হ্যা মুহাম্মদ! তুমি যে বড় ভয়াবহ খবর শুনিয়েছো!' “সেখানে তো এখন গৃহযুদ্ধের অবস্থা সৃষ্টি হয়েছে । ফৌজ থেকে যাদেরকে ছাটাই করা হবে তাদেরকে তো আলাদা করা হচ্ছে। এসব ফৌজদের কথা হলো, আমরা জীবিকা না পাই কোন অসুবিধা নেই । সালতানাতের নিরাপত্তার জন্য বাতিনীদের খতম করবোই আমরা । কারণ বাতিনীদের চিরতরে খতম করার জন্য আমাদেরকে ফৌজে নেয়া হয়েছিলো ।... আরেকটি সমস্যা হলো নায়েবে সালার আওরিজী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে আছেন। তিনি ওযীরে আজমকে বলেছেন, সিপাহসালার হিজাধীর বিরুদ্ধে রীতিমতো তিনি লড়বেন এবং ফৌজের কমাণড তার হাতেই রাখবেন ।” “সিপাহসালার হিজাধী তোষামুদে লোক। মরহুম সুলতান মালিক শাহ কিভাবে তাকে সিপাহসালার বানিয়েছেন জানি না আমি । সে তো তোষামুদি ছাড়া কিছুই জানে না।” “তিনি সুলতান বরকিয়ারকের সব ভুল ফয়সলা মাথা পেতে মেনে নেন এবং অন্যকেও মানতে বাধ্য করেন। আওরিজী ও তার মধ্যে তো এখন শক্রতা তৈরী হয়ে গেছে।' “আওরিজী দৃঢ়চেতা এক মুজাহিদ। সে যা বলেছে তা করে দেখাবে। কিন্তু এটা তো ভয়ংকর অবস্থা সৃষ্টি করতে পারে “ওধীরে আজমের গুপ্তচররা তাকে জানিয়েছে বাতিনী সন্ত্রাসীরা উভয় দিকের ফৌজকে পরস্পরের বিরুদ্ধে উষ্কানি দিচ্ছে। দেখা যাচ্ছে, ছাটাইকৃত ফৌজের সঙ্গে অন্যান্য ফৌজের লড়াই বাধাবে এরা । শহ্রবাসীও এ নিয়ে বিভক্ত হয়ে যাচ্ছে। যে কোন দিন এর বিক্ফোরণ ঘটতে পারে। “আমাকে ভাবতে দাও অবস্থা এখন এমন নয় যে, তড়িৎ কোন পরামর্শ দিতে পারবো আমি । এ মুহুর্তে তোমাকে শুধু এ নিশ্চয়তা দিতে পারি যে, সর্বাবস্থায় আমি তোমাদের সঙ্গে আছি। প্রয়োজন হলে ছাটাইকৃত ফৌজকে এখানে ডেকে এনে নতুন করে প্রস্তুত করবো এবং সুলতান বরকিয়ারকের গদি উল্টে দেবো । যা হোক তুমি এখানে কয়েকদিন থাকো । চিন্তা করে কিছু না কিছু একটা বের করবো আমি ।” এ বিষয়ে আরো কিছু কথা হলে হাসান ইবনে সবার কথাও আসলো। তখন কথা থেকে ছুটে এসেছে এবং এখন হাসান ইবনে সবা থেকে প্রতিশোধ নেয়ার জন্য কেমন ব্যাকুল! এরপর রাজী হামীরাকে ডাকিয়ে এনে মুহাম্মদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। 'হামীরা!'-আবু মুসলিম রাজী বললেন- “মুহাম্মদ কিছু দিন এখানে থাকবে। তোমার বুকে যে যন্ত্রণা তার বুকেও একই যন্ত্রণা । তাকে ভালো করে আপ্যায়ন করো। আর নির্দিষ্ট কামরায় নিয়ে যাও। হামীরা ও মুহাম্মদ কামরা থেকে বেরিয়ে গেলো । তারা চলে যাওয়ার পর আবু মুসলিম রাজী হারিয়ে গেলেন গভীর চিন্তার রাজ্যে। মুহাম্মদ এটা উপলব্ধিও করতে পারবে না যে, মারুর এ খবর শুনিয়ে বিশ্বদর্শী আমীর ১০০ ফডড/.211000119.0010)
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।