর ঘরে গিয়ে হাজির হলেন। “আমি জানি তুমি কেন এসেছো"_হিজাযী অলস গলায় বললেন- “তুমি বলবে নিরপরাধ দু'জনকে পাকড়াও করা হয়েছে। কিন্তু হুকুম তো তোমার সামনেই দিয়েছেন সুলতান। “আপনার জায়গায় আমি হলে কখনো এই অমানবিক নির্দেশ মানতাম না। হিজাধী! আপনি কার গোলাম বনে গেলেন? কেন আপনি বুঝছেন না ক্ষমতা আপনার হাতেও আছে । সুলতানের ক্ষমতাকে আমরাও স্বীকার করি। ইসলাম বলেছে, আমীরের আনুগত্য করতে । তবে এ হুকুমও দিয়েছে যে, আমীর কোন অন্যায় হুকুম দিলে তা মানা যাবে না'-আওরিজী বললেন । ১০৮ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।