সবাইকে হত্যা করা হতো । সে ঘর €থকে যে অর্থ সম্পদ পাওয়া যেতো তা তার শিষ্যদের মধ্যে বন্টন করে দেয়া হতো । যে তার বেশি বেশি শিষ্য সংগ্রহ করে দিতো তাকে জায়গীর ও বিপুল সংখ্যক অলংকারাদি সে দান করতো। কিছু দিন পর শক্তি সঞ্চয় করে উবাইদুল্লা মিসর আক্রমণ করলো। এক যুদ্ধেই সাত হাজার উবাইদী মারা পড়লো। কিন্তু উবাইদুল্লা দমে যাওয়ার পাত্র ছিলো না। একবার তার ফৌজে চরম মরগ দেখা গেলো । শয়ে শয়ে সৈন্য আর ঘোড়া মরতে লাগলো । উবাইদুল্লা কিছু দিনের জন্য মিসর বিজয় মুলতুবী রাখলো । অবশেষে ৩৫৬ হিঃসৈ মিসর জয় করলো। আহমদ ইবনে গুতাশ এই উবাইদীদের কাছেই হাসানকে পাঠাতে চাচ্ছিলো। সস আহমদ ইবনে গুতাশ হাসান ইবনে সবাকে ফেরকায়ে উবাইদিয়ার ইতিহাস শুনিয়ে ফেরকায়ে কেরামতিয়ার কাহিনী শোনালো। কেরামতি বাহিনীর প্রতিষ্ঠাতা ছিলো আবু তাহের সুলায়মান কেরামতি । তার বাবা আবু সাঈদ জানাবী ৩০১ হিঃ তার এক খাদেমের হাতে নিহত হয়। আবু তার্চর ভাইদের 'মধ্যে সর্বকনিষ্ঠ হয়েও তার বড় ভাই সাঈদের ওপর এমন অত্যাচার করতো যে, একসময় সাঈদ প্রায় পাগল হয়ে গেলো এবং শারীরিকভাবে হলো প্রায় পঙ্গু। আবু তাহের বাপের আসন দখল করলো । . পারিবারিকভাবে আবু তাহেরের বড় এক সাম্রাজ্য ছিলো । তায়েফ, বাহরাইন এবং হিজরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল এর অন্তর্ভুক্ত ছিলো । আবু তাহের তার ক্ষমতাকে কাজে লাগিয়ে নবী দাবী করে বসলো । পরবতীতে এরতিহাসিকরা লিখেছেন, কেরামতিরা! তাতারি ও উবাইদুল্লার চেয়ে ইসলামের জন্য অনেক বেশি ধ্রংসশীল ছিলো । দশ বছর পর্যস্ত আবু তাহের তার নবীত্বের প্রচারণা চালালো এবং ফৌজও তৈরী করলো । এক রাতে সে এক হাজার সাতশ ফৌজ নিয়ে বসরা স্ামলা করতে গেলো? সঙ্গে করে লম্বা লম্বা কতগুলো, সিঁড়ি নিয়ে গেলো। শহরের প্রাচীয়ের সঙ্গে সিড়িগুলো' লাগিয়ে হামলাকারীরা ভেতরে টুকলো। আচমকা হামলায় লোকজন পালাতে লাগলো । আবু তাহেরের ছুকুমে শহরের দরজা খুলে দেয়া হলো । লোকেরা দরজার দিকে ছুটতে শুরু করলো । দরজাগুলোতে কেরামতিরা খোলা তরবারি হাতে . দীড়িয়ে ছিলো । পাইকারী দরে ওরা পলায়নরত পুরুষদের হত্যা করতে শুরু করলৌ? নারী আর শিশুদের বন্দী করতে লাগলো । সরকারি অর্থভার্ারসহ সারা শহর*লুটে নিলো ওরা । একরাতে বসরাকে খুনের দরিয়া বানিয়ে কেরামতিরা তাদের কেন্দ্রীয় শহর হিজরে চলে গেলো ৮৪ ডখ্৮৬.211001179.001
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।