Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

একটা চিন্তার কথা কয়েকটি কাফেলা লুট করার পরও এসব ব্যবসায়িরা কোন সাহসে এত মালামাল ও এত বড় কাফেলা নিয়ে আসছে? ওরা হয়তো ভেবেছে কিছু দিনের জন্য লুটপাট বন্ধ, তাই লুটেরারা অন্যকোন এলাকায় চলে গেছে - হাসান মন্তব্য করলো । “আমার ধারণা ভিন্ন*- সে লোকটি বললো- “কাফেলায় যারাই শরীক হচ্ছে তাদেরকে বলা হচ্ছে সঙ্গে বর্শা তলোয়ার থাকতে হবে এবং লড়ার জন্যও প্রশ্তুত থাকতে হবে। কাফেলা যেখানেই তীবু ফেলেছে দেখেছি কিছু নৌজোয়ান ছাউনির আশে পাশে পাহারা দিচ্ছে। নৌজোয়ানের সংখ্যাই কাফেলাতে বেশি । “অর্থাৎ কাফেলার নিরাপত্তার ব্যবস্থা করা আছে। তাই আমাদের অনেক লোক দরকার, সতর্কতাও প্রয়োজন 1 “হ্যা এটা চিন্তার বিষয়” - আহমদ গভীর চিন্তায় ডুবে গেলো। | “আমরা. এঁ কাফেলাকে মুহাফেজ দেবো" - হাসান একথা বলে সে লোকটিকে বললো- “তুমি আমার এখানে কিছুক্ষণ বসো - আর গুরু! এটা পেরেশানীর কোন বিষয় নয়।' লোকটি জানালো, কাফেলার লোকসংখ্যা হাজার খানেক । আর যে এলাকা দিয়েই “এর কারণ হলো অনেক দিন পর লোকেরা এমন একটা কাফেলা দেখে এর সঙ্গে রওয়ানা হয়ে যাচ্ছে - আহমদ বললো । “এই কাফেলা যেন আপন মনযিলে পৌছতে না পারে" - হাসান বললো । “এজন্যই তো আমি এত দূর থেকে এসেছি। বনগুন কি করতে হবে আমাকে। আমাকে তাড়াতাড়ি রওয়ানা হতে হবে' - লোকটি বললো । আহমদ ইরনে গুতাশ ও হাসান তাকে দিকনির্দেশনা দিতে শুরু করলো । এর একটু পর লোকটি গোপনে কেল্লা থেকে বেরিয়ে গেলো। শহর থেকে কিছু দূরে গিয়ে দ্রুতবেগে ঘোড়া ছুটিয়ে সে টিলা জঙ্গলের মধ্যে গায়েব হয়ে গেলো। লোকটি চলে যাওয়ার পরপরই আহমদ ইবনে গুতাশ তার দুই বিশেষ সঙ্গীকে ডেকে কিছু নির্দেশ দিলো। লোক দু'জন খুব দ্রুত প্রথমে শাহদরের কিছু লোকের সাথে দেখা করে গ্রামে চলে গেলো । সে দিন সূর্যান্তের পর প্রায় পঞ্চাশজন ঘোড়-সওয়ারের একটা দল একত্রিত হলো শাহদর থেকে সাত আট মাইল দূরৈ। আহমদের কথামত তারা একজন নেতা নিযুক্ত করে সেই কাফেলার উদ্দেশে বেরিয়ে পড়ে । তাদের সামনে. ব্যবধান ছিলো দুই আড়াই দিনের । কাফেলার লোকসংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গিয়েছিলো । কাফেলায় ছিলো বৃদ্ধ- বৃদ্ধা, যুবক-যুবতী, অসংখ্য উট। ব্যবসায়ীদেরও ঘরোয়া মালপত্র চার পাঁচটি গরু ও ঘোড়ার গাড়িতে বহন করা হচ্ছিলো । আধিকাংশ লোকই ঘোড়-সওয়ার ছিলো । ৯৩ ডখ্৮্.911001179.001)

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।