অর্ধেক দেহ মাটিতে গেঁথে তার মুখে ও শরীরে মধু মেখে বিষাক্ত পিড়ার স্তূপ ছেড়ে দাও তার ওপর ৷ এতে তার ধুকে ধুকে মরতে পাঁচ ছয় দিন লাগবে । এই ফাকে আমার বেহেশতের সমস্ত মেয়েরা এ দৃশ্য দেখার সুযোগ পাবে । তারা আর কোন দিন হামীরার মতো দুঃসাহস দেখাবে না। ০০০০ সিপাহসালার আবু জাফর হিজাযী বরকিয়ারকের হুকুম অনুযায়ী ফৌজ ছাটাই শুরু করে দিয়েছেন। সুলতান মালিক শাহ যে ফৌজকে বাতিনীদের বিরুদ্ধে জিহাদের জন্য তৈরী করেছিলেন ছাটাইয়ের টার্গেট তারাই। ছাটাইকৃত ফৌজদেরকে সৈন্যদুর্গ থেকে সরিয়ে একটি বিশাল ময়দানে আলাদা ছাউনি তৈরী করে রাখা হচ্ছিলো । যত কিছুই হোক, এক কাপড়ে তো আর তাদেকে বিদায় করা যাবে না। বেতন-ভাতার বকেয়াসহ নানান হিসাব নিকাশ বাকী । ছাটাইকৃত সৈন্যসংখ্যা ষোল সতের হাজারও ছাড়িয়ে গিয়েছিলো । এদের কাছ থেকে তাদের ব্যবহারের ঘোড়া ও অস্ত্র আগেই নিয়ে নেয়া হয়। অধিকাংশেরই জীবিকার মাধ্যম ছিলো এই সৈন্যের চাকুরী । এই হাজার হাজার লোকের জীবিকা মাধ্যম ছিনিয়ে নেয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই তারা হতাশ ও ক্ষুব্ধ । রাখা হচ্ছে তারা কি আমাদের চেয়ে বেশি যোগ্য? সবার মুখে এই খেদোক্তি ফিরছিলো- “আমাদেরকে তো বলতো বাতিনীদের খতম করতে হবে ।' “এখন আমাদেরকেই খতম করা হচ্ছে।' “নয়া সুলতানের স্ত্রী বাতিনী।" 'নয়া সুলতান হাসান ইবনে সবার শিষ্য বনে গেছে।” এসব বিক্ষুব্ধ আওয়াজে ময়দানের এই সেনা ছাউনি এখন অগ্নিময়। এরা এমনিই তো অন্যায়ভাবে ছাটাই হয়ে ফুটন্ত পানির মতো রাগে টগবগে । তারপর আবার কিছু বাতিনী শহরবাসীর ছদ্মবেশে এসে তাদের মধ্যে এই গুজব ছড়াতে শুরু করে যে, এরা বুষদিল আর দুশ্চরিত্র বলেই এদেরকে ফৌজ থেকে তাড়িয়ে দেয়া হচ্ছে। এই গুজব শুনে ছাটাইকৃত ফৌজ উত্তেজনায় এমনভাবে ফেটে পড়লো যে, তাদের কাছে হাতিয়ার থাকলে তখনই মূল সেনাদুর্গে আক্রমণ করে বসতো । এদের একমাত্র সহমর্মী নায়েবে সিপাহসালার আওরিজী। তিনি একদিন এদের ছাউনিতে গেলে সবাই তাকে ঘিরে ধরে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করলো যে, এমনিই তো অন্যায়ভাবে তাদেরকে ফৌজ থেকে বের করে দেয়া হচ্ছে, তারপর আবার শহরে রটানো হচ্ছে, এরা বুযদিল-কাপুরুষ আর বদচরিত্রের লোক । আওরিজী তাদেরকে শান্ত করতে অনেক চেষ্টা করলেন। কিন্তু তারা আরো অগ্নি-উত্তপ্ত হতে লাগলো । অবশেষে আওরিজী প্রতিশ্রুতি দিলেন সিপাহসালার হিজাযীর সঙ্গে এখনই তাদের ব্যাপারে আলাপ করবেন। তারা যেন শান্ত থাকে। ১০৬ দড$/$.2111001109.0011
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।