“কেটে গেলো অনেক বছর। শুরু হলো আমীরে মুআবিয়া (রা) এর যুগ। . এক বছর সারা দেশে ভয়ংকর দুর্ভিক্ষ পড়লো । সাজ্জার গোত্র বনু তাগলিক অভাধের তাড়নায় বসরায় চলে গেলোং শরণার্থীদের প্রতি মুসলমানদের অমায়িক আচরণ ও খাদ্য ক্টনে বৈষম্যহীন নীতির প্রতি মুগ্ধ হয়ে পুরো বনু তাগলিব মুসলমান: হয়ে গেলো। সাজ্জাও মুসলমান হলো। এরপর সাজ্জা বিশুদ্ধ মনে আল্লাহর ইবাদত: বন্দেগী শুরু করে দিলো । তার ভেতরের সব শয়তানী মন্ত্রণা মহান.রবের ইবাদতের ্নিপ্কতায় ধুয়ে মুছে গিয়ে সে হয়ে উঠলো এক সাধবী মহিলা । | সাজ্জা যখন মারা গেলো বসরান্ধ গভর্ণর তখন সাহাবী সামুরা ইবনে জুনদুব (রো) তিনিই পড়ান তার জানাযার নামায । সাজ্জার ওপর তো আল্লাহ অনুগ্রহ করেন। তাই সে শুভ পরিণতি নিয়ে শেষ: নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু মুসায়লামার পরিণতি অন্যরকম হলো । মুসলমানদের বিরুদ্ধে অতি ভয়ংকর এক যুদ্ধ বাধিয়ে দিলো । লড়াইয়ের শেষ দিকে খালিদ ইবনে: ওয়ালীদ (রা) যখন সৈন্য দিয়ে তার কেন্লা পর্যন্ত পৌছে যান মুসায়লামা তখন দারুণ ক্ষিপ্রতায় বর্ম আর শিরক্ত্রাণ পরে ঘোড়ায় চাপলো এবং বাইরে বেরিয়ে এলো। লড়াই বাগান পর্যন্ত পৌছে গিয়েছিলো । সে বাগানের দিকে গেলো । একটু অগ্রসর হতেই একটা বর্শা তার বুকে আমূল বিদ্ধ হয়ে গেলো । বর্শা মেরেছিলেন আরবের বিখ্যাত বীর ওয়াহশী (রা)। তার বর্শা নিক্ষেপের নিপুণতা প্রদর্শনের জন্য একবার এক নর্তকীর মাথায় একটা গোল খাড়া কড়া বাধা হলো, নর্তকী তার শরীর দুলিয়ে নাচতে লাগলো । ওয়াহশী দীড়িয়ে ছিলেন নর্তকীর চৌদ্দ পনের হাত দৃরে। কিছুক্ষণ পর তিনি নৃত্যরত নর্তকীর মাথায় স্থাপিত কড়ার বৃত্ত লক্ষ্য করে বর্শা ছুঁ়লেন। কড়ার বৃত্ত গলে বর্শা বেরিয়ে গেলো, নর্তকী টেরও পেলো না। চলতে লাগলো তার নৃত্যের অবিরাম ছন্দ। উহুদ যুদ্ধের সময় ওয়াহশী মুসলমান হননি। এই ওয়াহশীর বর্শার আঘাতেই হযরত হামযা (রা) শাহদাত বরণ করেন। এরপর খালিদ ইবনে ওয়ালীদ (রা) যখন ইসলাম গ্রহণ করেন ওয়াহশীও ইসলাম গ্রহণ করেন এবং নিজেকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বীর হিসেবে প্রমাণ করেন। মুসায়লামার মতো ইসলামের এত বড় ভয়ংকর শক্রর জাহান্নামে চালান সেই ওয়াহশীর হাতেই ঘটে । অবশ্য তাকে হত্যার ব্যাপারে মদীনার আরেক আনসারীও শরীক ছিলেন। ওয়াহশী (রা)-এর বর্শা খেয়ে. মুসায়লামা ঘোড়া থেকে পড়ে যায়। তখনই- সেই, আনসারী এসে তলোয়ার দিয়ে তাকে আঘাত করেন। ওয়াহুশী (রা) : মুসায়লামার মাথাটি কেটে বর্শার ফলায় ঝুলিয়ে উচু-করেন। তারপর ঘোষণা করেন - উহুদের পাপের প্রায়শ্চিত্ত করেছি আমি।' তিনি বলতেন, হযরত হামযা (রা) এর হত্যার মনন্তাপ তাকে সবসময় তাড়িয়ে বেড়াতো । মুসায়লামার হত্যার পর তাকে সেই মনস্তাপ থেকে কিছুটা হলেও মুক্তি দিয়েছে। ৮০ ডখ্৮৬.2110001119.001
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।