Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হামীরা কিছু বললো না। তার দৃষ্টি মুহাম্মদের মুখের ওপর আটকে গেলো। তারপর তা নুয়ে পড়লো । সে যেন কিছু বলতে চাচ্ছিলো। “আচ্ছা হামীরা!'-মুহম্মদ জিজ্ঞেস করলো- “তোমার জীবনে কি তোমার পছন্দের কেউ.এসেছিলো?, “আমার জীবনের ভুলতো এটাই । আপনাকে বলেছিলাম, যাকে আমি আমার মনে তুলেছিলাম তাকেই নিজ হাতে নদীতে ফেলে দিয়েছি... তার নাম জাবের বিন হাজিব...তখন ভালোবাসার কথা শুনলেও আমার বুক কেঁপে উঠে । চোখ দিয়ে মানুষের বাহিরটাই দেখা যায় ভেতরটা দেখা যায় না। আমার চোখ আমাকে ধোকা দিয়েছে । “কিন্তু আমার চোখ আমাকে ধোকা দিচ্ছে না*-_মুহম্মদ আনন্দ চাপা গলায় বললো-“আমার চোখ তোমার অন্তর পর্যন্ত দেখে নিচ্ছে। বলতে পারবো না তোমার বাহ্যিক রূপ সৌন্দর্যে আমি প্রীত হয়েছি, না তোমার সেই বীরতৃপূর্ণ গল্প শুনে মুগ্ধ হয়েছি, নাকি এই সব মিলিয়ে আমি এত আলোড়িত হয়েছি যে, তোমাকে এখানে একলা ছেড়ে যেতে মন চাচ্ছে না।” এ কথায় হামীরার মুখ লাল হয়ে উঠলো । মাথা নিচু করে বললো- “এ যদি আপনার মনের কথা হয়ে থাকে তাহলে আপনাকে নিশ্চয়তা দিতে পারি, আমার জীবনের এই অসহায়ত্ব ও শূন্যতা আপনার ভালো লাগায় ভরে দিতে পারবে ।” কথায় কথায় দু'জনের মন এক সময় ঘনিষ্ঠ হয়ে উঠলো । “মুহতারাম রাজী বড় দূরদর্শী লোক'_মুহাম্মদ একটু পর গাঢ় গলায় বললো- “তিনি আমাদের দু'জনকে এই কামরায় বিনা উদ্দেশ্যে পাঠাননি। আমর মা তাকে কয়েকবার বলেছিলেন । আমাদের খান্দানের উপযুক্ত দুলহান তালাশ করে দিতে...তবে হামীরা প্রেম তার জায়গায় । আমাদের দু'জনের মনে যে জযবা তোলপাড় হচ্ছে অগ্রাধিকার পাবে সেটাই ।' “এজন্য তো আমি আমার ভালোবাসাও বিসর্জন দিতে রাজী”-দীপ্তকষ্ঠে বললো হামীরা। দু'জনের কথার মাঝখানে দারোয়ান এসে জানালো, আবু মুসলিম মুহাম্মদকে ডাকছেন। মুহাম্মদ তখনই আবু মুসলিমের কামরায় চলে এলো । “বেটা মুহম্মদ!'-আবু মুসলিম রাজী বললেন- “কাল সকাল সকাল তুমি মারু রওয়ানা হয়ে যাও। সেখানকার খবর নিয়মিত পাঠাবে আমাকে । তোমার নিজের আসার প্রয়োজন নেই । আর নিজেকে একা মনে করো না... নায়েবে সিপাহসালার আওরিজীর সঙ্গে যোগাযোগ রেখো... আর বলো হামীরার ব্যাপারে তোমার মতামত কি? 'প্রতিশোধের চিন্তা ওকে পেরেশান করছে এবং খুব নিঃসঙ্গ বোধ করছে'_মুহাম্মদ বললো । “মেয়েটি বড় কাজের'-রাজী রহস্যভরে বললেন- “আর যে ওর নিঃসঙ্গতার কথা বলছো এর চিকিৎসা তোমার কাছেই আছে। ঠিক আছে এখন যাও। আর মনে রেখো, এই মেয়েকে আমি নষ্ট হতে দেবো না। মুহাম্মদ ও হামীরার সাক্ষাতের অনেক আগেই হাসান ইবনে সবা হামীরার খবর জেনে যায়। হাসান ইবনে সবা এরপর বড় নির্দয় এক হুকুম দেয়। তার এক ফেদায়েনকে ডেকে বলে, ওকে অপহরণ করে আলমোত নিয়ে এসো। তারপর তার ১০৫ ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।