খোরাসানের শহর নিশাপুরকে রাজধানী নির্ধারণ করলেন। এভাবে দু'ভহিয়ের মধ্যে সম্প্রীতি ও এ্রক্য বহাল,থাকে এবং বিশালায়তনের এই সাম্রীজ্যে দুটি রাজধানী হওয়াতে প্রশাসনিক অবকাঠামোতে নতুন প্রাণের সঞ্চার হয়। সেলজুকিরা তদানীন্তন খেলাফতে আব্বাসিয়ার খলীফাকে কৌন ধরনের উত্ত্যক্ত না করে উল্লেখযোগ্য কয়েকটি এলাকা তাদের খেলাফতের সীমানাতুক্ত রাঁথে। এতে সেলজুকি ও আব্বাসীয় খলীফাদের মধ্যে চমৎকার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। ৪৫০ হিজরীর কথা । তখন খলীফা ছিলেন কায়েম বিআমরিল্লাহ। ঘাসাসীরী নামক গ্রক অমুসলিম শাসক একদিন খলীফাকে দুর্বল ও অসহায় মনে করে বাগদাদে হামলা করে বসলো এবং খলীফাকে কয়েদখানার অন্ধকার কুঠুরীতে নিক্ষেপ করলো । তুঘরল বেগ এটা জানতে পেরে বাসাসীরীর উপর পাল্টা হাখলা চালালেন। বাসাসীরীকে শোচনীয়রূপে পরাজিত করে তাকে গ্রেফতার করলেন: এবং খলীফাকে কারাগার থেকে মুক্ত করলেন। তারপর তুদ্ধরল বেগ বাসাসীরীকে হত্যা করে তার খগ্ডিত মস্তক খলীফার পায়ে এনে নজরানা স্বরূপ পেশ করলেন । “তুঘরল! তুমি কি চার বছর অপেক্ষা করতে পারবে?" - খলীফা কায়েম বিআমরিল্লাহ তুঘরলের প্রতি মুগ্ধ হয়ে বললেন। “কিসের অপেক্ষা?” ্ “তুমি আমার জন্য যা করেছো আমি এর প্রতিদান দিতে চাই।” . “খলীফায়ে মুহতারাম! প্রথম কথা হলো আমি আপনার জন্য অতিরিক্ত কিছুই করিনি। শুধু আমার কর্তবযটুকু করেছি। দ্বিতীয় কথা হলো চার বহর অপেক্ষার করাটা বুঝতে পারছি না- তুঘ্বরল অতি বিনয় কণ্ঠে বললেন।' “আমার একটি মেয়ে আছে। এখনো খুব কীচ্চা বয়সের রয়ে গেছে। বার তের, বছর হবে হয়তো । চার বছর পর আশা করি সে তোমার উপযুক্ত হয়ে উঠবে । তন তাকে তোমার সঙ্গে পরিণয়ে আবদ্ধ করবো। এটা এমন এক তোহঙ্কী-ঘাঁ আমি অনাব্বাসীয় গোত্রের বাইরে কাউকে দিতে পারি না। আমরা আমাদের মেহের আব্বাসীয় বংশেই সোপর্দ করে থাকি। তুমি সেলজুকি। কিন্তু তুমি আযার শ্রুতি যে অনির্বচনীয় অনুগ্রহ করেছো এর বিনিময় আমি এর চেয়ে কম দিতে পারবো । আমি আমার মেয়েকে তোমার আত্মার কাছে সমর্পণ করলাম। চার বছর পর শুভ-রিয়ের মাধ্যমে এর স্বীকৃতি সাব্যস্ত হবে। অনুরোধ আমার' তুমি “না' করোনা" - কথাগুলো বলে খলীফা বেশ আরাম বোধ করলেন। চার বছর পর অনাড়ন্বর এক আয়োজনের মাধ্যমে তুলল বেগের সঙ্গে খলীফার কন্যার শুভ বিয়ে সম্পন্ন হয়ে যায়। রাজা-বাদশারা নিছক প্রথা পালনের জন্য একজন প্রধানমন্ত্রী এবং কয়েকজন সাধারণ মন্ত্রী তাদের রাজদরবারে রাখতেন। হুকুম তো চলতো স্বয়ং রাজাদেরই । আর মন্ত্রীরা তা সমর্থন করতো বা তৌষামোদের ভূমিকা নিয়ে রাজাকে তুষ্ট করতে চেষ্টা: করতো । যারা রাজার পরামর্শ ও উপদেষ্টা পরিষদে থাকতো তারা দুশ্চার কথা বলে ৯ ডখ্৮৬.211001179.001
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।