একবার বসছেন দীড়াচ্ছেন আবার ঘরময় পায়চারী করছেন । অনেকক্ষণ পর ক্লান্ত হয়ে তিনি দারোয়ানকে ডেকে বললেন, মজিদ ফাদেলকে ডেকে আনো। মজিদ ফাদেল একজন অসাধারণ বিজ্ঞদশী রাজনীতিবিদ ও দেশের শ্রেষ্ঠ আলেমদের একজন । আবু মুসলিম রাজী তাকে তার প্রশাসনের কার্যকরী উপদেষ্টার মর্যাদা দেন। একটু পর একটি পান্কি আবু মুসলিম রাজীর হাবেলিতে নামলো । আবু মুসলিম রাজী বাইরে বের হয়ে মজিদ ফাদেলকে অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে গেলেন। “খুব পেরেশান দেখাচ্ছে। কোন জটিল সমস্যা..." মজিদ ফাদেল বসতে বসতে বললেন। হ্যা জটিল না হলে আপনাকে তো কষ্ট দিতাম না। যে আশংকা নিয়ে আমরা কয়েকবারই আলাপ করেছি তাই মেঘের কালো পাহাড় হয়ে সেলজুকি সালতানাতকে গ্রাস করে ফেলেছে। যার মধ্যে হাজারো বজ্র পুঞ্জীভূত হয়ে আছে। সে তো আপনি নিজেও জানেন এখন তা থেকে কত রক্ত-মেঘ বর্ষিত হবে'-আবু মুসলিম রাজী বললেন। 'আর কোন খবর এসেছে? একটু আগে মুহাম্মদ তাকে যা শুনিয়েছে আবু মুসলিম তা ফাদেলকে শোনালেন। “বরকিয়ারক কি কিছুই বুঝতে পারছে না?'-মজিদ ফাদেল জিজ্ঞেস করলেন। 'না। আমি নিজে ওর সঙ্গে কথা বলেছি। যে তার শ্রদ্ধেয়া মার কথা শোনে না, নিজের স্ত্রীকে মাথায় উঠিয়ে রাখে, আমার কথায় তার কি ক্রিয়া হবে...যে আশংকা আমরা করেছিলাম এখন তাই হচ্ছে। বরকিয়ারক এখন অর্ধেক ফৌজ ছাটাই করছে। কিছু দিন পর বাকী ফৌজ থেকেও আরো অর্ধেক তাদের বাড়ি পাঠিয়ে দিবে । আর ছাটাই করা ফৌজের মধ্যে তো বটেই শহরবাসীর মধ্যেও প্রচণ্ড ক্ষোভ দানা বেঁধে উঠছে। গৃহযুদ্ধ যেন অত্যাসন্ন। “এ নিয়ে আপনি ভেবেছেন কিছু?” “আমি যাই ভেবেছি, আমার ভাবনা ভুল হলে আপনি আমাকে সঠিক পথে নিয়ে যাবেন। আর সঠিক হলে আমাকে আরো সুচিন্তিত পরামর্শ দেবেন। আপনাকে এখানে এনে কষ্ট দেয়ার উদ্দেশ্য এটাই ।' “ঠিক আছে আপনার চিন্তা ভাবনার কথা বলুন “আমি পরিষার গৃহযুদ্ধের আশংকা করছি। মুহাম্মদকে বলেছি, ছাটাই করা ফৌজ যদি বিদ্রোহ করে বসে এবং তাদের ওপর জুলুম নির্যাতন শুরু হয়ে যায় তাহলে ওদেরকে আমি এখানে নিয়ে এসে নতুন করে গড়ে তুলবো । তারপর বরকিয়ারকের ফৌজকে শায়েস্তা করবো ।' 'আমি আপনার মতের সাথে একমত"-মজিদ ফাদেল বললেন- “তবে আগ বাড়িয়ে আপনাকে কিছু করতে আমি নিষেধ করবো। এরা কি করে তা আগে দেখতে হবে আপনাকে । এরা যদি জুলুম নির্যাতনের পথে যায় তাহলে আমাদের কর্তব্য হবে সরকারী ফৌজ যাতে ধ্বংস না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখা । আপনার উদ্দেশ্য হবে বরকিয়ারককে অপসারণ করে মুহম্মদকে তার পিতার আসনে বসিয়ে দেয়া ।' ১০১ ফ্ডড/.211000119.0010)
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।