Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

কাবায় চড়ে বসলো এক কেরামতি । ইতিহাস-উদ্ধৃত মুহাম্মদ ইবনে রবী নামে এক লোক তখন অনেক দূরে দীড়িয়ে এই দৃশ্য দেখুছিলেন। মুহাম্মদ ইবনে রবী আকাশের দিকে হাত তুলে বললেন; “হে আল্লাহ! আপনার সহনশীলতা ও ক্ষমা পরায়ণতার কোন অন্ত নেই, তাই বলে আপনার সুমহান জাত এই লোককেও ক্ষমা করে দেবে?' মুহাম্মদ ইবনে রবী পরে মুসলমানদের বলেছেন, যে কেরামতি কাবা শরীফে চড়েছিলো কিভাবে জানি হঠাৎ করে সে উপুড় মুখ হয়ে নিচে গড়িয়ে পড়ে মরে গেলো। আবু তাহের প্রচণ্ড রেগে গিয়ে আরেক কেরামতিকে কাবা শরীফে চড়তে বললো। সে লোক প্রায় উঠেই গিয়েছিলো । হঠাৎ তার হাত ছুটে গিয়ে পড়ে মরে গেলো। আবু তাহের এবার আরো রেগে গিয়ে আরেক কেরামতিকে হুকুম দিলো। এই তৃতীয় কেরামতি এ হুকুম শুনতেই ভয়ে কাপতে শুরু করলো এবং আচমকা দৌড়ে পালিয়ে গেলো। এবার আবু তাহেরের -ওপর অন্যরকম প্রতিক্রিয়া হলো। তার মুখ দিয়ে কথা সরলো না। কিছুক্ষণ সে কাবা শরীফের দিকে তাকিয়ে রইলো । মনে হচ্ছিলো সে ঘিধাবিত। কিন্তু শয়তান তাকে এতই কাবু করে রেখেছিলো যে আচমকা সে অগ্নিমূর্তি ধারণ করলো । হুকুম দিলো কাবা শরীফের গিলাফটি যেন টুকরো টুকরো করে ফেলা হয়। কেরামতিরা গিলাফের ওপর হামলে পড়লো এবং তলোয়ারের আঘাতে আঘাতে তা টুকরো টুকরো করে পুরো লশকরের মধ্যে বন্টন করে দিলো । কাবা শরীফের সমস্ত সম্পদ আবু তাহের নিয়ে নিলো । যেসব হাজী পাইকারী হত্যা থেকে বেঁচে গেলো ইমামের নেতৃত্ ছাড়াই তারা হজ্জের ফরজ আদায় করলো । আবু তাহের 'হজরে আসওয়াদ" তার রাজধানী হিজরে নিয়ে যেতে চাচ্ছিলো। তখন ছিলো রাত। বেঁচে যাওয়া হাজীরা কোনভাবে জানতে পারলো আবু তাহের 'হজরে আসওয়াদ" ছিনতাই করে নিয়ে যেতে চাচ্ছে। রাতে রাতেই তারা এত ভারী একটি বিশাল পাথর সেখান থেকে উঠিয়ে মরার উপত্যকার নিষ্ক অঞ্চলে নিয়ে লুকিয়ে ফেললো । সেখানে চারদিকেই কেরামতিরা সশস্ত্র প্রহরায় ছিলো। এর মধ্যে এত বড় ভারী একটি পাথর সেখান থেকে সরিয়ে ফেলা অলৌকিক কাণ্ই ছিলো। পরদিন সকালে আবু তাহের হুকুম দিলো “হজরে আসওয়াদ" উঠিয়ে নিয়ে এসো। তাকে জানানো হলো সেখানে পাথর নেই । সে বললো, “এটা অত্যন্ত ভারী পাথর । আমাকে এটা বলো না যে, কোন মানুষ এটা সেখান থেকে উঠিয়ে নিয়ে গেছে। তাকে আবারও বলা হলো সেখানে পাথর নেই। সে এবার নিজে গিয়ে দেখলো সেখানে সত্যিই পাথর নেই। প্রচণ্ড রাগে পাথর খুঁজে বের করতে হুকুম দিলো সে। হাজীরা হজ্জ শেষে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। কিছু চলেও গিয়েছিলো । কেরামতিরা উপস্থিত হাজিদেরকে পাথর সম্পর্কে জিজ্ঞেস করলো ৷ যারা জানিনা বলে অজ্ঞতা প্রকাশ করলো তাদের তারা হত্যা করলো। ৮৭ ডখ্৮৬.211001119.001

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।