“আমার উদ্দেশ্য এটাই মুহতারাম! এতো কখনো হতে পারে না যে, একজনকে গদি থেকে নামিয়ে আমি নিজে তার গদির ওপর বসে যাবো এবং আরেক ভাইকে বঞ্চিত করবো । মুহম্মদ ও সানজার এক মহান পিতার সন্তান। তাদের বাবা সুলতান মালিক শাহ ও আমি একই মঞ্জিলের মুসাফির'_আবু মুসলিম রাজীর গলা ভারী হয়ে এলো এবং তার চোখ ফেটে অশ্রু বেরোতে লাগলো । “আমি যে খবর পাচ্ছি তাতে আমি নিশ্চিত গৃহযুদ্ধ হবেই'-ফাদেল বললেন_ “আমার এক ছাত্র গুপ্তচর । মারু থেকে তাই নিয়মিতই খবর পাই আমি । বাতিনী সন্ত্রাসীতে সারা শহর ভরে যাচ্ছে। এতো নিশ্চিত যে, হাসান ইবনে সবাই রুজিনাকে পাঠিয়েছে। জীবনের দীর্ঘ অভিজ্ঞতা বলছে আমাকে, নারীরা পৃথিবীতে যে ধ্বংস ডেকে এনেছে সাম্রাজ্যবাদী সম্রাটরাও সেই ধ্বংস সাধন করতে পারেনি । তবে ঘনিষ্ঠ পুণ্যময় স্ত্রী ও স্নেহবতী মায়ের কোমল পরশে এই নারীই কিন্তু পৃথিবীকে প্রাণপ্রাচুর্যে ভরে তুলেছে। কিন্তু হাসান ইবনে সবা এই শুদ্ধতার প্রতীক নারীকেই দুনিয়ার সবচেয়ে বিষধর সাপে পরিণত করেছে। বরকিয়ারকের এ নববধূও তেমনি এক বিষধর নাগিনী 1” “আচ্ছা এঁ মেয়েকে খুন করালে কেমন হয়?'-আবু মুসলিম রাজী ফাদেলকে জিজ্ঞেস করলেন। “বরকিয়ারক তখন হিংস্র জন্তু বনে যাবে । তার মাকে খুন করবে । ছোট দুই ভাইকে কয়েদখানায় নিক্ষেপ করবে । সে জানে আপনি এই মেয়েকে কি চোখে দেখেন। আপনাকেও খুন করবে সে। আমার মতে বরকিয়ারকের এই ভুলের পরিণাম ওকে দেখতে দিন। রক্ত যে ঝরবে এতে কোন সন্দেহ নেই। সে নিজ চোখে দেখুক, তার খান্দান ও পুরো সালতানাতের ধ্বংসের কারণ সে-ই। তার স্ত্রী নয়। “এই মেয়ে শুধু এখন সালতানাতের সম্াজ্ীই নয় সে রাষ্ট্রীয় কোষাগারও শূন্য করে দিচ্ছে। সালতানাতের অর্থভাগ্তার চলে যাচ্ছে আলমোত । খুব দ্রুত আমাদের কিছু করা উচিত।' “এ বোঝা আপনার মাথায় চাপাবেন না'-মজিদ ফাদেল বললেন- “হাসান ইবনে সবা তাড়াহুড়া করছে। এক নারীর মাধ্যমে সে চাল দিচ্ছে। সে সফলও হবে। তাকে সফল হতে দিন। কারণ গৃহযুদ্ধ হবেই। গৃহযুদ্ধের সব আয়োজন শেষ করে ফেলেছে ওরা । আর নায়েবে সিপাহসালার আওরিজীও সঠিক চিন্তা ভাবনাই করছে। তাই এই গৃহযুদ্ধকে আপনি বাঁধা দেয়ার চেষ্টা করবেন না। করলে আপনার শক্তির অপচয় তো ঘটবেই এবং দুশমনদের কালো তালিকাতেও আপনার নাম উঠে যাবে। তারপর খবর বের হবে, রায়ের আমীর আবু মুসলিম রাজী কতল হয়ে গেছেন । আপনি মুহম্মদকে মার পাঠিয়ে দিন। তাকে বলে দিন তার এখানে আসার কথা যাতে কেউ জানতে না পারে ।” “আমরা তো আসলে ইসলামকে পৃথিবীতে সর্বোচ্চ পর্যায়ে সমৃদ্ধি দানের কাজে ডুবে ছিলাম। কিন্তু এখন এই সালতানাতকে ধ্বংসের কবল থেকে বাচাতে হিমশিম খাচ্ছি।” “আসলে এসব ফেতনা সৃষ্টি করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য'-মজিদ ফাদেল বললেন-“ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন বিপ্রব। আল্লাহ তাআলা কেয়ামত পর্যন্ত এ ধর্মকে চিরস্থায়ী করেছেন। তবে বাতিল-অপশক্তিও তার ভিত দুর্বল করতে থাকবে। ১০২ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।