Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

ভাববেন না যে, হাসান ইবনে সবার কাছে যে প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েরা আছে তারা শুধু অপহৃতই, বরং ইহুদী খ্রিষ্টানরাও নিজেদের সেরা সুন্দরী মেয়েদেরকে হাসান ইবনে সবার কাছে পাঠাচ্ছে। খ্রিষ্টানরা তো বটেই বিশেষ করে ইহুদীরা সব যুগেই ইসলামের প্রাণপাতের জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করেছে... । 'কিন্তু ভয়াবহ ব্যাপার হলো, স্বয়ং মুসলমানরাই এখন ইসলামের বিকৃতি সাধনে উঠে পড়ে লেগেছে। ক্ষমতা আর ব্যন্তি প্রতিষ্ঠার ভূত এমনভাবে তাদের ওপর সওয়ার হয়েছে যে, ইসলামের চরম শক্রর সঙ্গেও তারা হাত মেলাতে কুষ্ঠিত হচ্ছে না। খেলাফত ছিলো ইসলামী সৌন্দর্য ও সততাবোধের কেন্দ্রবিন্দু । কিন্তু সেই খলীফা এখন কোথায়?... খেলাফত এখন পরিবারতন্ত্রে পরিণত হয়েছে । এ ব্যাপারে শরীয়তের কঠোর ন্যায়ভিত্তিক নীতিমালা ছিলো সবচেয়ে বড় বাধা । হাসান ইবনে সবা সেই বাধাটাই দূরে সরিয়ে বলছে এটাই আসল ইসলাম । আর মানুষের স্বভাব হলো, সে কোন অনুশাসনকে পছন্দ করে না। কারণ এতে তার কুপ্রবৃত্তির খোরাক নেই। যা হোক, মারুর প্রতি আপনার দৃষ্টি সজাগ রাখুন । আর সব সময় নিজেকে প্রস্তুত রাখুন। আমি সবস্বময় আপনার সঙ্গে যোগাযোগ রাখবো ।' আবু মুসলিম রাজী ও মজিদ ফাদেল ইস্পাহানী যখন গভীর আলোচনায় মগ্ন তখন আরেক কামরায় সুলতান বরকিয়ারকের ছোট ভাই মুহাম্মদ ও হামীরা মুখোমুখি বসে । “মুহতারাম রাজীর কাছে তোমার কথা খুব অল্পই শুনেছি । তোমার সব কথা আমি জানতে চাই"_মুহাম্মদ হামীরাকে বললো। হামীরা ধীরে ধীরে তার সব কথা মুহাম্মদকে শোনালো । কথা বলার সময় কখনো তার চোখ অশ্রুতে ভরে গেলো । কখনো সে ডুকরে উঠলো । কখনো আবার প্রতিশোধ স্পৃহায় তার চোখ মুখ আগুন লাল হয়ে উঠলো । “ইসলামে তোমার মতো নারীই প্রয়োজন'-মুহাম্মদ গভীর কণ্ঠে বললো-তবে প্রতিশোধ নিতে চাইলে তোমার মনোবল দৃঢ় করতে হবে পুরুষদের মতো । মেয়েদের মতো কান্নাকাটি করে নয়। “আমি একা কি করতে পারবো? “অনেক কিছু । এক বীর পুরুষের মতোই তুমি সাহসী-নিভীক। কিন্তু যতদিন আমরা পুরুষরা বেঁচে থাকবো মেয়েদেরকে কোন বিপদে জড়াবো না। মুহতারাম রাজীকে আমি যা জানিয়েছি তুমি তো তা শুনেছো। তুমি হয়তো অনুভব করতে পেরেছো, আমার ও তোমার জযবা এক-অভিন্ন । আমার বড় ভাই এখন মুসলমানদের এই সালতানাতের জন্য বড় ক্ষতিকর বস্তু হয়ে উঠেছে। এই সালতানাতকে আমরা ইসলামের এক সুরক্ষিত দুর্গ বানিয়েছিলাম। কিন্তু আমাদের মহান পিতার মৃত্যুর পর সেই দুর্গের ইটগুলো খসিয়ে নিচ্ছে বাতিলরা ।... এখনো আমি কীচা বয়সের । বিজ্ঞদের মতো কথা বলা আমার সাজে না। তবুও তোমাকে বলছি, যেভাবে তুমি ভয়কে জয় করেছো আজীবন সেভাবে নিজেকে নিভীক রাখবে । ভয়কে যদি প্রশ্রয় দিতে তাহলে একজন পুরুষকে নদীতে ফেলে দিয়ে আলমোত থেকে এ পর্যন্ত পৌছতে পারতে না।” ১০৩ ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।