Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

আবুবকর (রা) সাজ্জাকে শায়েস্তা করার জন্য খালিদ ইবনে ওয়ালীদ রো)-কে পাঠালেন। সাথে ছিলেন শুরাহবিল ইবনে হাসানা ও ইকরিমা (রো)। খালিদ (রা) এ সময় খবর পান; তাকে লড়তে হবে দুটি সংগঠিত ফৌজের বিরুদ্ধে। তাই দুশমনের রণশক্তি ও গতিবিধি জানার জন্য তিনি গুপ্তচর লাগিয়ে দিয়ে অভিযান কিছু দিনের জন্য মুলতুবী করে রাখেন। এদিকে মুসায়লামা বুঝীলো একা লড়তে গেলে সহজেই তার হার নিশ্চিত হয়ে যাবে, তাই সে সাজ্জার কাছে খবর পাঠালো, সে তার সঙ্গে সাক্ষাত করতে. চায়। আসলে সে চাচ্ছিলো সাজ্জাকে তার দলে ভিড়িয়ে সাজ্জার নবীতব খতম করে দিতে । সাজ্জা মুসায়লামাকে তার কাছে নিমন্ত্রণ করলো। মুসায়লামা তার সঙ্গে অত্যন্ত বিচক্ষণ ও তীর-তলোয়ার চালনায় অতি দক্ষ চল্লিশ জন শিষ্য নিয়ে গেলো। সাজ্জার নানান গুণপনা ও তার জাদুকরী রূপের কাহিনী মুসায়লামা জানতো । মুসায়লামা, সাথে করে.বিশাল এক বাহারী তাবুও নিয়ে নিলো। এর সঙ্গে রইলো শরাব-কাবারের আয়োজন, রঙ বেরঙের ফানুস ও সর্বোচ্চ ভোগরবিলাসের সবরকম ব্যবস্থা। তার সঙ্গে এক ধরনের সুগন্ধী নিয়ে গেলো । সেটা যে কারো চিত্তাশক্তি জ্ঞান- বুদ্ধি ভৌতা করে দেয়ার জন্য যথেষ্ট ছিলো। এক খেজুর উদ্যানে সাজ্জা ও মুসায়লামার সাক্ষাত হলো। মুসায়লামা কন্ছিলো সাজ্জার মধ্যে এর্মন. কিছু আছে যা পাথর গলিয়ে মোম বানিয়ে ফেলে। কিন্তু সে যখন সাজ্জার সামনে গেলো তখন সে মনে মনে একটা ধাক্কা খেলো। সাজ্জার ব্যক্তিত্ব তার ধারণার “চেয়ে আরো. অনেক বেশি জাদুময়। খোলা ময়দানে 'এই জাদুকরিনীর মোকাবেলা করী সহজ কা্জ 'নয়। এই আশংকা সে আগেই করেছিলো। এজন্য সে সাঙ্জীকে প্রভাবাৰিত করার অন্যরকম সাজসজ্জা নিয়ে এসেছে। কুশল বিনিময়ের পর সে সাজ্জাকে বললো, তাবুতে চলো। সাজ্জার মতো মহিয়সী নারীর এখানে বসে কথা (বলাটা মানায় না। _ বয়স, অভিজ্ঞতা, চতুরতা সবই ছিলো মুসায়লামার । কথায় কথায় সে সাজ্জাকে এত ওপরে উঠালো' যে,সাজ্জা তার প্রতি আগ্রহী হয়ে উঠলো এবং উঠে মুসায়লামার ভীবুতে চলে এ্রলো। তীবুর ভেতরের বিচিত্র ধরনের আয়েশমত্ত বিলাস সামগ্রী 'দেখে তার মধ্যে অন্টর্কম শ্রতিক্রিয়া দেখা গেলো । সে অনুভব করলো, তার মাথার মধ্যে কেমন কোমল-নরম অনুভূতি হচ্ছে। এটা ছিলো সেই সুগন্ধির ক্রিয়া। নিয়ে সে বিছানায় ধসে পড়লো । “তোমাকে এখানে আমি একটা মহৎ উদ্দেশ্যে এনেছি'-মুসায়লামা সাজ্জাকে বললো। দহ নবী! এই খিমায় শ্রসে আমার কাছে অন্যরকম লাগছে। মনে হচ্ছে এখান থেকে বুঝি 'আমি বের হতৈ পারবো না...আপনার মহৎ উদ্দেশ্যটা কি “বলবেন? - সাজ্জা জিজ্ঞেস করলো । ৭৬ দ্ডখড/.2110001179.00910.

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।