Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

আবু তাহের বললো, “তোমাদের তলোয়ার কি তবে ভৌতা হয়ে গেছে আহলে সুন্নতীদের রক্তে কোন জায়গা আমরা ভাসাইনিঃ তোমরা কাবায় এসব অস্বীকারকারীদের রক্ত ঝরাতে পারবে নাঃ এ বছর আমরা মন্কায় হজ্জের সময় গিয়ে কাবার এমন অবস্থা করবো এরপর আহলে সুন্নতরা আর কখনো মক্কার দিকে তাকাবে না। ৩১৭ হিজরীতে আবু তাহের মন্কাশরীফে গেলো। হাজীদের কেউ তখন কাবা শরীফ তাওয়াফ করছিলো, কেউ নামায পড়ছিলো। আবু তাহের হাতে তলোয়ার নিয়ে ঘোড়াসহ মসজিদে হারামে প্রবেশ করলো । তারপর শরাব আনিয়ে ঘোড়ায় বসে শরাব পান করলো । আবু তাহেরের শরাব পান করার সময় ঘোড়াটি হঠাৎ মসজিদে প্রস্রাব করে দিলো। আবু তাহের তা দেখে হো হো করে হেসে উঠে বললো “দেখলে তোমরা । আমার ঘোড়াও আমার ধর্ম বোঝে ।' মসজিদে যেসব মুসলমান. ছিলো সবাই স্তস্তিত হয়ে গেলো । তারপর যে যার মতো প্রতিবাদ শুরু করলো । হাজীরা দৌড়ে এলো । সবাই তখন ইহরাম পরিহিত থাকায় নিরন্তর ছিলো। আবু তাহেরের ইশারায় কেরামতিয়ারা হাজীদের পাইকারীভাবে হত্যা শুর করলো । কাবার আঙ্গিনায় গিয়েও সে মানুষ হত্যা করতে লাগলো। তার হুকুমে কাবা শরীফের পবিত্র দরজা ভেঙ্গে উপড়ে ফেলা হলো। “আমি খোদা'_ আবু তাহের ঘোড়ায় থেকে ঘোষণা করলো - "সমস্ত সৃষ্টির ওপর আমার বন্দেগী করা ফরজ । হে পাপীর দল! তোমাদের কুরআন বলেছে, যে মসজিদে হারামে প্রবেশ করবে সে নিরাপদ । কোথায় সে নিরাপত্তা? যাকে ইচ্ছা তাকে আমি জীবিত রেখেছি, আর যাকে চেয়েছি খুনের দরিয়ায় তাকে গোসল করিয়েছি।” এক হাজী সামনে বেড়ে আবু তাহেরের ঘোড়ার লাগাম ধরে বললেন, এই মিথ্যাবাদী! তুই তো এই আয়াতের ভুল অর্থ করেছিস। এর প্রকৃত অর্থ হলো যে মসজিদে হারামে ঢুকে পড়বে তাকে নিরাপত্তা দাও । তার ওপর হাত উঠিয়ো না। সে হাজীর পেছন থেকে একটি তলোয়ার নড়ে উঠলো এবং তার মস্তক দ্বিখণ্ডিত হয়ে গেলো। তখন মক্কার আমীর ছিলেন আবু মাহলাব। কেরামতিয়াদের বিরুদ্ধে লড়াইয়ের মতো তার কাছে যথেষ্ট পরিমাণ ফৌজ ছিলো না। তিনি তার সঙ্গে কিছু অন্তরসঙ্জিত লোক নিয়ে আবু তাহেরের কাছে গেলেন। বললেন আবু তাহের হাজীদের হত্যা বন্ধ করো। আল্লাহর আযাবকে ভয় করো । না হয় এই দুনিয়াতেই এর শাস্তি তুমি পাবে ।' 'একে আল্লাহর আযাব দেখিয়ে দাঁও' - আবু তাহের হুকুম করলো । একদল কেরামতী আবু মাহলাব ও তার সঙ্গীদের ওপর টুটে পড়লো । আবু মাহলাবের-লোকেরা পা জমিয়ে লড়ে গেলেও সংখ্যায় ওদের তুলনায় একেবারে হাতে গোনা হওয়ায় সবাই শহীদ হয়ে গেলো অল্প সময়ের মধ্যেই । কাবার ওপর থেকে “মীযার' বা স্বর্ণের ঘে নালাটি ছিলো তা খুলে আবু তাহেরের পায়ে যেন রাখা হয় এই হুকুম ঘোষিত হলো । ৮৬ ডখ্৮্.211001119.001

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।