আকাশের দিকে তাকিয়ে হাসান ইবনে সবা বলতে লাগলো- “বলে দিন আল্লাহ... বলে দিন... হে আল্লাহ বলে দিন। অনেকক্ষণ কেটে গেলো। মেহদী উলবী চরম অস্থির হয়ে উঠলেন। কোন পাখি দেখলেই কবুতর বলে চিৎকার করে উঠতেন। তারপর হতাশ হয়ে দেখছেন সেটি কবুতর নয়। “ওই যে, দেখুন! ওটা নিশ্চয় কবুতর হবে'- একজন বলে উঠলো । সবাই দেখলো, হ্যা কবুতরই । তবে অন্যান্য পাখির মতো উড়ে আসছে না। মাটির দিকে নেমে আসছে। কবুতর উড়ছে না গড়িয়ে পড়ছে সেটা দেখার কারো ধৈর্য নেই তখন। কবুতর আসছে এটাই বড় কথা। কবুতর অবশেষে এক জায়গায় নামলো এবং একদিকে হেঁটে গেলো। “এখানেই তাবু ফেলুন'- হাসান ইবনে সবা কবুতর নামার স্থানে পা রেখে মেহদী উলবীকে বললো- 'আর আপনার পাশে প্রহরীদের একটি তাবু থাকবে ।" সহ খষি পুরুষ হয়ে গেছেন। নির্জন জঙ্গলে তাবু ফেলে দিনরাত তিনি আল্লাহ আল্লাহ করেন৷ তবে তার তাবুর কাছে ধারে কাউকে যেতে দেয়া হয় না। তাবুর চারদিকে সবসময় কয়েকজন করে প্রহরী থাকে । ওরা কাউকেই তীবুর আশে পাশে ঘেষতে দেয় না। কবুতর যেখানে নেমেছিলো সেখানে একটি জায়নামায বিছানো হয়েছে। সূর্যাস্ত হতেই মেহদী উলবী জায়নামাযে বসে যান এবং হাসান ইবনে সবার শেখানো মন্ত্র যপতে শুর করেন। হাসান ইবনে সবা মেহদী উলবীকে শক্ত করে বলে দিয়েছে, প্রথম দু'দিন দু'রাত শুধু পানি ছাড়া অন্য কিছু গ্রহণ করা যাবে না। নিজের প্রয়োজনীয় সবকিছু ভুলে যেতে হবে। দুদিন এভাবে কাটাতে পারলে জঙ্গলের বৃক্ষও মেহদী উলবীর সামনে সিজদায় লুটিয়ে পড়বে । জঙ্গলে পায়চারীর সময় মেহদী উলবী যদি বাঘের সামনে পড়ে যায় বাঘও স্বসম্মানে তাকে রাস্তা দিয়ে দেবে । তৃতীয় দিন আমি স্বয়ং এখানে আসবো । জায়নামাযে কিছুক্ষণ বসে মুরাকাবা করবো, তারপর বলবো এই চিল্লা আপনাকে কী দেবে'- হাসান মেহদীকে এভাবেই বলে যায়। মেহদী উলবীকে একথা বলার কেউ নেই যে, জঙ্গলের গাছের টিলার ওপর হাসান ইবনে সবা তার এক লোককে একটি কবুতর দিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে পাঠিয়ে দেয়। লোকটি কবুতরের দুদিকের পাখনা চিকন সুতা দিয়ে বেঁধে দেয়। সেটি আর বেশি দূর উড়ে যাওয়ার উপযুক্ত থাকে না। লোকটি সময় মতো কবুতরটি জোরে উপরে ছুঁড়ে দিলো । কবুতরটি পাখা ঝাপটিয়ে উড়ে সামনে যেতে পারলো না। সোজা ১০ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।