_ পাকিস্তানের মুূলতানে কেরামতিরা তাদের ঘাঁটি বানিয়েছিলো। সুলতান মাহমুদ গজনবী হিন্দুস্তান হামলার সময় জানতে পারেন মুলতান কেরামতিয়াদের দখলে । কেরামতিয়ারাও তার পথরোধ করে দীড়ায়। তিনি লড়াইয়ে অবতীর্ণ হন। একজন সিপাহীর মতো সারা দিন লড়াই করেন তিনি। তার তলোয়ার এত শত শত কেরামতিয় ব্ুক্ত ঝরায় যে, দিন শেষে বোঝার উপায় ছিলো না কোনটা তলোয়ার আর কোনটা তার হাত । মুলতানের প্রতিটি রাস্তা অলি গলি প্রাবনের মতো রক্তবন্যায় ভেসে যায়। কেরামতিরা আহলে সুন্নতের যে রক্ত ঝরিয়ে ছিলো সুলতান মাহমুদ তার চরম প্রতিশোধ নিয়েছিলেন । কেরামতিদের শিকড় উপড়ে ফেলেছিলেন তিনি । ১০ 'কিন্তু হাসান' - আহমদ ইবনে গুতাশ হাসানকে কেল্লা শাহদরে বসে উবাইদী আর কেরামতিদের কাহিনী শুনিয়ে বললো - “লোকে আড়ালে বলে, আহমদ বড় প্রতারক। প্রতারণা করে এই কেল্লার আমীর হয়েছে। আমি বলি কি, তোমার মধ্যে যা : আছে আমার মধ্যে তা নেই। তুমি সেই হাতে গোনা লোকদের একজন যাদেরকে খোদা বিশেষ শক্তি দিয়ে পাঠান। তোমাকে উবাইদুল্লার কথা শুনিয়েছি। তার বাপ তেমন ক্ষমতাধর ছিলো না। অথচ সে মিসরের সম্রাট হয়েছে, এখনো মিসর উবাইদীদের দখলে । আবু তাহের কেরামতি ছিলো এক বেকুব। সে তার বুদ্ধির সীমালংঘন করেছিলো ।' “মান্যবর গুরু! আমি জানি আমার মধ্যে অতি মানবীয় কিছু আছে। তাই আমার একজন পপ্রদর্শক প্রয়োজন যাতে জানতে পারি এই শক্তিটা কী আর কীভাবে এটা ব্যরহার করবো।' 'সে শক্তি তুমি সঙ্গে নিয়ে এসেছো।' "যা, আমি তো জানি তা আমার মধ্যে আছে। “না হাসান! আমি তোমার সেই শক্তির কথা বলছি না, তোমার সঙ্গে আসা মেয়েটির কথা বলছি আমি। কি যেন নাম .... ফার্াহ..... তুমি.কি বুঝতে পারছো না এই মেয়ে ছাড়া তুমি এক পাও চলতে পারবে নাঃ 'শ্থ্যা শুরু! আমি এই মেয়ে ছাড়া থাকতে পারবো না ।" “লোকে বলে, পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা নারী । এটা ভুল নয়। সুন্দরী নারী অনেক বড় শক্তি, তীব্র এক নেশা ! নারীর কমনীয়তা পাষাণ পাথর রাজার সিংহাসনও উল্টে দেঁয়। এই শক্তিকে তুমি ব্যবহার করো । সাজ্জা ও মুসায়লামার কাহিনী তোমাকে শুনিয়েছি আমি । সাজ্জা এত বড় লশকর কি করে বানালোঃ গোত্র সরদারদের কিভাবে তার শিষ্য বানালো তার রূপ দিয়ে রূপের নেশা ধরিয়ে সে হাজার হাজার পুরুষকে মাত করেছিলো । ৯০ ডখ্৮্.211001179.001
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।