Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“এই দেশ কি বাতিনীদের খতম করতে পারবে?'_হামীরা জিজ্ঞেস করলো । পিতার মহান উদ্দেশ্যকে খতম করে দিচ্ছেন।” “সেটা কিভাবে? “এভাবে যে, তিনি বাতিনীদের কোলের পুতুল হয়ে গেছেন এখন। সবার প্রচন্ড বিরোধিতা উপেক্ষা করে এক বাতিনী মেয়েকে বিয়ে করেছেন। এ বাতিনীর নাম রুজিনা। রুজিনা তোমার চেয়ে সুন্দরী নয়। কিন্তু তাকে এমন জাদু শেখানো হয়েছে যে, এই সালতানাত এখন তার মুঠোয় “এই মেয়েকে কি শেষ করে দেয়া যায় না? কেউ না করলে আমাকে দিন এই কাজ। যে পর্যন্ত এক বাতিনীর খুনে আমার হাত রঞ্জিত না হবে এক দন্ডের জন্যও শান্তি আসবে না আমার । আমার বড় ভাই, মা ও ছোট ভাই বোনদের খুনের প্রতিশোধ নেবোই আমি ।' “আর আমি আমার বাবার খুনের বদলা নেবো । বাতিনীরা তাকে বিষ দিয়ে মেরেছে। কিন্তু কথা হলো দু'একজনকে কতল করে কিছুই হবে না। কাউকে কতল করা তো মুশকিলের কিছু নয়। রুজিনাকে আমি নিজেই কতল করতে পারি। কিন্তু এর পরিণামে আমার ভাই বরকিয়ারক আমাদের সবাইকে খুন করাবেন। তিনি তো এখন অন্যের হাতের ত্রীড়নক।' “আমি ভেবেছিলাম, এক গরিব মেয়ে সেজে রুজিনার বাদি হয়ে যাবো, তারপর তাকে সহজেই বিষ দিয়ে মারতে পারবো । কিন্তু আপনি যা বললেন তা বুঝতে পেরেছি। তুমি এখানেই থাকো । নিজেকে উত্তেজিত করো না । যেখানে প্রয়োজন অনুভব করবো তোমাকে ডেকে নেবো ।' “আমি আর কত দিন এখানে পড়ে থাকবোঃ আমীরে শহরের কাছে মেহমান হয়ে থাকতে আমার আর ভালো লাগছে না। তিনি হয়তো একদিন বিরক্ত হয়ে উঠবেন আমার প্রতি । আমার যে কোন ঘর নেই, ঠিকানা নেই, আশ্রয় নেই।" “এমন কথা চিন্তা করো না। তোমার মতো মজলুম মেয়েরা এখানে হরহামেশাই আসছে । কেউ তোমাকে এখানে অসম্মান করবে না।' কিন্তু মানসিক কোন বন্ধন যে আমি এখানে পাই না'-বলতে বলতে হামীরার চোখ পানিতে ভরে গেলো-“আমার ভাই শহরের রঈস ছিলেন। বড় শাহী জীবন কাটিয়েছি তখন ।' “এর চেয়ে শাহী জীবন হবে তোমার ইনশাআল্লাহ'-মুহাম্মদ তাকে সান্তনা দিয়ে বললো- “নিজের ব্যাপারে এত পেরেশান হয়ো না।' “আপনি নিশ্চয় বিবাহিত'-হামীরা নতমুখে মুহম্মদকে জিজ্ঞেস করলো। “না হামীরা*_মুহম্মদ মুচকি হেসে বললো- বিয়ের চিন্তাও করিনি এখনো । মা অবশ্য ভাবছেন এ নিয়ে । কিন্তু সালতানাতের এই চরম অবস্থায় এসব ভাববার অবসর কোথায়”? ১০৪ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।