Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

তিনি তখনই সিপাহসালার হিজাযীর কাছে গিয়ে বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করলেন। ভাই আওরিজী!-সিপাহসালার আসল কথা না বোঝার ভান করে বললেন- “আমি জানি তুমি ফৌজ ছাটাইয়ের পক্ষে নও। কিন্তু আমি হয়রান হচ্ছি, তুমি আমার ওপর ও বহাল রাখা ফৌজের ওপর এমন ভিত্তিহীন অপবাদ কেন আরোপ করছো! “মুহতারাম সিপাহসালার'!-আওরিজী রাগ সামলে নিয়ে বললেন- “সুলতানকে আপনি অবশ্যই খুশী করবেন। কিন্তু আপনার বুদ্ধির মুখে এমন পর্দা ঝুলাবেন না যে, ভালো মন্দের মধ্যে কোন তারতম্য করতে পারছেন না। আমি কেন অপবাদ দিতে যাবো । আপনাকে আমি সতর্ক করতে এসেছি, শত্রু পক্ষের লোকেরা চাকরিচ্যুত ফৌজদের মধ্যে গুজব ছড়াচ্ছে। আমি জানি আপনার ফৌজ এসব কথা বলেনি । আমিও ফৌজের সালার। আমার ব্যক্তিগত গুপ্তচর দ্বারা আমি সব কিছু জেনে যাই। বাতিনী সন্ত্রাসীরা অপপ্রচার চালিয়ে উভয় পক্ষের ফৌজের মধ্যে সংঘর্ষ বাধাতে চাচ্ছে।' “তাহলে তুমি নিজেই ওদেরকে বলো না এসব গুজব । তোমরা এসবে বিশ্বাস করো না। কিন্তু ভাই আওরিজী! এগুলো আসলে গুজব নয়। ওরা নিজেরাই নিজেদের মধ্যে এসব ছড়িয়েছে । কারণ, ওদেরকে ফৌজ থেকে বের করে দেয়া হয়েছে। আমি জানতে পেরেছি ওরা নাকি উল্টো হুমকিও দিচ্ছে। কেউ কেউ তো বলছে, যাদেরকে ফৌজে বহাল রাখা হচ্ছে ওদেরকে ওরা ফৌজে থাকার উপযুক্ত রাখবে না!” আওরিজী সিপাহসালারকে অনেক বুঝাতে চেষ্টা করলেন যে, এটাও দুশমনরাই ছড়িয়েছে। কিন্তু সিপাহসালার হিজাধী আওরিজীর কোন কথা তো শুনলো না, উল্টো আওরিজীকে অভিযুক্ত করলেন, তিনি নিজেই এগুলো বানিয়ে বলছে। এর দুদিন পর গভীর রাতে বহাল রাখা ফৌজের এক কর্মকর্তা নিজের কামরায় খুন হয়ে গেলো । ঘুমের মধ্যেই তাকে পেটে ও বুকে খরঞ্জরের আঘাতে খুন করা হলো। সকাল হতেই এই খুনের ঘটনা সারা সেনা দুর্গে ছড়িয়ে পড়লো । সঙ্গে সঙ্গে এ গুজবও বাতাসে ভাসতে লাগলো যে, ছাটাইকৃত ফৌজদেরকে বহাল রাখা ফৌজ বুযদিল ও কাপুরুষ বলায় তারা এই খুনের মাধ্যমে তাদের অপমানের প্রতিশোধ নিয়েছে । এই গুজব চাওর হতেই বহাল রাখা ফৌজের কেউ কেউ বলতে লাগলো, আমরাও ছাটাইকৃত ফৌজের সঙ্গে এমন ব্যবহার করবো এবং তাদের ঘরে তাদের লাশ পৌছতে থাকবে। ফৌজের মধ্যে এমন খুনের ঘটনা এই প্রথম ঘটলো । সিপাহসালার হিজাধী তার নায়েবে সিপাহসালার আওরিজীকে নিয়ে সুলতান বরকিয়ারকের ওখানে গিয়ে হাজির হলেন। বরকিয়ারক তখন জাগলেও বিছানা ছাড়েনি । তাই ভেতরে তাদের আসার খবর গেলে রুজিনা বাইরে এসে বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো এত সকালে কেন তারা এখানে এসেছে? “এত সকালে আসার কারণে মাফ চেয়ে নিচ্ছি আমরা'_হিজাষী অনুগত ভূত্যের মতো মাথা গুঁজ করে বললো- “এক সেনাকর্মকর্তা গত রাতে খুন হয়ে গেছে। সুলতানে মুহতারামকে এই খবর দিয়ে তার হুকুম নেয়া জরুরী ।” রুজিনা ভেতরে চলে গেলো। একটু পর ওদের দু'জনকে ভেতরে ওদের শোয়ার ঘরে নিয়ে গেলো । সুলতান বরকিয়ারক তখনও ঘুমে ঢুলছে। ১০৭ ছ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।